west bengal

নিয়োগ দুর্নীতিতে মিলল না রক্ষাকবচ

নিয়োগ দুর্নীতিতে মিলল না রক্ষাকবচ

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এসএসসি, টেট নিয়ে দুর্নীতির অভিযোগের কোনও শেষ নেই। এই নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ নিয়ে যখন উত্তাল গোটা রাজ্য, তখনই আরও একটি ভুয়ো আবেদনকারীর খবর সামনে আসে। এনভিএফ নিয়োগে ভুয়ো নথি দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে সরগরম হয় রাজ্য। সেই ইস্যুতে যিনি অভিযুক্ত তাকে রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট। ফলে তাকে গ্রেফতার করতে পারবে পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে জীতেনকৃষ্ণ ঘোষের। দুজনেই এলভিএফ-এ কর্মরত ছিলেন। অভিযোগ, ২০১৯ সাল থেকে নথি জাল করে প্রায় দশ জনকে চাকরি দেন তিনি। প্রত্যেকের কাছ থেকে ২ লক্ষ টাকা করে নেন বলেও অভিযোগ। পরে…
Read More
কন্টেনারে করে লক্ষাধিক টাকার কাঠ পাচারের চেষ্টা বানচাল

কন্টেনারে করে লক্ষাধিক টাকার কাঠ পাচারের চেষ্টা বানচাল

আবারো কোটি টাকার কাঠ পাচার রুখে দিল বেলাকোবা বনদপ্তর। গতকালের পর আজ ভোর রাতে আবারো ৭০ লক্ষ টাকার অবৈধ বার্মা টিক কাঠ বাজেয়াপ্ত করলো বেলাকোবা বনদপ্তর। বনদপ্তরের চোখে ধুলো দিয়ে কন্টেনারে করে আবারো কাঠ পাচারের চেষ্টা পাচারকারীদের। অবশেষে শনিবার শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের সারিয়াম এলাকা থেকে বার্মাটিক কাঠ বোঝাই একটি কন্টেনার গাড়ি আটক করে বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশনের বেলাকোবা বনদপ্তরের কর্মীরা। শনিবার ভোররাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের সারিয়াম এলাকায় রাতভর চলে বিশেষ অভিযান। আর তাতেই মিলে যায় সাফল্য। অবশেষে একটি ১৪ চাকার কন্টেনার আটক করে বন কর্মীরা। সেই গাড়ির ভিতরেই লুকানো ছিল…
Read More
“টক টু মেয়রে” সমস্যা সমাধানের আশ্বাস মেয়রের

“টক টু মেয়রে” সমস্যা সমাধানের আশ্বাস মেয়রের

ফেব্রুয়ারি মাসের ২২ তারিখ তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরবোর্ডের বর্ষপূর্তি। ঐ দিনটিতে কর্পোরেশনে একটি ছোট অনুষ্ঠানের মধ‍্য গত ১ বছরে কি কি কাজ করতে পেরেছে কি কি অসম্পূর্ণ রয়েছে তা শিলিগুড়িবাসীর কাছে তুলে ধরা হবে বলে জানান মেয়র গৌতম দেব। আজ "টক টু মেয়র"-এ রাস্তা ও ড্রেন এর সমস্যা তুলে ধরেন সাধারণ নাগরিকেরা। সব শেষে সাংবাদিকদের পুরো বিষয় জানাতে জানাতে আরেকটি ফোন আসে। সেই ফোনও গ্রহণ করে তাঁর সমস‍্য সমাধানের রাস্তা জানান গৌতমবাবু। বিগত এক বছরের বিভিন্ন কাজের মধ্যে পানীয় জলের সমস‍্যা সমাধানের কথা তুলে ধরেন।তিনি জানান, মানুষ অনেক সচেতন এবং অনেক সমস্যা জানান।
Read More
ভোটের কারণে বদল হলো মাধ্যমিক পরীক্ষার দিন

ভোটের কারণে বদল হলো মাধ্যমিক পরীক্ষার দিন

আসন্ন মাধ্যমিক পরীক্ষা, প্রকাশিত হলো তারই সময়সূচি। এর সাথে সাথেই বদলও করা হলো পরীক্ষার সূচি। চলতি বছরের মাধ্যমিকে ইতিহাস পরীক্ষার সূচি বদল করা হয়েছে। ইতিমধ্যেই নয়া তারিখ ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু 'মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি' এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। তাদের বক্তব্য, অনেক আগেই মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট নির্ধারণ হয়েছিল। তাই নির্বাচন কমিশনের উচিত ছিল পরীক্ষার পর বা আগে ভোটের তারিখ ঘোষণা করা। প্রাথমিক সূচি অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সেইদিনই সাগরদিঘি বিধানসভা উপনির্বাচন হবে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই কারণে ২৭ ফেব্রুয়ারি পরীক্ষার বদলে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা হবে ১ মার্চ। বোর্ডের পক্ষ…
Read More
চলতি মাস শেষের মধ্যেই উত্তরপত্র প্রকাশের নির্দেশ কোর্টের তরফে

চলতি মাস শেষের মধ্যেই উত্তরপত্র প্রকাশের নির্দেশ কোর্টের তরফে

চাকরিতে নিয়োগে দুর্নীতি নিয়ে অভিযোগ আজ বহুদিনের, প্রকাশ্যে এসেছে একাধিক দুর্নীতির তথ্য। এই পরিস্থিতিতে গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতির মামলায় এসএসসি'কে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। সেই শুনানিতে বিচারপতি জানান, গাজিয়াবাদ থেকে পরীক্ষার্থীদের যে উত্তরপত্র উদ্ধার হয়েছে তা আগামী ৩১ জানুয়ারির মধ্যেই প্রকাশ করতে হবে। গাজিয়াবাদ থেকে এসএসসি পরীক্ষার্থীদের অন্তত ৪ হাজার ৪৮৭ টি উত্তরপত্র বা ওএমআর সিট উদ্ধার হয়েছিল। সেই উত্তরপত্রই এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু। এছাড়া এসএসসির আইনজীবীর কাছে তিনি জানতে চেয়েছেন ১ হাজার ৬৯৪ জনের ওএমআর সিট আপলোড করা হয়েছে কিনা। বিচারপতি আরও বলেন,…
Read More
প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তা বাড়াল রেল

প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তা বাড়াল রেল

প্রজাতন্ত্র দিবসের ঠিক আগেই নিরাপত্তা ব্যবস্থায় জোরদার করলো রেল সুরক্ষা বল। বুধবার প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের দিন দক্ষিণ ২৪ পরগণা জেলার সুন্দরবনের প্রবেশদ্বার কিংবা সিংহ দুয়ার ক্যানিং স্টেশন সহ ক্যানিং শাখার বিভিন্ন স্টেশনে তল্লাশি অভিযান চালালো রেল সুরক্ষা বল। এদিন শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং রেলওয়ে স্টেশনে তল্লাশি অভিযান চালায় আরপিএফ। স্টেশনের বিভিন্ন প্রান্তে এবং স্টেশন লাগোয়া ঘিঞ্জি এলাকায়, ট্রেনের ভিতরে এমনকি রেল যাত্রীদের ব্যাগপত্র তল্লাশি অভিযান চালায় রেল পুলিশ কর্মীরা। প্রজাতন্ত্র দিবসের আগে যাতে করে কোনরকম হিংসাত্মক, নাশকতার ঘটনা রেল চত্বরে এলাকায় না ঘটে সেই কারণেই এই উদ্যোগ বলে জানান পুলিশ কর্মীরা।
Read More
কোচবিহারে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন

কোচবিহারে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন

সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা কোচবিহার ১৬ নং রাজ্য সড়কের কালিবাড়ি এলাকায়। এদিন মানসাই ব্রিজ সংলগ্ন কালিবাড়ি এলাকায় মাল বোঝাই একটি ট্রাক এবং দিনহাটা থেকে শিলিগুড়িগামী একটি যাত্রী বোঝাই বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। আর এই ঘটনায় গুরুতর জখম হন বাস চালকসহ প্রায় ২০ জন। এদিন প্রায় সকাল ৬:৪৫মিনিট নাগাদ দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের শব্দে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসীরা। এলাকাবাসীরা এসে আহতদের উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠান চিকিৎসার জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ ও দমকলের ইঞ্জিন।
Read More
নিয়োগে নিয়ে কড়া প্রতিক্রিয়া আদালতের তরফে

নিয়োগে নিয়ে কড়া প্রতিক্রিয়া আদালতের তরফে

চাকরিতে নিয়োগে দুর্নীতি নিয়ে অভিযোগ আজ বহুদিনের, প্রকাশ্যে এসেছে একাধিক দুর্নীতির তথ্য। এই পরিস্থিতিতে এবার চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়ালো কলকাতা হাইকোর্ট। চাকরিপ্রার্থীদের পাশে থেকে রাজ্য সরকার এবং এসএসসি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিল। আদালতের স্পষ্ট বক্তব্য, উদাসীনতা ও গাফিলতির দায় সরকার এবং এসএসসি'কেই নিতে হবে। চাকরিপ্রার্থীদের ওপর কোনও রকম দায় চাপানো যাবে না। নিয়োগ সংক্রান্ত এক মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণ আদালতের। ২০১৬ সালে নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাইকোর্টের নির্দেশে মেধাতালিকা প্রকাশ হয় ২০১৮ সালের জুন মাসে। কিন্তু এরপর অভিযোগ উঠতে শুরু করে যে, মূলত স্কুল সার্ভিস কমিশনের একাধিক ভুলের জন্য নিয়োগ প্রক্রিয়া থমকে যায়।…
Read More
এবার তলব তাপসকে

এবার তলব তাপসকে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে সম্প্রতি গ্রেফতার হয়েছে হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ। গ্রেফতার করেছে ইডি। তিনি গ্রেফতার হওয়ার পর প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তাপস মণ্ডলকে নিয়ে একাধিক অভিযোগ করেছেন। সেই প্রেক্ষিতে এবার তাপসকেও তলব করল ইডি। তাঁকে ইডি দফতর হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তাপস মণ্ডল আগেই গোয়েন্দাদের জানিয়েছিলেন যে, কুন্তল ঘোষকে ১৯ কোটি টাকা দিয়েছিলেন তিনি৷ কোন খাতে কত টাকা দেওয়া হয়েছিল, তাও জানিয়েছিলেন। এবার কুন্তল নিজে দাবি করছেন, তাপসকে যে টাকা তিনি দিয়েছেন তার প্রমাণ সিবিআইয়ের কাছে আছে। এছাড়া তাপসের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন কুন্তল এবং তাঁর স্ত্রী।…
Read More
বাতিল হল পুরসভার সিদ্ধান্ত, হাই কোর্টের তরফে জানানো হলো বন্ধ করা যাবে না হুক্কা বার

বাতিল হল পুরসভার সিদ্ধান্ত, হাই কোর্টের তরফে জানানো হলো বন্ধ করা যাবে না হুক্কা বার

হুক্কা বার বন্ধ নিয়ে দ্বন্দ্ব চলছে মহানগরীতে। এই পরিস্থিতিতে নির্দেশ কলকাতা হাই কোর্টের, কলকাতা এবং বিধাননগর এলাকায় হুক্কা বার বন্ধ করা যাবে না। এই নির্দেশ দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা৷ এদিন বিচারপতি মান্থা জানিয়েছেন, হুক্কা বার নিয়ে রাজ্যের কোনও সুনির্দিষ্ট আইন নেই৷ ফলে হুক্কা বার বন্ধের এই সিদ্ধান্তও আইন মেনে নেওয়া হয়নি৷ মহানগর এবং উপনগরী এলাকায় হুক্কা বার চালাতে কোনও বাধা নেই। কেন্দ্রীয় আইনেও সেই সুবিধা দেওয়া আছে। এর পরও হুক্কা বার বন্ধ করতে চাইলে, রাজ্য বা পুরসভাকে নতুন আইন প্রণয়ন করে তা বন্ধ করতে হবে। তার আগে পর্যন্ত হুক্কা বারগুলির বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না বলেই…
Read More