31
Dec
বছরের শেষ দিনে শনিবার পর্যটকদের ঢল নামলো স্বনির্ভর মহিলা দল দ্বারা পরিচালিত আলিপুরদুয়ার জেলার লতাবাড়ি গ্ৰীন পার্কে। সারা বছরই বিভিন্ন প্রান্ত থেকে মানুষের আগমন হয় এই গ্ৰীন পার্কে। বছরের শেষে প্রচুর জনসমাগম লক্ষ্য করা গেল গ্ৰীন পার্কে। কালচিনি ব্লকের লতাবাড়ি গ্ৰীন পার্ক স্বনির্ভর মহিলা দল দ্বারা পরিচালিত। এলাকার 24 জন মহিলা স্বনির্ভর দলের সদস্যরা এখানে যুক্ত রয়েছে। পর্যটকদের আগমন হওয়ায় খুশি স্বনির্ভর দলের মহিলারা।
