TATA IPL

আইপিএলের শেষ পর্বে নতুন নিয়ম চালু করলো বিসিসিআই

আইপিএলের শেষ পর্বে নতুন নিয়ম চালু করলো বিসিসিআই

আইপিএলের শেষ পর্বে বৃষ্টির প্রকোপ এড়াতে নতুন নিয়ম চালু করেছে বিসিসিআই। আগামী ৩ জুন আইপিএলের ফাইনাল ম্যাচ। অনেক রাজ্যে সেই সময়ের মধ্যে বর্ষা ঢুকে যাওয়ার কথা। ইতিমধ্যেই কিছু রাজ্যে বৃষ্টি হচ্ছে। সমর্থকেরা যাতে পুরো ম্যাচ দেখা থেকে বঞ্চিত না হন, তাই ২০ ওভারের ম্যাচ শুরু করার ক্ষেত্রে ৬০ মিনিটের বদলে ১২০ মিনিট অপেক্ষা করার কথা ঘোষণা করলো বোর্ড। পাশাপাশি ন্যূনতম পাঁচ ওভারের ম্যাচ শুরু করার সর্বশেষ সময়ও (রাত ১০.৫৬) এক ঘণ্টা বাড়ানো হয়েছে। বেঙ্গালুরুতে বৃষ্টি হওয়ার কারণে হায়দরাবাদের বিরুদ্ধে বিরাট কোহলিদের ম্যাচ লখনউয়ে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু লিগের বাকি ম্যাচগুলিই নয়, প্লে-অফের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। শুধুমাত্র বৃষ্টি হলে…
Read More
এক সপ্তাহ পরেই আইপিএল শুরুর ভাবনা বোর্ডের, প্রথম দিন থাকছে কোন ম্যাচ?

এক সপ্তাহ পরেই আইপিএল শুরুর ভাবনা বোর্ডের, প্রথম দিন থাকছে কোন ম্যাচ?

ভারত-পাকিস্তান সংঘাতের পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়েছে আইপিএল। এক সপ্তাহ পর আবার প্রতিযোগিতা শুরু করার ব্যাপারে আত্মবিশ্বাসী বিসিসিআই। বোর্ড সূত্রে খবর, বৃহস্পতিবার ধর্মশালায় ব্ল্যাকআউটের জন্য বাতিল হওয়া পঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ দিয়েই শুরু হতে পারে দ্বিতীয় দফা। বর্তমান পরিস্থিতির নিরিখে সূচি এবং ম্যাচের জায়গা পরিবর্তন করে দু’সপ্তাহের মধ্যে আইপিএল শেষ করার কথা ভাবা হচ্ছে। পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে নিরাপত্তার বিষয়টিকেও। শুক্রবার আইপিএলের সব অংশীদারের মতামত গ্রহণ করে বোর্ড কর্তারা জরুরি বৈঠক করেন। পাকিস্তান সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা থেকে দূরবর্তী শহরগুলিকে নিরাপদ বলে মনে করছেন বিসিসিআই কর্তারা। দলগুলির যাতায়াতের কথা বিবেচনা করে বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, বিশাখাপত্তনম এবং কলকাতাকে প্রাথমিক ভাবে…
Read More