west bengal

প্রথম বর্ষ মাদ্রাসা স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আজ

প্রথম বর্ষ মাদ্রাসা স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আজ

প্রথম বর্ষ মাদ্রাসা স্তরের দিনহাটা মহকুমা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হলো। সোমবার দিনহাটা শহরের সংহতি ময়দানে প্রথম বর্ষ এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মহকুমা শাসক রেহেনা বশির। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, পুরসভার আধিকারিক অলোক কুমার সেন, মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। বিভিন্ন মাদ্রাসার ছাত্রছাত্রীদের মার্চ পাষ্টের অভিবাদন গ্রহণ করেন মহকুমা শাসক। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি উল্লেখ করেন, দিনহাটায় এই প্রথম মাদ্রাসার স্তরের মহাকুমা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় কুড়িটি স্কুলের দুই শতাধিক ছাত্র-ছাত্রী ৬২টি ইভেন্টে অংশ নেয়।
Read More
মহার্ঘ্য ভাতা প্রদানের দাবিতে কর্ম বিরতিতে পশ্চিমবঙ্গ কোর্ট এমপ্লয়েস এসোসিয়েশন

মহার্ঘ্য ভাতা প্রদানের দাবিতে কর্ম বিরতিতে পশ্চিমবঙ্গ কোর্ট এমপ্লয়েস এসোসিয়েশন

বকেয়া মহার্ঘ্য ভাতা প্রদানের দাবিতে সারা রাজ্যের পাশাপাশি সোমবার শিলিগুড়ি আদালতে একদিন ব্যাপী কর্মবিরতি বিক্ষোভে সামিল হলো পশ্চিমবঙ্গ কোর্ট এমপ্লয়েস এসোসিয়েশনের সদস্যারা। এসোসিয়েশনের সদস্যদের অভিযোগ বেশ কয়েক মাসের তাদের মহার্ঘ্য ভাতা বকেয়া পড়ে রয়েছে, তবে এই বিষয়ে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই, বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে এর আগেও বেশ কয়েকবার তারা নানা রকম কর্মসূচি গ্রহণ করেছে, তবে তাতেও কোনো রকম কর্ণপাত করা হয়নি। তাই বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে সারা রাজ্যের পাশাপাশি এদিন শিলিগুড়ি আদালতের কর্মীরাও একদিনের কর্মবিরতি বিক্ষোভে সামিল হয়। তাদের দাবি দ্রুত তাদের বকেয়া মহার্ঘ্য ভাতা প্রদান করা হোক। যদি বকেয়া মহার্ঘ্য ভাতা দ্রুত প্রদান না করা হয় তাহলে…
Read More
শপিং মল সহ বাজারের কর্মীদের আগুন নেভানোর প্রশিক্ষণ দিলেন দমকল কর্মীরা

শপিং মল সহ বাজারের কর্মীদের আগুন নেভানোর প্রশিক্ষণ দিলেন দমকল কর্মীরা

ক‍্যাম্প করে এবার শপিং মল সহ বাজারের কর্মীদের আগুন নেভানোর প্রশিক্ষণ দিলেন দমকল বিভাগের কর্মীরা। কোথাও হঠাৎ করে আগুন ধরে গেলে চটজলদি কিভাবে তা নেভাতে হবে তা নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। গত কয়েকমাস ধরেই জলপাইগুড়ি‌র বিভিন্ন হাসপাতাল ও সরকারি দপ্তর‌গুলোতে আগুন নেভানোর প্রশিক্ষণ দিয়ে আসছেন জলপাইগুড়ির দমকল বিভাগের কর্মীরা। এবার জলপাইগুড়ি শহরের কদমতলা এলাকায় শপিং মলে কর্মরত কর্মীদের নিয়ে একটি শিবির করে আগুন নেভানোর কৌশল শেখানো হয়। হঠাৎ কোথাও আগুন লেগে গেলে দমকল বাহিনী আসার আগে‌ই কিভাবে আগুন নেভাতে হবে তা হাতে কলমে শেখানো হয়। এছাড়াও শপিং মল‌গুলোতে আগুন নেভানোর জিনিসপত্র ঠিকমতো রয়েছে কিনা তাও খতিয়ে দেখে‌ন দমকল বিভাগের…
Read More
এজেন্ট রবীন্দ্র কৌশিকের বায়োপিক বানাতে চলেছেন অনুরাগ বসু

এজেন্ট রবীন্দ্র কৌশিকের বায়োপিক বানাতে চলেছেন অনুরাগ বসু

চলচ্চিত্র নির্মাতা অনুরাগ বসু বৃহস্পতিবার ভারতীয় গুপ্তচর রবীন্দ্র কৌশিকের উপর "দ্য ব্ল্যাক টাইগার" নামে একটি সিনেমা তৈরির কথা ঘোষণা করেছেন। "লাইফ ইন এ… মেট্রো", "গ্যাংস্টার", "বরফি!", এবং "লুডো" এর মতো চলচ্চিত্রের জন্য পরিচিত, পরিচালক বলেন যে, কৌশিকের মতো অজানা নায়কদের গল্প অবশ্যই মানুষের সাথে ভাগ করা উচিত। বসু একটি বিবৃতিতে বলেন, “রবীন্দ্র কৌশিকের গল্প সাহস ও বীরত্বের। মাত্র ২০বছর বয়সে, তিনি ৭০ এবং ৮০ এর দশকের অনেক জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যা ভারতের পাশাপাশি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক চরিত্রকে তুলে ধরে। আমাদের ইতিহাসের অনেক কিছুই হয় লুকানো হয়েছে নয়তো মানুষের মন থেকে মুছে গিয়েছে। আমাদের উচিত…
Read More
অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্ত চেয়ে মামলা হাইকোর্টে

অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্ত চেয়ে মামলা হাইকোর্টে

দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হলো এবার। বীরভূমে বালি ও পাথরের লরি থেকে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ আজকের নয়৷ তবে এবার এই সংক্রান্ত বিষয়ে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ছিল সেই মামলার শুনানি৷ কিন্তু রাজ্য সরকারের কোনও আইনজীবী এদিন আদালতে উপস্থিত না থাকায় এই মামলার প্রতিলিপি অ্যাডভোকেট জেনারেলকে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এদিন আদালতে বলেন, প্রতিদিন কার্বন কপির বিল দিয়ে টাকা তোলা হচ্ছে৷ দিনে ২-৩ কোটি টাকা তোলা হচ্ছে বলেও আদালতে দাবি করা হয়েছে৷ মামলাকারীর আইনজীবী আদালতকে জানান, বগটুই তদন্তের পর সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে, তাতে…
Read More
মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক সেরে শিলিগুড়ি ফিরলেন অনিত থাপা

মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক সেরে শিলিগুড়ি ফিরলেন অনিত থাপা

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাহাড়ের সামগ্রিক উন্নয়নের বিষয়ে একাধিক আলোচনা হয়েছে।- শুক্রবার সকালে এনজেপি স্টেশনে পৌঁছোনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন জিটিএ প্রধান অনিত থাপা। প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য কলকাতা গিয়েছিলেন অনিত থাপা। জিটিএর শক্তি বৃদ্ধি সহ পাট্টা ইস্যুতে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয় এদিন। আলোচনা যথেষ্টই সার্থক হয়েছে বলে। খুব দ্রুততার সঙ্গে পাট্টার কাজ শুরু হবে বলেই জানান তিনি। অন্যদিকে, পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান প্রসঙ্গে তার মন্তব্য, "পাহাড়ের সামগ্রিক উন্নয়নই পাহাড়ের সামাধান। সেই লক্ষ্যেই আমি কাজ করছি।"
Read More
নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ছাদে পড়ল গাড়ি, আহত দুজন

নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ছাদে পড়ল গাড়ি, আহত দুজন

নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধের রাস্তা থেকে গাড়ি উড়ে গিয়ে সোজা বাড়ির চালে। ঘটনায় গুরুতর যখম দুইজন। গতকাল মধ্যরাতে কোচবিহার শহরের ১৬ নম্বর ওয়ার্ডের ফাঁসির ঘাট এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রের খবর আনুমানিক রাত তিনটে নাগাদ চার চাকার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পার্বতী চৌহানের বাড়ির চালে গিয়ে পরে। ভেঙে যায় টিনের বাড়ি। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি বাড়ি। সেই সময় ঘরের মধ্যেই ঘুমিয়ে ছিল বাড়ির সকল সদস্য। এই ঘটনায় পার্বতী চৌহান গুরুতর আহত হয়। গুরুতর আহত হয় গাড়ির চালকও। স্থানীয়দের অভিযোগ বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এই ঘটনা ঘটেছে। আর সেই দুর্ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
Read More
‘পাঠান’ এর ১৫ তম দিনেও জোর অটল রয়েছে বক্স অফিসে

‘পাঠান’ এর ১৫ তম দিনেও জোর অটল রয়েছে বক্স অফিসে

শাহরুখ খানের প্রত্যাবর্তন ছবি 'পাঠান' বক্স অফিসে নিজস্ব একটি জায়গা গড়ে নিয়েছে এবং প্রতিদিন নতুন রেকর্ড তৈরী করছে। বলিউডের বাদশাহর স্পাই অ্যাকশন থ্রিলার ছবি 'পাঠান' জ্বর কমার নামই নিচ্ছে না। ফলে ছবিটিও প্রচুর আয় করছে। এমনকি 'পাঠান' এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা ছবি হয়ে উঠেছে। চলুন জেনে নেওয়া যাক মুক্তির ১৫তম দিনে কত কোটি টাকা আয় করেছে 'পাঠান'। শাহরুখ খান 'পাঠান' দিয়ে চার বছর পর বড় পর্দায় ফিরেছেন এবং তার প্রত্যাবর্তন ছিল দেখার মত। ছবিটি মুক্তির প্রথম দিনেই রেকর্ড ব্রেকিং ৫৫ কোটি রুপি সংগ্রহ করেছিল। এরপর থেকে 'পাঠান' উপার্জনের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে 'পাঠান'-এর ১৫তম দিনের আয়ের প্রাথমিক পরিসংখ্যানও এসেছে।…
Read More
সিকিম জয়েন্ট একশন কাউন্সিলের তরফ থেকে বনধের ডাক

সিকিম জয়েন্ট একশন কাউন্সিলের তরফ থেকে বনধের ডাক

কর সংক্রান্ত মামলায় সিকিমে বসবাসকারী নেপালিদের অভিবাসী হিসেবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের প্রতিবাদে ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছে সিকিম জয়েন্ট একশন কাউন্সিল। তার প্রভাব পড়লো উত্তরের পর্যটন শিল্পে। শিলিগুড়ির SNT বাস টার্মিনাসে আটকে থাকতে দেখা যায় প্রচুর পর্যটকদের। জানা গিয়েছে, সন্ধ্যা ছটা পর্যন্ত সিকিমে পর্যটকদের প্রবেশ না করার আবেদন জানিয়েছে বনধ সমর্থনকারীরা। পর্যটকরা বেড়াতে এসে দুর্ভোগের শিকার হয়েছে। পর্যটকরা জানান, এই বনধের ব্যাপারে তাদের আগাম খবর ছিল না, যার ফলে শিলিগুড়ি এসে তারা আটকে পড়েছেন।তাতেই নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের।
Read More
আসন্ন মাধ্যমিক পরীক্ষা ঘিরে নতুন উদ্যোগ

আসন্ন মাধ্যমিক পরীক্ষা ঘিরে নতুন উদ্যোগ

মাঝে বাকি আর কত মাত্রদিন তাই৷ এর পরেই শুরু হয়ে যাবে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা৷ পরীক্ষাকেন্দ্র ঘিরে নানা ধরনের সমস্যার মোকাবিলা করতেই এ বার নতুন প্রযুক্তির সাহায্য নিতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এ বছরের মাধ্যমিক পরীক্ষা পরিচালনায় রিয়েল টাইম অ্যাপের ব্যবহার করতে চলেছে তারা। ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষার্থীয় অবতীর্ণ হবে ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা-সহ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বন্দোবস্ত করতে আগে থেকেই ভাবনাচিন্তা, পদক্ষেপ শুরু করেছিল পর্ষদ। সেই পদক্ষেপেরই অন্যতম একটি হল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমেই এবার দফতরে বসেই পরীক্ষা কেন্দ্রগুলির উপর নজরদারি চালাবে মধ্যশিক্ষা পর্ষদ৷ পরীক্ষার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদের এ বিষয়ে প্রশিক্ষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি…
Read More