19
May
একবার দুইবার নয় পাঁচ বার হাজিরা এড়িয়ে তিনি৷ কিন্তু আর এরানো গেলো না৷ অবশেষে সিবিআই দফতরে হাজিরা দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলর। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার মধ্যে নিজাম প্যালেসে আসার কথা ছিল তাঁর। নির্ধারিত সময়ের আগেই সকাল ৯টা ৫০ মিনিটে পৌঁছে যান তিনি। গাড়ির সামনে চালকের পাশের আসনে বসে সিবিআই দফতরে পৌঁছন অনুব্রত৷ তবে নিজাম প্যালেসে ঢোকার আগে সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি৷ এর পর সহায়কদের হাত ধরে নিজাম প্যালেসের সিঁড়ি বেয়ে সোজা উপরে উঠে যান তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা৷ গরু পাচার কাণ্ডে একাধিক প্রশ্নের জবাব খুঁজছেন সিবিআই গোয়েন্দারা৷ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য প্রশ্ন তৈরি রেখেছেন আধিকারিকরা৷ গতকালই অনুব্রত…
