Siliguri

তিন রোহীঙ্গা ধরা পড়লো নিউ জলপাইগুড়ি স্টেশনে

তিন রোহীঙ্গা ধরা পড়লো নিউ জলপাইগুড়ি স্টেশনে

শনিবার কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস থেকে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি রেলওয়ে পুলিশ। রেল পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ি, রেগুলার রুটিং চেকিং এ ধৃতদের আটক করা হয়েছে। ধৃতদের চলাফেরায়, সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসাবাদ করতেই, কান্নায় ভেঙে পরে দুই যুবতি। জাহিরুল ইসলাম, রিকিয়া ও আজিদা নামক তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। অসমের বদরপুর থেকে কোলকাতা শিয়ালদহের উদ্দেশ্যে যাওয়ার পথেই, আটক করা হয়। ধৃত জাহিরুল অসমের বাসিন্দা পরিচয় দেয়। বাংলাদেশ কক্সবাজারের ঐ দুই যুবতির সাথে সোস্যাল সাইটের পরিচয় হয়েছে বলে জানায় সে। কোলকাতার এক হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল তার। বিনময়ে মোটা টাকা রফা হলেও, বেশ কিছু অগ্রিম টাকা পায় জাহিরুল।…
Read More
এনজেপি থেকে আটক সন্দেহভাজন তিন ব্যক্তি

এনজেপি থেকে আটক সন্দেহভাজন তিন ব্যক্তি

বৈধ্য কাজপত্র না থাকার জন্য দুই জন বাংলাদেশি ও একজন আসামের যুবককে আটক করলো শিলিগুড়ি এনজেপি রেলওয়ে জিআরপি৷ শনিবার সকালে কাঞ্চনঘঙ্ঘা এক্সপ্রেস থেকে তাদের আটক করে জিআরপি৷ জানা গেছে তারা বাংলাদেশ থেকে আসামে ঢোকে এর পর তারা আসাম থেকে কলকাতার উদ্যেশ্যে রওনা হয়৷ এদিন করিমগঞ্জ রেল স্টেশনে কর্তব্যরত জিআরপি কর্মীরা রুটিন চেকিং করার সময় তাদের দেখে সন্দেহ হলে কর্মীরা তাদের আটক করে৷ তাদের জিঞ্জাসাবাদ করে তাদের বৈধ্য পরিচয় পত্র সহ অন্যান্য কাগজপত্র চাওয়া হলে তারা সেটাও দেখাতে পারে না৷ এরপর কর্তব্যরত জিআরপি কর্মীরা ওই তিন জনকে এনজেপি রেলওয়ে স্টেশনে নিয়ে আসে৷ জানা গেছে তাদের নাম: ১. জাহিরুল ইসলাম, ছদ্মনাম—দিনু(২০),আসামের করিমগঞ্জ…
Read More
বোরো অফিসের মাধ্যমে কোভিড আক্রান্ত পরিবারের গুলির পাশে শিলিগুড়ি পুরসভা

বোরো অফিসের মাধ্যমে কোভিড আক্রান্ত পরিবারের গুলির পাশে শিলিগুড়ি পুরসভা

বোরোর মধ্য দিয়ে কোভিড আক্রান্ত পরিবার গুলির পাশে সাহায্যের হাত বারিয়ে দেওয়ার উদ্যগ গ্রহন করলো শিলিগুড়ি পুরসভা। শিলিগুড়ি পুরসভার ১ থেকে ৫ নম্বর বোরো অফিসের মধ্য দিয়ে শহরে কোভিড আক্রান্ত পরিবারের সাহায্যে এগিয়ে এল শিলিগুড়ি পুরসভা। আপাতত পরিবার পিছু চারজন ধরে ৩০০ পরিবারকে একমাসের অপরিহার্য খাদ্য বোরো আধিকারিকের হাতে তুলে দেন পুরপ্রশাসক গৌতম দেব। শহরে বারছে করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে আক্রন্তের পর অনেকেই আপাতত গৃহবন্ধি। স্থানীয় স্বেচ্ছাসেবক থেকে শুরু করে দায়িত্ব প্রাপ্ত জনপ্রতিনিধিরা এগিয়ে এসেছেন তাদের সাহায্য করতে। রাজ্যের সরকারও রেশনের মধ্য দিয়ে মানুষের সেবা করে চলছে। তবে কোভিড আক্রান্ত পরিবারের কাছে তা যথেষ্ঠ নয়, সেই কারনে প্রয়োজনীয় খাদ্যের যোগান…
Read More
শিলিগুড়ি পুরনিগমে গুরুত্বপূর্ণ মিটিং: করোনা মোকাবিলা নিয়ে আলোচনা

শিলিগুড়ি পুরনিগমে গুরুত্বপূর্ণ মিটিং: করোনা মোকাবিলা নিয়ে আলোচনা

মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমে একটা গুরুত্বপূর্ণ মিটিং হলো। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মন্ডলী, এস ডি ও শিলিগুড়ি, কমিশনার শিলিগুড়ি পুর নিগম, প্রসাশনিক এ ডি এম, ডি সি পি শিলিগুড়ি পুলিশ কমিশনারেট, বি সি ডি এ -র যারা হোল সেল মেডিসিন সরবরাহ কন্ট্রোল করে তারা এবং রিটেল ও হোল সেল অক্সিজেন সরবরাহকারী সংস্থা। মেডিসিনের কোনো সমস্যা নেই, ব্র্যান্ডের বদলে জেনেরিক নাম হয় তাহলে কোনো সমস্যা হবে না বলে বি সি ডি এ জানিয়েছে। অক্সিজেন নিয়ে সবিস্তারে আলোচনা হয়েছে। অক্সিজেন সরবরাহ বাড়ানো নিয়ে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও নোডাল অফিসার মনীশ জৈন মহাশয়ের সাথে কথা বলেছি ওভার টেলিফোনে। শিলিগুড়ি হসপিটাল কে উন্নত…
Read More
করোনা অতিমারিতে নিউ জলপাইগুড়ি স্টেশন বর্তমানে কোলাহল শূন্য

করোনা অতিমারিতে নিউ জলপাইগুড়ি স্টেশন বর্তমানে কোলাহল শূন্য

উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি। দেশ বিদেশের বহু পর্যটক পার্শ্ববর্তী রাজ্য সিকিম, ভূটান সহ দার্জিলিং ও ডুয়ার্সের প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে ছুটে আসেন। বছর ভর প্রকৃতির টানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। কিন্তুু করোনার জন্য কোথায় যেন হারিয়ে গিয়েছে। প্রকৃতি তার কোল সাজিয়ে রাখলেও দেখা নেই পর্যটকদের। ফলে শূন্যতা সর্বত্র বিরাজ করছে। তরাই,ডুয়ার্স সিকিম ও দার্জিলিং যেতে হলে পর্যটকদের আসতে হবে নিউজলপাইগুড়ি স্টেশনে। ট্রেন থেকে নেমে ছোট, বড় গাড়ী ভাড়া নিয়ে রওনা হন পর্যটকরা যে যার উদ্দেশ্যে। তা ছাড়া নানা কাজে কলকাতা, দিল্লি, চেন্নাই সহ বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য যাত্রীদের ভীড়ে পা রাখা যায় না নিউ জলপাইগুড়ি স্টেশনে। "আজ শূন্যতা"।করোনা ভাইরাস…
Read More
সংক্রমণ কালে সকলের পাশে ও সাবধানে থাকার বার্তা শিলিগুড়ি এম্বুলেন্স চালক সংগঠনের

সংক্রমণ কালে সকলের পাশে ও সাবধানে থাকার বার্তা শিলিগুড়ি এম্বুলেন্স চালক সংগঠনের

সংক্রমণ কালে করোনা যোদ্ধাদের পাশে থাকার বার্তা নিয়ে শিলিগুড়ি এম্বুলেন্স মিছিল। করোনা সংক্রমণ সময় বাড়ি পরিবার সব ভুলে মানুষের সেবা করছে, ডাক্তার, নার্স, পুলিশ, সাংবাদিক সহ বিভিন্ন সেবা বিভাগের কর্মরত সাহসী মানুষেরা। তাদের উৎসাহ প্রদানের পাশাপাশি সংক্রমণ কালে আতঙ্কিত না হয়ে সাধারণ মানুষকে সাবধানে থাকার বার্তা তুলে ধরে শিলিগুড়ি এম্বুলেন্স চালকেরা। এদিন শিলিগুড়ির সেবক রোড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সকলের পাশে থাকার ও সাবধানে থাকার বার্তা তুলে ধরে শিলিগুড়ি এম্বুলেন্স চালকের সংগঠন।
Read More
অশোক ভট্টাচার্যকে সরিয়ে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ার ম্যান করা হল গৌতম দেবকে।

অশোক ভট্টাচার্যকে সরিয়ে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ার ম্যান করা হল গৌতম দেবকে।

তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করার পরের দিনই রাজ্যের যে সমস্ত পৌরসভা এবং পৌরনিগমের গুলিতে প্রশাসক ছিল সেখানে আবারো জনপ্রতিনিধিদের বসানো হয়। এই ক্ষেত্রে কলকাতা পৌর নিগমমে আবারো পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান করা হয় ফিরহাদ হাকিম কে। কিন্তু শিলিগুড়িতে অশোক ভট্টাচার্য থাকলেও অশোক ভট্টাচার্যকে আবারো না ফিরিয়ে এবার শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান করা হয় গৌতম দেবকে। একই সাথে বোর্ডে রয়েছেন আরো তিনজন সদস্য। এরা হলেন দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি তথা 20 নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর রঞ্জন সরকার, তৃণমূল নেতা অলক চক্রবর্তী এবং ব্যবসায়ী বিবেক বৈদকে। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সদ্য শিলিগুড়ি পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হিসেবে…
Read More
টোটোতে ৪ জনের বেশি নিশেধ শিলিগুড়িতে

টোটোতে ৪ জনের বেশি নিশেধ শিলিগুড়িতে

একটি টোটোতে ৪ জনার বেশী লোক নামিয়ে দিলো পুলিশ। শিলিগুড়ির হাসমিচকের এলকায় সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বাজাই রাখার কথা বললো হলেও অনেকে তা মানছে না শিলিগুড়িতে। এদিন বিকালে এমনি এক দৃশ্য দেখা যায় হাসমিচকে, একটি টোটোতে ৪ জনের জায়গাতে ৬-৮ জনকে চাপিয়ে চলাফেরা করছিল তিন চাকার ইলেকট্রনিক গাড়ি। শিলিগুড়ি ট্রাফিক পুলিশের নজরে আসতেই চালককে সর্তক করার পাশাপাশি নামিয়ে নেওয়া হল অতিরিক্ত যাত্রীদের।
Read More
বিদ্যুতীকরন বিভাগে অস্থায়ী  নিরাপত্তা রক্ষীদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন

বিদ্যুতীকরন বিভাগে অস্থায়ী নিরাপত্তা রক্ষীদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন

শিলিগুড়ি:-এন জে পি রেলের বিদ্যুতীকরন বিভাগে কর্মরত রয়েছে ৭ জন নিরাপত্তা রক্ষী।সকলেই অস্থায়ী রুপে কাজ করে ওই বিভাগে।রেলের ঠিকাদারের মাধ্যমেই কাজে নিযুক্ত হন তারা।গত জানুয়ারী মাসে এরা নিরাপত্তাকর্মী রুপে কাজে নিযুক্ত হলেও আজও তারা তাদের বেতন থেকে বঞ্চিত বলে দাবি ওই নিরাপত্তা কর্মীদের।তাই এবার তাদের বকেয়া বেতনের দাবি জানিয়ে মঙ্গলবার রেলের বৈদ্যুতিকরন দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করল INTTUC এর এন জে পি শাখা।এই সমস্যার দ্রুত সমাধানের দাবিতে রেলের হস্তক্ষেপ দাবি করেন তৃণমূলের এই শ্রমিক সংগঠন।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের কনভেনার সুজয় সরকার বলেন,এই সমস্যা যদি দ্রুত সমাধান না হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
Read More
শিলিগুড়ির হিলকার্ড রোডে বিজেপি সমর্থকের দোকানে হামলা

শিলিগুড়ির হিলকার্ড রোডে বিজেপি সমর্থকের দোকানে হামলা

তৃণমূল কংগ্রেস ফের রাজ্যে ভালো ফল করার পর শিলিগুড়িতে তৃণমূল সমর্থকদের উন্মাদনা। এদিন শিলিগুড়ির হিলকার্ড রোডে একদল তৃণমূল সমর্থক বিজেপি সমর্থকের দোকানে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ত্রনে আনে। পাশাপাশি করোনা পরিস্থিতিতে কোনো রকম বিজয় মিছিল বার করা যাবেনা বলে সতর্ক করে শিলিগুড়ি পুলিশ কমিশনার অফিসারেরা। যেকোনো অশান্তি ও অপ্রীতিকর ঘটনা এরাতে এলাকায় পুলিশের উপস্থিতি রয়েছে।
Read More