west bengal

দক্ষিণবঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি

দক্ষিণবঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বেলা বাড়ার সঙ্গেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। ন্য আপাতত কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলার কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবার ২০ অগাস্ট সবকটি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখার পশ্চিম দিকের অংশ হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। আর পূর্ব দিকের অংশ স্বাভাবিক অবস্থানে রয়েছে। পূর্ব দিকের অংশ ফের একবার ২১ অগাস্টের পর থেকে…
Read More
বড় অভিযোগ এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে

বড় অভিযোগ এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায়। এই ঘটনা রহস্যে রঙ লেগেছে রাজনীতিরও। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি নিয়ে চলছে জোর তরজা। কর্তৃপক্ষ যখন হস্টেল ও ক্যাম্পাসে সিসিটিভি লাগানোর সিদ্ধান্তে অনড়, তখন সেই সিদ্ধান্তের ফের বিরোধিতায় ছাত্র সংগঠন এসএফআই ৷ আবার তৃণমূল ছাত্র পরিষদের দাবি, অবিলম্বে সিসিটিভিতে মুড়ে ফেলা হোক গোটা হস্টেল চত্বর। আর তারমধ্যেই বড়সড় অভিযোগ এসেছে তৃণমূল ছাত্র পরিষদের দাবি, রাজ্যের তথা দেশের অন্যতম খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে নাকি চলে মধুচক্রের ব্যবসা। পড়াশোনার আড়ালে নাকি রমরমিয়ে চলছে দেহব্যবসা। যা শোনার পর থেকে কার্যত ঢি ঢি পড়ে গিয়েছে গোটা রাজ্যে। সামনে এসেছে এমন…
Read More
আসন্ন রাখি উৎসব উপলক্ষে বড় বরাত পেল কালনা

আসন্ন রাখি উৎসব উপলক্ষে বড় বরাত পেল কালনা

মাঝে বাকি আর মাত্র কটা দিন, তারপরেই পালিত হবে রাখি উৎসব। আর বাংলার রাখি মানেই কালনা। এই এলাকার রাখি শুধু এ রাজ্যেই নয়, অন্য রাজ্য তো বটেই, এমনকী বিদেশেও পাড়ি দেয়। তাই কালনার রাখি শিল্প ক্রমশ হয়ে উঠেছে বাংলার গর্ব। আর এবছর রাখি বন্ধন উৎসবের আগে রাজ্যের সংস্কৃতি দিবস পালনে ৬ লক্ষ ৭২ হাজার সরকারি প্রকল্পের ‘জয় বাংলা’ রাখির বরাত পেল কালনার একটি সংস্থা। আর এই বিরাট ব্যবসার সুযোগ পেয়ে চরম খুশি রাখি শিল্পীরা। এখানেই শেষ নয়, রাখি শিল্পীদের আরও দক্ষ করে তুলতে ‘উৎকর্ষ বাংলা’র উদ্যোগে ও কালনা উইভার্স এণ্ড আর্টিজেন ওয়েল ফেয়ার সোসাইটির সহযোগিতায় রাখি তৈরির প্রশিক্ষণ শিবিরও করা…
Read More
আবার দাম বাড়ল পেট্রোলের দাম

আবার দাম বাড়ল পেট্রোলের দাম

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতেই অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রায় ৮৫ টাকা। তেলের দাম বেড়েছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও উত্তর দিনাজপুর। অন্যদিকে জ্বালানির দাম কমেছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, হুগলিতে। কোচবিহারে পেট্রোলের দাম বেড়েছে ১.০৭ টাকা। জলপাইগুড়িতে পেট্রোলের দাম বেড়েছে ৫৮ পয়সা, নদিয়াতে তেলের দাম বৃদ্ধি পেয়েছে ৬২ পয়সা। হুগলিতে পেট্রোলের দাম কমেছে ১০ পয়সা, উত্তর ২৪ পরগনায় দাম কমেছে ৩২ পয়সা, পশ্চিম মেদিনীপুরে ৩১ পয়সা। জলপাইগুড়িতে ৫৪ পয়সা…
Read More
মনিপুরে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল করলো মহিলা তৃণমূল কংগ্রেস

মনিপুরে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল করলো মহিলা তৃণমূল কংগ্রেস

মনিপুরে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে আজ কোচবিহার শহরে প্রতিবাদ সভা এবং ধিক্কার মিছিল করলো কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। এদিনের এই প্রতিবাদ সভা এবং ধিক্কার মিছিলে অংশগ্রহণ করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন কোচবিহার দাস ব্রাদার্স মোড় এলাকায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, "মণিপুরে যেভাবে দুজন মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হয়েছিল এটা নক্কারজনক ঘটনা। এই ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় সরকারকে আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখিনি। কিন্তু দেশের প্রধানমন্ত্রী এতো বড়ো একটি ঘটনার জন্য পাঁচ মিনিট ও সময় দেননি। প্রথমে কয়েক সেকেন্ডের একটি বিবৃতি শোনা গেছিল তারপর সংসদে…
Read More
জনপ্রিয়তায় টেলর সুইফটকে টপকে এগিয়ে গেলেন অরিজিৎ সিং

জনপ্রিয়তায় টেলর সুইফটকে টপকে এগিয়ে গেলেন অরিজিৎ সিং

অরিজিৎ সিং এশিয়ার অন্যতম জনপ্রিয় গায়ক। নিঃসন্দেহে তিনি সময়ের সেরা গায়ক। এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সঙ্গীতশিল্পীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন অরিজিৎ। কিন্তু তার জনপ্রিয়তা এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। অরিজিৎ সম্প্রতি 12টি গ্র্যামি জয়ী বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফটকে ছাড়িয়ে গেছেন! মিউজিক স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাইতে, অরিজিৎ সিং সঙ্গীত জগতের সবচেয়ে জনপ্রিয় পপ তারকাদের তালিকায় এখন তৃতীয় স্থানে রয়েছে্ন। Spotify বর্তমানে গান শোনার জন্য সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি। গান শোনা ছাড়াও শ্রোতারা তাদের প্রিয় শিল্পীদের অনুসরণ করতে পারেন এই প্ল্যাটফর্মে। সেই সংখ্যার উপর ভিত্তি করে অরিজিৎ সিং টেলর সুইফটকে টেক্কা দিয়েছেন। শুধু টেইলর সুইফট নয়, হলিউডের নতুন প্রজন্মের…
Read More
রাজ্যে তৈরী হতে চলেছে শিল্পায়নের বড় ক্ষেত্র

রাজ্যে তৈরী হতে চলেছে শিল্পায়নের বড় ক্ষেত্র

রাজ্যে এবার খুলতে চলেছে কর্মসংস্থানে নতুন দিশা, তৈরী হতে চলেছে শিল্পায়নের বড় ক্ষেত্র। সম্প্রতিকালেই ঘোষিত হয়েছিল যে নতুনভাবে সেজে উঠতে চলেছে তাজপুর, রাজ্য সরকারের তরফে করা হয়েছিল এই ঘোষণা। রাজ্য সরকারের সাথে চুক্তি করে আদানি গোষ্ঠী গভীর সমুদ্র বন্দর তাজপুর নির্মাণ করতে চলেছে তাজপুরে। সমুদ্র বন্দর তৈরির জন্য আদানি গোষ্ঠী শীঘ্রই শুরু করতে চলেছে পরিবেশ সংক্রান্ত সমীক্ষা, আপাতত অপেক্ষায় রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ‘লেটার অফ এগ্রিমেন্ট’-র। এই চুক্তি পত্র পেয়ে গেলেই আদানি গোষ্ঠী শুরু করতে পারবে পরিবেশ সংক্রান্ত সমীক্ষার কাজ। প্রতিরক্ষা মন্ত্রক এবং অন্যান্য পক্ষের থেকে ছাড়পত্র পেয়ে গেলেই সরকারের পক্ষ থেকে দেওয়া হবে ‘লেটার অফ এগ্রিমেন্ট’। ২৫ হাজার কোটি টাকার…
Read More
এবার বাসেই যাওয়া যাবে সুন্দরবন

এবার বাসেই যাওয়া যাবে সুন্দরবন

রাজ্য সরকারের তরফে নেওয়া হলো নয়া উদ্যোগ। এবার থেকে খুব সহজেই অল্প খরচায় বাসে করে কলকাতা থেকে চলে যেতে পারবেন সুন্দরবন। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এর এই উদ্যোগের ফলে মাত্র ৮৭ টাকায় কলকাতা থেকে যাওয়া যাবে সুন্দরবনে। নতুন এই SBSTC বাস পরিষেবা কলকাতার ধর্মতলা থেকে ছেড়ে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল মৈপিঠ যাবে। আবার মৈপিঠ থেকে সেটি আসবে কলকাতার ধর্মতলায়। মৈপিঠের সব থেকে কাছের রেল স্টেশন প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। মৈপিঠ থেকে এই বাসটি প্রতিদিন সকাল ছয়টার সময় কলকাতার উদ্দেশ্যে ছাড়বে। একশ কুড়ি কিলোমিটার দীর্ঘ এই পথের জন্য যাত্রীদের ভাড়া দিতে হবে মাত্র ৮৭ টাকা। অপরদিকে কলকাতার ধর্মতলা থেকে এই বাস…
Read More
বেহাল পৌর পরিষেবার প্রতিবাদে স্মারকলিপি প্রদান করল বিজেপির শহর মন্ডল কমিটি

বেহাল পৌর পরিষেবার প্রতিবাদে স্মারকলিপি প্রদান করল বিজেপির শহর মন্ডল কমিটি

কোচবিহার পৌরসভার বেহাল পৌর পরিষেবার প্রতিবাদে আজ বিজেপির কোচবিহার শহর মন্ডল কমিটির পক্ষ থেকে কোচবিহার পৌরসভার চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। বিজেপির অভিযোগ, ভেঙে পড়েছে কোচবিহার পৌরসভার পৌর পরিষেবা। নিকাশী নালা থেকে শুরু করে রাস্তাঘাট সবকিছুর বেহাল দশা। শহরের বুকে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। কোচবিহার পৌরসভার চেয়ারম্যান পৌরসভার পরিষেবা নিয়ে উদাসীন। অপরদিকে, কোচবিহার পৌরসভার নাগরিকদের উপর বাড়িয়ে চলেছেন করের বোঝা। বাড়ির প্ল্যান পাস করানোর জন্য তিনগুণ বেশি টাকা নেওয়া হচ্ছে পৌরসভার পক্ষ থেকে। যার ফলে নাজেহাল অবস্থা কোচবিহার পৌরসভার সাধারণ নাগরিকদের। অবিলম্বে অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া কর বাতিলের দাবিতে এবং সুষ্ঠু পৌর পরিষেবার দাবিতে আজ শহর জুড়ে মিছিল করে…
Read More
নন্দীগ্রামে আরও একটু শক্ত হল রাজ্যের বিরোধী দলের পায়ের তলার মাটি

নন্দীগ্রামে আরও একটু শক্ত হল রাজ্যের বিরোধী দলের পায়ের তলার মাটি

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে একটু একটু করে খুঁটি শক্ত করছে রাজ্যের বিরোধী দল। রাজ্য-রাজনীতির এপি সেন্টার নন্দীগ্রামে পায়ের তলার মাটি আরও শক্ত হল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির। এবারে আরও একটি পঞ্চায়েত এল গেরুয়া শিবিরের ঝুলিতে। নন্দীগ্রাম ১ পঞ্চায়েত সমিতি লটারির মাধ্যমে দখল করল বিজেপি। ফলে নন্দীগ্রামের দুটি পঞ্চায়েত সমিতি নিজেদের দখলেই রাখতে পারল বিজেপি। রাজ্যের রাজনীতির আঙিনায় অন্যতম চর্চার বিষয়বস্তু হল নন্দীগ্রাম। গত বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোটে পরাজিত করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর ২৩ এর পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামের দখল…
Read More