west bengal

সিকিমে গিয়ে নিখোঁজ রায়গঞ্জের দুই ভাই সহ ৩ জন যুবক

সিকিমে গিয়ে নিখোঁজ রায়গঞ্জের দুই ভাই সহ ৩ জন যুবক

সিকিমে গিয়ে নিখোঁজ রায়গঞ্জের দুই ভাই সহ ৩ জন যুবক। এদের মধ্যে দুজন রায়গঞ্জ শহরের উকিলপাড়ার বাসিন্দা ও আরেকজন রাঁচির বাসিন্দা। রায়গঞ্জের বাসিন্দা স্বর্ণদ্বীপ মজুমদার (২৩) ও শ্রীকান্ত মজুমদার (২৭) এবং ঈশান নামে তাদের বন্ধু রাচির বাসিন্দা। তারা শনিবার রায়গঞ্জ থেকে মোটর বাইক নিয়ে সিকিমের উদ্দ্যেশ্যে রওনা দেয়। মঙ্গলবার রাত সাড়ে ১০ টা নাগাদ তাদের সাথে কথা হয়। এরপর বুধবার থেকে তাদের সাথে মোবাইলে যোগাযোগ করা যাচ্ছে না বলে পরিবারের দাবি। হড়পা বানের ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্বর্নদ্বীপের বাবা মা রায়গঞ্জ থানার দ্বারস্থ। পুলিশ নিখোঁজদের খোজে তল্লাশি শুরু করেছে।
Read More
বিয়ে করলেন উরফি জাভেদ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

বিয়ে করলেন উরফি জাভেদ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

উরফি জাভেদ প্রতিদিন একটি ভিন্ন স্টাইলের জন্য সর্বদাই চর্চায় থাকেন। কিন্তু এবার তিনি শিরোনামে এসেছেন ভিন্ন কারণে। গুঞ্জন উঠছে যে উরফি বিয়ের দ্বারপ্রান্তে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে উরফির দুটি ছবি। ভাইরাল হওয়া একটি ছবিতে উরফিকে পুজো করা এক ব্যক্তির হাত ধরে দেখা যায়। তবে কোনো ছবিতেই লোকটির মুখ দেখা যাচ্ছে না। একজন তার মুখ ভালোবাসার ইমোজি দিয়ে ঢেকে দিয়েছে। আর অন্যটি ঘোলাটে। এ সময় উরফির পরনে ছিল গাঢ় নীল রঙের সালোয়ার কামিজ। মাথার ঘোমটা এমন পোশাকে উরফি খুব কমই দেখা যায়।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি দেখার পর নেটিজেনদের মনে প্রশ্ন উঠছে উরফি কি তাঁর জীবনের নতুন অধ্যায় শুরু করছেন?যদিও…
Read More
মামলা চলাকালীন আইনজীবীকে কড়া ভর্ৎসনা বিচারপতির

মামলা চলাকালীন আইনজীবীকে কড়া ভর্ৎসনা বিচারপতির

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে হাজিরা এড়াতে আদালতে কৌশলী পদক্ষেপ নিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। কিন্তু তিনি দিল্লিতে কর্মসূচির কারণে হাজিরা দেবেন না বলে জানিয়েছিলেন তিনি। এই অভিযোগ জানিয়ে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে মঙ্গলবার মামলা দায়ের হয়। বিচারপতি সেন অভিষেকের আইনজীবীকে প্রশ্ন করেন, ‘মক্কেলের পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে, সেটা তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন? কেন জানাননি? উনি…
Read More
রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় উদ্যোগ রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় উদ্যোগ রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার রেল লোকাল ট্রেনেও প্রথম শ্রেণীর কামরা অন্তর্ভুক্ত করতে চাইছে রেল কর্তৃপক্ষ। পূর্ব রেল শিয়ালদা ডিভিশনে মুম্বাই শহরতলির ট্রেনের ধাঁচে লোকাল ট্রেনে প্রথম শ্রেণীর কামরা চালু করতে চায়। তবে পরীক্ষামূলকভাবে আপাতত এই ব্যবস্থা চালু করা হবে মহিলাদের জন্য নির্দিষ্ট মাতৃভূমি লোকালে। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দীপক নিগম সোমবার জানিয়েছেন, পুজোর আগেই একটি মাতৃভূমি লোকালের দুটি কামরাকে রূপান্তরিত করা হবে প্রথম শ্রেণীতে। একদিনের এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় ট্রেনের তিনটি কোচে। রেল সূত্রের খবর, লোকাল ট্রেনের প্রথম শ্রেণীর কামরার আসন হবে গদির। অর্থাৎ গদির নরম আসনে বসতে…
Read More
অবাক কান্ড, লক্ষীর ভান্ডারের টাকা পাচ্ছেন এক পুরুষ

অবাক কান্ড, লক্ষীর ভান্ডারের টাকা পাচ্ছেন এক পুরুষ

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম একটি লক্ষীর ভান্ডার। এই প্রকল্পের মাধ্যমে প্ৰতি মাসে ৫০০ টাকা করে পান বাংলার মহিলারা। এবার এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। যেই প্রকল্প মহিলাদের জন্য সেই প্রকল্পের টাকা পাচ্ছেন এক পুরুষ। হ্যাঁ এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে কোচবিহারের মাথাভাঙ্গায়। টাকা ঢুকেছে মনোরঞ্জন দে নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে। যদিও মনোরঞ্জন দে জানান, “অ্যাকাউন্টে টাকা বেশি ঢুকেছে সেটা সত্যি, তবে কিসের টাকা জানি না।” তবে ইতিমধ্যেই এই বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই নিয়ে…
Read More
নিয়োগ সংক্রান্ত বড় ঘোষণা করলো রাজ্য সরকার

নিয়োগ সংক্রান্ত বড় ঘোষণা করলো রাজ্য সরকার

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে ভালো খবর শোনালো রাজ্য সরকার। শিক্ষা দফতরের তরফে প্রাথমিক স্কুলে স্পেশাল এডুকেটর বা বিশেষ শিক্ষক নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। বিভিন্ন শূন্য পদে স্পেশাল এডুকেটর নিয়োগ করবে রাজ্য। এর দ্বারা আগামী পাঁচ বছরের মধ্যে কমবেশি ৮০ হাজার শিক্ষক নিয়োগ হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই এই স্পেশাল এডুকেটর নিয়োগের বিষয়ে কলকাতা এবং জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদের চেয়ারম্যানদের কাছে যত শীঘ্র সম্ভব বিভিন্ন স্কুলের শূন্য পদের…
Read More
বিদেশের বাজারে সমাদৃত হচ্ছে জলপাইগুড়িতে তৈরি বেতের আসবাবপত্র

বিদেশের বাজারে সমাদৃত হচ্ছে জলপাইগুড়িতে তৈরি বেতের আসবাবপত্র

ভারতে কদর কমলেও জলপাইগুড়ির বেতের আসবাবপত্রের চাহিদা তুঙ্গে বিদেশে। আমেরিকা, কানাডা সহ ইউরোপে পাড়ি দিচ্ছে বেতের তৈরি চেয়ার, টেবিল, মোড়া, লাইট স্ট্যান্ড সহ বিভিন্ন আসবাবপত্র। লক ডাউনে কাজ হারানো বেত শিল্পীরাও এতে আয়ের মুখ দেখছে। ফলে পূজার মুখে জলপাইগুড়িতে বেতের কারিগরদের তৎপরতা তুঙ্গে। জলপাইগুড়ি বরাবরই বেতের আসবাবপত্রের জন্য সুনাম রয়েছে। বেশ কিছু দোকানদার আসবাবপত্র স্থানীয় এলাকা সহ ভারতে বিক্রি করছে। আবার কেউ কেউ বিদেশেও রপ্তানি শুরু করেছে বেতের তৈরি আসবাবপত্র। এতেই ব্যাপক সাড়াও পাওয়া যাচ্ছে। বর্তমানে জলপাইগুড়ি থেকে কলকতা হয়ে আমেরিকা, কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছে বেতের তৈরি আসবাবপত্র। এতে যেমন ব্যবসায়ীরা লাভবান হচ্ছে। তেমনি বেতের সঙ্গে যুক্ত…
Read More
অনুব্রতর চাপ বাড়ল আরও বেশি

অনুব্রতর চাপ বাড়ল আরও বেশি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গরু পাচার মামলায় গত বছর অগাস্ট মাসে সিবিআই এর হাতে গ্রেফতার হন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তারপর থেকে তিহাড় জেলেই রয়েছেন তিনি। এরই মধ্যে এবার গরু পাচার মামলায় এবার অনুব্রত মণ্ডলের চারজন ঘনিষ্ঠকে তলব করল ইডি। ইডি সূত্রে খবর, এবার গরু পাচার মামলার জিজ্ঞাসাবাদে একজন আইনজীবী, দুজন পৌরসভার কর্মী এবং একজন কাউন্সিলরকে ডেকে পাঠানো হয়েছে। ইডির খান মার্কেটের দফতরে তাদের সকলকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে গরু পাচার মামলায়…
Read More
মিললো স্বস্তি, পূজায় বৃষ্টির সম্ববনা নেই

মিললো স্বস্তি, পূজায় বৃষ্টির সম্ববনা নেই

মাঝে বাকি আর মাত্র কদিন, তারপরেই শুরু বাংলার পূজাপর্ব। এরই মধ্যে বিগত কিছুদিন ধরে ক্রমাগত বদলেই চলেছে বঙ্গের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে প্রশ্ন জাগছে, এবার দুর্গাপুজোয় কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? এবার পঞ্চমী ১৯ তারিখ, ষষ্ঠী পড়েছে ২০ অক্টোবর। তারপর ২১ অক্টোবর মহাসপ্তমী। ২২ তারিখ মহাষ্টমী। মহানবমী পড়েছে ২৩ অক্টোবর। আর বিজয়া দশমী আগামী ২৪ অক্টোবর। আবহাওয়া অফিস জানাচ্ছে, অক্টোবর মাসের ১৫ থেকে ২০ তারিখ ষষ্ঠী পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শুধু তাই নয়, কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। তবে ষষ্ঠীর পরদিন থেকে বদলাবে আবহাওয়া। সপ্তমী…
Read More
আসন্ন পূজা উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হলো কোচবিহারে

আসন্ন পূজা উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হলো কোচবিহারে

দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই আসছেন ‘মা’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ইতিমধ্যেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা দুর্গা পুজোয় পর্যটকদের জন্য নিল বিশেষ উদ্যোগ। উত্তরবঙ্গের পর্যটনস্থলগুলি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে পুজোর সময় বিশেষ জয় রাইডের ব্যবস্থা করবে NBSTC। NBSTC কোচবিহারের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি পর্যটকদের ঘুরিয়ে দেখানোর জন্য নিয়ে আসতে চলেছে বিশেষ দোতলা বাস। একটি বাসে একসাথে ৫০ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। NBSTC-র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানাচ্ছেন, পুজোর সময়টাতে বহু মানুষ উত্তরবঙ্গে ঘুরতে আসেন। তাদের কথা মাথায় রেখে আমরা পুজোর সময় বিশেষ দোতলা বাসে করে জয় রাইডের ব্যবস্থা করেছি। অন্যান্য বাসের তুলনায় প্রতি…
Read More