west bengal

আয়ু দীর্ঘ করতে কি পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা জেনে নিন

আয়ু দীর্ঘ করতে কি পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা জেনে নিন

আপনি কি ১০০ পর্যন্ত বাঁচতে চান? কেউ আপনাকে এই প্রতিশ্রুতি দিতে পারে না, তবে আসুন বিশ্বজুড়ে বিশেষজ্ঞ এবং শতবর্ষী ব্যক্তিদের দ্বারা ভাগ করা কয়েকটি টিপস দেখি যা আপনাকে দীর্ঘ, স্বাস্থ্যকর জীবনযাপন করতে সহায়তা করতে পারে। ভাল খান: সঠিক ডায়েট১৮৪৮ সালে জার্মান দার্শনিক লুডভিগ ফুয়েরবাখ বলেছিলেন, "আমরা যা খাই"। এবং এই যথেষ্ট জোর করা যাবে না! দীর্ঘ জীবন যাপনের জন্য সঠিক খাবার খুবই প্রয়োজনীয়। কম প্রক্রিয়াজাত খাবার, বেশি শাকসবজি এবং ফলমূল, লাল মাংস কমানো এবং এর পরিবর্তে চর্বিহীন মাংস এবং মাছ খাওয়া - এইগুলি কিছু মৌলিক খাদ্যাভ্যাসের টিপস। এটি লক্ষ করাও গুরুত্বপূর্ণ যে আপনি বড় হওয়ার সাথে সাথে আপনাকে নির্দিষ্ট ধরণের…
Read More
আরো একবার ফুটে উঠলো নৃশংসতার ছবি, এবার কাটা দেহাংশ উদ্ধার কল্যাণীতে

আরো একবার ফুটে উঠলো নৃশংসতার ছবি, এবার কাটা দেহাংশ উদ্ধার কল্যাণীতে

সম্প্রতি এক নৃশংস খুনের ঘটনায় উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল গোটা দেশ জুড়ে৷ শ্রদ্ধা ওয়ালকারের নৃশংস খুনের ঘটনা৷ শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনায় পুলিশের জালে অভিযুক্ত প্রেমিক খুনি আফতাব। শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনার পর থেকে এই ধরনের ঘটনার খবর বারবার আসছে। নৃশংস ঘটনার সাক্ষী থেকে বাদ নেই বাংলা। পশ্চিমবঙ্গে কাটা দেহাংশ উদ্ধার হল। নদিয়ার কল্যাণী থানার ২ নম্বর আনন্দনগর পিঞ্জিরাপোল সোসাইটির পাশে একটি জঙ্গল থেকে একটি কাটা মাথা পাওয়া গিয়েছে। তার সঙ্গে ছিল কিছু দেহাংশ। জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরে ওই এলাকাবাসীরা পচা গন্ধ পাচ্ছিল। কিন্তু বোঝা যাচ্ছিল না যে কোথা থেকে এই দুর্গন্ধ আসছে। শেষে হদিশ মেলে কাটা মাথার। সেটি…
Read More
বিগত কদিন ধরে প্রায় মৃত্যুশূন্য বাংলা

বিগত কদিন ধরে প্রায় মৃত্যুশূন্য বাংলা

বছর প্রায় শেষের পথে, প্রশ্ন জাগছে বছর শেষের সাথে সাথে কি আবার সংক্রমণও শেষের পথে। বেশ খানিকটা স্বস্তি দিয়ে বঙ্গের কোভিড গ্রাফ একেবারে তলানিতে মিশে গিয়েছে। আবারও মৃত্যু শূন্য বঙ্গ। দৈনিক সংক্রমণও ১০-এর নীচেই আছে। রাজ্যের সুস্থতার হার প্রায় ৯৯ শতাংশ। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ৬ জন। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ৪৭২ জন। এদিকে, রাজ্যে আজও কারোর মৃত্যু হয়নি। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫৩১ জনের। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ১০ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৯৬ হাজার ৮৮০…
Read More
তিন জেলাশাসকের সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক

তিন জেলাশাসকের সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক

শুক্রবার সকালে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউজে তিন জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও নির্বাচনী আধিকারিকদের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব বৈঠকে বসেন। আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আগামী ৫ই জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকার বিজ্ঞপ্তি প্রকাশ করবে নির্বাচন কমিশন। তার আগে প্রত্যেক জেলার প্রশাসনিক আধিকারিকের সঙ্গে বৈঠক করেন রাজের মুখ্য নির্বাচিনী আধিকারিক আরিজ আফতাব। শুক্রবার শিলিগুড়িতে দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম, কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলা এবং উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা সহ প্রশাসনিক আধিকারিকের সঙ্গে বৈঠক সারেন।
Read More
বাংলার পরিবর্তে হিন্দি ভাষা জোড় করে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ধর্না

বাংলার পরিবর্তে হিন্দি ভাষা জোড় করে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ধর্না

উত্তরবঙ্গকে বিভাজন ও বাংলা ভাষার পরিবর্তে হিন্দি ভাষা জোড় করে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে প্রায় সব বাঙালী সংগঠন আজ ধর্নায় সামিল হয়। আজ গান্ধী মূর্তির পাদদেশে এক ধর্না মঞ্চে সামিল হয় বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটি, আমরা বাঙালি ও অন‍্যান‍্য সংগঠন। তাদের একটাই বক্তব্য বাংলা ভাগের চক্রান্ত ও বাংলায় বাংলা ভাষার পরিবর্তে হিন্দি ভাষা জোড় করে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে গর্জে উঠুন। আমরা বাঙালির সচিব বাসুদেব সাহার বক্তব্য, ভারতবর্ষে নানান ভাষার মানুষের বাস তাই প্রতিটি রাজ‍্যের নিজের নিজের ভাষায় কথা বলার ও লেখার অধিকার ক্ষুণ্ন করা চলবে না।
Read More
নিজের দেওয়া নির্দেশ প্রত্যাহার করলেন বিচারপতি

নিজের দেওয়া নির্দেশ প্রত্যাহার করলেন বিচারপতি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে নবম ও দশমে ভুয়ো শিক্ষকদের তালিকা প্রকাশ করতে স্কুল সার্ভিস কমিশনকে ২৪ ঘণ্টা সময় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কমিশনের ওয়েবসাইটে ১৮৩ জনের তালিকা প্রকাশ করতে হবে, এই নির্দেশ এসেছিল। কিন্তু তা বিকেলেই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সূত্রের খবর, সিবিআই-এর বক্তব্য শোনার পর সেই নির্দেশ প্রত্যাহার করে নিয়েছেন বিচারপতি। তাই আপাতত এই তালিকা প্রকাশ করতে হবে না। কমিশন আগেই জানিয়েছিল যে, ১৮৩ জনকে ভুয়ো সুপারিশ পত্র দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষিতেই বিচারপতি জানতে চান যে, ১৮৩ জনের মধ্যে কতজন চাকরি পেয়েছেন। আর তাই এই তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল, যা…
Read More
ঐতিহ্য বজায় রাখতে নীল সাদা পোশাক ফিরিয়ে দিলো পড়ুয়ারা

ঐতিহ্য বজায় রাখতে নীল সাদা পোশাক ফিরিয়ে দিলো পড়ুয়ারা

ঐতিহ্য বজায় রাখতে নীল সাদা পোশাক ফিরিয়ে দিল পড়ুয়ারা। শতাব্দী প্রাচীন জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয়ে ঘটে যাওয়া এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শহরে। জানা গেছে স্কুলের পঞ্চম থেকে অষ্টম শ্রেনীর পড়ুয়াদের মধ্যে নতুন পোশাক বিলি করার কথা আগাম জানিয়ে দেওয়া হয় স্কুলের পক্ষ থেকে। সেই অনুযায়ী স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পোশাক নিয়ে আসেন। বস্তা খুলতেই বেরিয়ে আসে নীল সাদা পোশাক। আর তখনই বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। তারা পোষাক না নিয়ে সন্তানদের নিয়ে বাড়ি চলে যান। অভিভাবকেরা বলেন, "আমার ছেলে এই স্কুলে পড়ে। এত পুরোনো স্কুল। আমাদের স্কুলে সাদা জামা আর খাকী প্যান্ট পড়া হচ্ছে। এই পোষাক আমাদের ঐতিহ্য। দেখলাম সাদা জামা নীল রঙের…
Read More
আগামী মাসেই শুরু হতে চলেছে বইমেলা

আগামী মাসেই শুরু হতে চলেছে বইমেলা

বছর শেষের সাথে সাথে শীতের চাদরে ঢাকছে কলকাতা। আজ থেকে ডিসেম্বর মাসের শুরু হচ্ছে। আগামী দু'তিন মাস যে উৎসবের আমেজে কাটে বাঙালির তা বলাই বাহুল্য। আর এই সময়ের যেটা অন্যতম আকর্ষণ সেটা হল বইমেলা। শহর তথা রাজ্যের বই প্রেমীরা মুখিয়ে থাকেন এটা জানার জন্য যে বইমেলা কবে থেকে শুরু হচ্ছে। এবার সেই দিনক্ষণ জানিয়ে দিল বুক সেলার্স অ্যান্ড গিল্ড। জানা গিয়েছে, আগামী বছরের জানুয়ারির ৩০ তারিখ শুরু হচ্ছে বইমেলা এবং তা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারের বইমেলার থিম কান্ট্রি হল স্পেন। উল্লেখ্য, ২০০৬ সালেও বইমেলার থিম কান্ট্রি ছিল তিকিতাকার দেশ। এদিকে বইমেলা শেষের…
Read More
জবরদখল উচ্ছেদ অভিযানে নামল ইসলামপুর পৌরসভা

জবরদখল উচ্ছেদ অভিযানে নামল ইসলামপুর পৌরসভা

ফের জবরদখল উচ্ছেদ অভিযানে নামলো ইসলামপুর পৌরসভা। জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই ইসলামপুর মহকুমা হাসপাতাল চত্বরে জেলা পরিষদের বেশ কয়েকটি দোকান রয়েছে। সেই দোকানদাররা অবৈধ ভাবে হাসপাতালের যাতায়াতের রাস্তার উপর টিনের সেড তৈরি করে জবরদখল করে রেখেছিল। বিষয়টি ইসলামপুর পৌরসভার নজরে আসতেই বুধবার ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার আরিকুল ইসলামের নেতৃত্বে সেই জবরদখল করে রাখা টিনের সেডগুলি উচ্ছেদ করে দেওয়া হয়। আগামী দিনেও ইসলামপুর শহরে এই জবরদখল উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়েছেন ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার আরিকুল ইসলাম।
Read More
জলপাইগুড়ির একাধিক স্থান থেকে উদ্ধার হল গোখরো

জলপাইগুড়ির একাধিক স্থান থেকে উদ্ধার হল গোখরো

দু'জায়গায় দুটো গোখরো বিশাল আকার সাপ উদ্ধারে চাঞ্চল্য জলপাইগুড়িতে। জলপাইগুড়ি ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের চরেরবাড়ি এলাকা থেকে উদ্ধার হল একটি গোখরো সাপ। মঙ্গলবার ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য অমল রায় সাপটিকে উদ্ধার করেন। সাপটিকে নিরাপদে উদ্ধার করে লোকালয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বারোঘরিয়া গ্রামপঞ্চায়েতের অন্তর্গত বট তলা সংলগ্ন এলাকার এক জলের কারখানা থেকে উদ্ধার হয় প্রায় ৫ ফুট লম্বা বিষধর গোখরো সাপ। শ্রমিকেরা যখন রাতে কারখানাতে কাজ করছিলেন ঠিক সেই সময় সাপটি ঢুকে পরে। এতেই আতঙ্ক ছড়িয়ে পরে শ্রমিকদের মধ্যে। পরে পরিবেশপ্রেমী সংগঠন ডুয়ার্স নেচার এন্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যদের খবর দিলে তারা…
Read More