04
May
লক্ষ্য এখন একটাই আগামী নির্বাচন। একজন জাতীয় কংগ্রেসে প্রায় কোণঠাসা। তাঁকে নিয়ে জাতীয় কংগ্রেসের শীর্ষ একাধিক নেতৃত্বদের একাধিক অভিযোগ। অন্যজন আবার কংগ্রেসের বহুকাঙ্খিত আবেদন ফিরিয়ে গতকাল অর্থাৎ সোমবারই নতুন দল ঘোষণার সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। এমতাবস্থায় দুজনে যে একে অপরের পরিপূরক হবেন সে কথা আর বলার অপেক্ষা রাখে না। আর তাতেই মাথাচাড়া দিয়েছে একাধিক প্রশ্ন। তাহলে কি আগামী দিনে কংগ্রেস ছেড়ে পিকে স্যারের হাত ধরে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করতে চলেছেন কংগ্রেসের বিতর্কিত নেতা তথা প্রাক্তন পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি নভজোৎ সিং সিধু? জানা যাচ্ছে, সোমবার প্রশান্ত কিশোরের টুইট বার্তার পরই তাঁকে টুইটারে শুভেচ্ছা বার্তা দিয়েছেন সিধু। টুইটারে সিধু এদিন লেখেন, 'প্রথম পদক্ষেপই অর্ধেক লড়াই বন্ধু।' আর তারপর…
