west bengal

ফের গ্রেফতার প্রসন্ন রায়

ফের গ্রেফতার প্রসন্ন রায়

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত নভেম্বর মাসে চাকরি বিক্রির অন্যতম দালাল প্রসন্ন রায়কে জামিন দেয় সর্বোচ্চ আদালত। আর তিন মাস যেতে না যেতেই এসএসসি দুর্নীতি মামলায় ফের গ্রেফতার ‘মিডলম্যান’ প্রসন্ন রায়। দিনভর তাকে জেরা করে ইডি, এরপরই রাতে গ্রেফতার। উল্লেখ্য, এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্নকে গ্রেফতার করেছিল সিবিআই। ইডি সূত্রে জানা গিয়েছে, প্রসন্নর বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে নথিপত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সেই নথির ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি।…
Read More
বড় খবর রাজ্য সরকারের তরফে

বড় খবর রাজ্য সরকারের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর রাজ্য সরকারের তরফে। আসন্ন লোকসভা ভোটের আগে আধার সমস্যা সমাধানে বিরাট ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, যাদের যাদের আধার বাতিল হচ্ছে তাদের আধারের বিকল্প কার্ড তৈরি করে দেবে রাজ্য সরকার৷ রাজ্য সরকারের তরফেই ওই পরিচয়পত্র সকলের হাতে তুলে দেওয়া হবে৷ এই বিষয়ে পদক্ষেপ করতে বিশেষ পোর্টাল চালুর কথাও ঘোষণা করেন মমতা। ইতিমধ্যেই ‘আধার গ্রিভ্যান্সেস পোর্টাল’ নামে একটি পোর্টাল তৈরি করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। আগামিকাল থেকে সেই পোর্টাল শুরু হবে বলে জানিয়ে দেন মমতা। উল্লেখ্য, সম্প্রতি অভিযোগ ওঠে রাজ্যের বিভিন্ন প্রান্তের বাসিন্দাদের আধার কার্ড বাতিল করে দিয়েছে কেন্দ্র সরকার। বাংলার প্রায় ৬০…
Read More
নয়া অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে

নয়া অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের একের পর এক কীর্তি সামনে আসছে। এবার শোনা যাচ্ছে, ঋষি অরবিন্দ মিশন পাড়ায় রয়েছে ‘শেখ শাহজাহান ফ্যান ক্লাব।’ যার আগে নাম ছিল ঋষি অরবিন্দ ময়দান। তবে সেই নাম পাল্টে তবে তৃণমূলের গুণধর নেতার নামেই ওই চারিদিকে পাঁচিল ঘেরা ওই বিশাল মাঠ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এমনটাই। এক সময় শাহজাহানের অনুগামীরা ওই মাঠে ফুটবল টুর্নাে আয়োজন করেছিল। তারপর থেকেই সেই মাঠের নতুন নামকরণ হয় সন্দেশখালির বেতাজ বাদশা শাহজাহানের নামে।…
Read More
বড় খবর মুখ্যমন্ত্রীর তরফে

বড় খবর মুখ্যমন্ত্রীর তরফে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষীর ভাণ্ডার অন্যতম। সম্প্রতি লক্ষীর ভাণ্ডারের ভাতাও ডবল করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। আর এবার লোকসভা ভোট পূর্বে জেলায় জেলায় বিগ বাজার হবে বলে ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘আমাদের সেলফ হেলফ গ্রুপের মহিলারা তারপর আমাদের তাঁতিরাও অনেক কাজ করেন। সরকার থেকে যত প্রয়োজনীয় জিনিস আমাদের তাঁতি এবং স্বেচ্ছাসেবী সংস্থাদের থেকে নেব। স্থায়ী রোজগারের জন্য এই বন্দোবস্ত। জেলায় জেলায় একটি করে বিগ বাজার গড়ে তোলা। স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের জিনিসপত্র সেখানে বিক্রি হবে।’
Read More
ম্যারাথন তল্লাশি ইডির

ম্যারাথন তল্লাশি ইডির

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নতুন বছরের শুরু থেকেই জোরদার অ্যাকশনে ইডি। শ্রমিকদের পিএফের টাকা প্রতারণা মামলায় সকাল থেকে একাধিক জায়গায় ম্যারাথন তল্লাশি চালাচ্ছে ইডি। জুট মিলে ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলায় একাধিক জায়গায় ইডির হানা। একযোগে তিন জায়গায় হানা দিয়েছে ইডি। ২/১ ব্রাইট স্ট্রিট, বালিগঞ্জে সুনীল ঝুনঝুনওয়ালার বাড়িতে চলছে ইডি অভিযান। ওদিকে হাওড়ার সাঁকরাইলের ডেল্টা জুটমিল, বালিগঞ্জে জুটমিল মালিকের বাড়ি এবং কলকাতার কাউন্সিল হাউস স্ট্রিটে ‘ডেল্টা’ সংস্থার অফিসে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছে যায় ইডি। প্রায় ২১ কোটি…
Read More
আদালতে জামিনের আর্জি জানালেন বালু

আদালতে জামিনের আর্জি জানালেন বালু

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত বছর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক। ইডির হাতে গ্রেফতার হওয়ার সময় তিনি ছিলেন রাজ্যের বনমন্ত্রী। যদিও মন্ত্রিত্ব ঘুচেছে জ্যোতিপ্রিয়র। আর তার একদিন পরই জামিন চেয়ে আদালতের দ্বারস্থ তৃণমূলের বালু। গ্রেফতার হওয়ার ১১৩ দিন পর এই প্রথম জামিনের আবেদন করলেন জ্যোতিপ্রিয়। কলকাতার নগর দায়রা আদালতে জামিনের আর্জি জানান রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্ৰিয় মল্লিক। জামিনের আবেদন করে মূলত দুটি যুক্তি দিয়েছেন বালু। আদালতে প্রাক্তন মন্ত্রী জানিয়েছেন, তিনি শারীরিকভাবে…
Read More
বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের নতুন একটি রুটে খুব শিগগিরই চালু হতে চলেছে। যাত্রীদের সুবিধার জন্য ফের স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল উত্তর পূর্ব সীমান্ত রেল। আগামী জুলাই মাস পর্যন্ত চালানো হবে ট্রেন নং. ০২৫২৫ (কামাখ্যা-আনন্দ বিহার) ও ট্রেন নং. ০২৫২৬ (আনন্দ বিহার-কামাখ্যা)। প্রতি শুক্রবার রাত ১০টা ৪৫-এ কামাখ্যা থেকে এই ট্রেন রওনা দেবে। আনন্দ বিহার টার্মিনালে রবিবার সকাল ০৮ টা ৪০ মিনিটে পৌঁছাবে এই ট্রেন। উত্তর পূর্ব সীমান্ত রেল সিদ্ধান্ত নিয়েছে, ট্রেন নং. ১৩০৫৩/১৩০৫৪ (হাওড়া-রাধিকাপুর-হাওড়া) কুলিক এক্সপ্রেসের ভালুকা রোড স্টেশনে অতিরিক্ত দুমিনিট স্টপেজ দেওয়া হবে। মালদহ…
Read More
পর্ষদের তরফে জারি হল নয়া বিজ্ঞপ্তি

পর্ষদের তরফে জারি হল নয়া বিজ্ঞপ্তি

পূর্ব ঘোষিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এই মুহূর্তে রাজ্যে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই মুহূর্তে জোর কদমে প্রস্তুতি নিতে ব্যস্ত পড়ুয়ারা। এবার এই আবহেই বড় ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের। পরীক্ষার রেজাল্ট নিয়ে ছাত্রছাত্রীদের যাতে কোনোরকম সমস্যা পোহাতে না হয় তার জন্যই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, “আমরা চাইছি, গোটা প্রক্রিয়াটি আরও কার্যকরী ও দ্রুততার সঙ্গে হোক। দায়বদ্ধতা বাড়ুক। এই উদ্দেশ্যেই এটা করা হয়েছে।” এবার থেকে মাধ্যমিক পরীক্ষার নম্বর আপ্লোড করা হবে অনলাইনেও। প্রধান পরীক্ষকদের উপর অনলাইনে নম্বর জমা দেওয়ার নির্দেশ দেওয়া রয়েছে। খাতা দেখার পর বাড়িতে বসেই অনলাইনে নম্বর আপলোড করতে পারবেন পরীক্ষকরা। মূলত মূল্যায়ন…
Read More
মন্ত্রিত্ব পদ থেকে সরানো হল জ্যোতিপ্রিয়কে

মন্ত্রিত্ব পদ থেকে সরানো হল জ্যোতিপ্রিয়কে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রাজ্যের বনমন্ত্রী এবং শিল্পোদ্যোগ মন্ত্রীর পদ থেকে সরানো হল জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিককে। রাজভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের বদলে এখন থেকে ওই দুই দফতরের দায়িত্বে থাকবেন বিরবাহা হাঁসদা এবং পার্থ ভৌমিক। বেশ কিছুদিন ধরেই জ্যোতিপ্ৰিয়কে নিয়ে জল্পনা চলছিল। সরকারিভাবে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। জ্যোতিপ্ৰিয়কে মন্ত্রির পদ থেকে সরানো হল ঠিকই, তবে পার্থ চট্টোপাধ্যায়ের সাথে তার ব্যতিক্রম থেকেই গেল। সালটা ২০২২, জুলাই মাসে শিক্ষা দুর্নীতি…
Read More
রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেন এসসি কমিশনের চেয়ারম্যান

রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেন এসসি কমিশনের চেয়ারম্যান

বেশ কিছুদিন ধরে চর্চায় রয়েছে সন্দেশখালি। একের পর এক ঘটনা ঘটে চলেছে এই জায়গাকে কেন্দ্র করে। এবার ফের সন্দেশখালির প্রসঙ্গে চাঞ্চল্যকর দাবি এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদারের। তিনি স্পষ্ট জানিয়েছেন, বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে রাষ্ট্রপতি শাসন জরুরি হয়ে পড়েছে। এই বিষয়ে রাইসিনা হিলসে রিপোর্টও জমা দেওয়া হয়েছে। ওই রিপোর্টে অভিযোগ করেছেন, সন্দেশখালির সামগ্রিক পরিস্থিতি সামলাতে পুলিশ ব্যর্থ হয়েছে। তাই, তিনি দাবি জানিয়েছেন, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হওয়া দরকার। নাহলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে বলেও মনে করেছেন তিনি। উল্লেখ্য, তপসিলি উপজাতি কমিশনের প্রতিনিধিরা সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন। যদিও, ১৪৪ ধারা জারি থাকায় সেখানকার অশান্ত এলাকায় তাঁরা ঢুকতে…
Read More