RCB

১৮টা বছরের অপেক্ষা! অবশেষে জয় বেঙ্গালুরুর, আবেগে ভাসলেন কোহলি

১৮টা বছরের অপেক্ষা! অবশেষে জয় বেঙ্গালুরুর, আবেগে ভাসলেন কোহলি

আর বাকি মাত্র চার বল। কান্না শুরু কোহলির। শশাঙ্ক সিংহ জশ হ্যাজলউডের বলটা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিতেই হাঁটু মুড়ে মাটিতে বসে পড়লেন তিনি। দু’হাতে ঢাকলেন চোখ। পাশ থেকে দুই সতীর্থের পিঠ চাপড়ানি, গোটা মাঠের গর্জন, সতীর্থদের পাগলপারা উচ্ছ্বাস— কিছুই যেন স্পর্শ করতে পারছিল না তাঁকে। ১৮টা বছর অপেক্ষা তো কম নয়! ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট পর ধারাভাষ্যকার ম্যাথু হেইডেন যখন তাঁর সঙ্গে কথা বলতে গেলেন, তখনও চোখে জল কোহলির। কোহলির কথায়, “এই ট্রফি দলের জন্য যতটা, ততটাই সমর্থকদের জন্য। ১৮টা বছর পেরিয়ে গিয়েছে এই দিনটা দেখতে। এই দলটাকে নিজের যৌবন, নিজের সেরা সময় এবং অভিজ্ঞতা দিয়েছি। প্রত্যেক মরসুমে ট্রফি…
Read More
আইপিএলের এক ম্যাচে তিন নজির কোহলির, একটি নজির গড়ল তাঁর বেঙ্গালুরুও

আইপিএলের এক ম্যাচে তিন নজির কোহলির, একটি নজির গড়ল তাঁর বেঙ্গালুরুও

আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে এক সঙ্গে তিনটি নজির গড়লেন বিরাট কোহলি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি অর্ধশতরানের রেকর্ড গড়লেন তিনি। মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩০ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন কোহলি। ২৭ বলে পূর্ণ করলেন অর্ধশতরান। আইপিএলে এই নিয়ে তাঁর অর্ধশতরানের সংখ্যা ৬৩। আইপিএলে আর কোনও ক্রিকেটার এতগুলো অর্ধশতরানের ইনিংস খেলতে পারেননি। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নার। আইপিএলে তাঁর অর্ধশতরানের সংখ্যা ৬২। এবার তাঁকে টপকে গেলেন কোহলি। লখনউয়ের বিরুদ্ধে ৫৪ রান করায় এ বারের আইপিএলে কোহলির মোট রানসংখ্যা ৬০২। আইপিএলের এক মরসুমে এই নিয়ে পাঁচ বার ৬০০ বা তার বেশি রান করলেন। তিনিই প্রথম…
Read More
ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে, জয় আরসিবির

ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে, জয় আরসিবির

মেয়েরা করে দেখালেন, ছেলেরা পারেননি এখনও। তাও আবার টুর্নামেন্ট শুরু হওয়ার ১ বছরের মধ্যেই! মেয়েদের আইপিএল বা উইমেন্স প্রিমিয়ার লিগে চ্য়াম্পিয়ন হলেন আরসিবি। তারা ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিল। বাংলার রিচা ঘোষ এ বারের টুর্নামেন্টে নজর কাড়লেন। ৭ ওভারে ৬৪ রান! দিল্লি এদিন প্রথমে ব্যাট করতে নেমে কার্যত ঝড়ের গতি রান তুলছিল। শেফালি শর্মা রণংদেহি মেজাজে ছিলেন। সোফি মলিনক্স আসেন অষ্টম ওভারে বল করতে। আরসিবিকে চালকের আসনে বসিয়ে দেন তিনিই। কীভাবে? ওভারের প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন শেফালি, আর দ্বিতীয় বলে জেমাইমা রদ্রিগেজ। চতুর্থ বলে এলিস ক্যাপ্সি উইকেট তুলে নেন সোফি। এরপর নিয়মিত উইকেট পড়ে থাকে। শেষপর্যন্ত দিল্লি ১১৩ রানে অল…
Read More