politics

কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলো বিজেপি

কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলো বিজেপি

ধপে টিকলোনা রাজ্যের শাসক শিবিরের বিরুদ্ধে বিজেপির তরফে করা মামলা। ধাক্কা খেলো রাজ্যের গেরুয়া শিবির, বিনা স্থগিতাদেশের হবে রাজ্যের শাসক শিবিরের সভা। জায়গার দোহাই দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা বন্ধ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। পয়লা জুন বাঁকুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে বিজেপি মামলা দায়ের করেছিল। আবেদনকারীর দাবি ছিল যে স্থানে র‍্যালি করা হচ্ছে সেই জায়গাটা সঠিক নয়। এই অভিযোগ তুলেই দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের। কিন্তু এই মামলায় ধাক্কা খেল বিজেপি। এদিন বিজেপির করা মামলার শুনানিতে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আগামী পয়লা জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া সভা করার ক্ষেত্রে কোনও অন্তর্বর্তীকালীন…
Read More
ভুল মন্তব্যের জন্য কড়া পদক্ষেপের দাবি রাজ্যপালের তরফে

ভুল মন্তব্যের জন্য কড়া পদক্ষেপের দাবি রাজ্যপালের তরফে

গতকালই ভুল মন্তব্যের জেরে তার বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। এবার কড়া পদক্ষেপের দাবি জানালেন রাজ্যপাল। হলদিয়ার জনসভা থেকে বিচারপতিদের একাংশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয় আদালতে। রাজ্যপাল জগদীপ ধনকড়ও এই ইস্যুতে অভিষেকের সমালোচনা করেছেন। এবার সরাসরি তিনি মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে এই বিষয়েই পদক্ষেপ নিতে বলেছেন। কড়া নির্দেশ তিনি দিয়েছেন তাঁকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেছিলেন, তৃণমূল সাংসদ আদতে নিশানা করেছেন এসএসসি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া বিচারপতিকে। এসএসসি দুর্নীতি মামলায় যে বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন, তাঁর উদ্দেশেই এই আক্রমণ৷…
Read More
এবার রাজনীতির মঞ্চে পিকের বিরুদ্ধে সুনীল

এবার রাজনীতির মঞ্চে পিকের বিরুদ্ধে সুনীল

লক্ষ্য এখন একটাই আগামী নির্বাচন ৷ আগামী লোক সভা নির্বাচন এর দিকে পাখির চোখ করে রয়েছে প্রতিটি দল ৷ ভোট কুশলী প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদান নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে৷ শেষ পর্যন্ত অবশ্য কংগ্রেসের হাত ধরেননি পিকে৷ এই অবস্থায় ’২৪-এর মহারণে তরী পাড় করতে পিকে’রই প্রাক্তন সতীর্থ সুনীল কানুগোপালের উপর ভরসা রাখলেন কংগ্রেস হাইকমান্ড৷ তাঁর হাতেই ২০২৪-এর লোকসভা নির্বাচনের রণকৌশল তৈরির দায়িত্ব সঁপলেন সোনিয়া গান্ধী৷  ২০২৪-এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি জোরকদমে শুরু করে দিয়েছে কংগ্রেস। ইতিমধ্যেই ‘টাস্ক ফোর্স-২০২৪’ গঠন করেছেন সোনিয়া। আট জনের এই কমিটিতে রয়েছেন পি চিদম্বরম, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা, জয়রাম রমেশ, রণদীপ সিং সুরজেওয়ালার মতো প্রথম সারির নেতারা৷ এই নামগুলো অবশ্য…
Read More
নির্বাচনের বিরোধিতা করে অনশন করতে গিয়ে অসুস্থ গুরুং

নির্বাচনের বিরোধিতা করে অনশন করতে গিয়ে অসুস্থ গুরুং

সদ্য মাত্রই ঘোষিত হয়েছে নির্বাচনের দিনক্ষণ। ঘোষণা অনুযায়ী শুরু হয়েছে প্রস্তুতি। আগামী ২৬ জুন পাহাড়ে নির্বাচন, গণনা ২৯ তারিখ। জিটিএ নির্বাচনের বিরোধিতা প্রথম থেকেই করে এসেছেন বিমল গুরং। তাই এই ভোটের দিন ঘোষণা হতেই তিনি আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রায় তিন দিন হয়ে গেল তিনি অনশনে, কিন্তু এখন জানা গিয়েছে বিমল গুরুং অসুস্থ হয়ে পড়েছেন। তবে অনশন থেকে সরে আসেননি পাহাড়ের এই নেতা। শরীর খারাপ নিয়েই নিজের সিদ্ধান্তে অনড় থাকছেন তিনি বলে খবর। জিটিএ নির্বাচনের বিরোধিতা করে গুরুংয়ের বক্তব্য ছিল, রাজ্যের তৃণমূল সরকারকে যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল তা নিয়ে কোনও রকম পদক্ষেপ তারা নেয়নি, পাত্তাই দেয়নি। তাই এই জিটিএ নির্বাচন…
Read More
রাজ্যের গেরুয়া শিবিরের হাল ধরতে আসছেন নাড্ডা

রাজ্যের গেরুয়া শিবিরের হাল ধরতে আসছেন নাড্ডা

দিন প্রতিদিন রাজ্যে খারাপ হচ্ছে গেরুয়া শিবিরের পরিস্থিতি। একের পর এক দল ছেড়ে যুক্ত হচ্ছে রাজ্যের শাসক শিবিরে। ধসের মুখে গেরুয়া শিবির। গোষ্ঠীদ্বন্দ্ব, বঙ্গ বিজেপির একের পর এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের দলত্যাগ এবং সর্বোপরি দলের অন্দরে কোন্দল, সবমিলিয়ে যখন কার্যত টালমাটাল অবস্থা বাংলার পদ্ম শিবিরের তখনই দলীয় কর্মী এবং নেতাদের মনোবল এবং আত্মবিশ্বাস বাড়াতে ফের রাজ্যে আসার সিদ্ধান্ত নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। জানা যাচ্ছে আগামী মাস অর্থাৎ জুনের প্রথম সপ্তাহেই দু'দিনের সফরে বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তার এই দুদিনের বঙ্গ সফরে তাঁর একগুচ্ছ দলীয় কর্মসূচি রয়েছে বলেও বিজেপি সূত্রে খবর। যদিও এখনও পর্যন্ত বিজেপির সর্বভারতীয় সভাপতির বাংলা সফর সম্পর্কিত চূড়ান্ত…
Read More
দীর্ঘক্ষণ চললো প্রাক্তন শিক্ষামন্ত্রীর জিজ্ঞেসাবাদ পর্ব

দীর্ঘক্ষণ চললো প্রাক্তন শিক্ষামন্ত্রীর জিজ্ঞেসাবাদ পর্ব

সময়টা খারাপ যাচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় প্রায় সাড়ে আট ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অবশেষে বুধবার সন্ধ্যে ৭:১১ মিনিটে সিবিআই আধিকারিকদের থেকে ছাড়া পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই আধিকারিকদের নির্দেশে বুধবার সকাল এগারোটায় নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। সেই নির্দেশ মেনে নির্ধারিত সময়ের আগেই সকাল ১০:৪০ নাগাদ সিবিআই দপ্তরে পৌঁছান পার্থ। এরপর টানা সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যাবেলায় নিজাম প্যালেস থেকে বের হন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, আজ পার্থ চট্টোপাধ্যায়কে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের চাকরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া এদিন পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে লিখিত বয়ান নেওয়া হয়েছে বলেও…
Read More
দল ত্যাগ করতে চলেছেন আরো বেশ কিছু বিজেপিনেতা

দল ত্যাগ করতে চলেছেন আরো বেশ কিছু বিজেপিনেতা

অবশেষে দল বদল করেছেন তিনি। গেরুয়া শিবির ছেড়ে ফিরে এসেছেন রাজ্যের শাসক দলে। আবার দিয়েছেন পুরোনো দলেই। তিন বছরের সম্পর্ক ছিন্ন করে রবিবারই পুরনো দলে ফিরে এসেছেন অর্জুন সিং। বরাবরই দলের কাছে গুরুত্বপূর্ণ তিনি। তিনি তৃণমূলে আসার পরেই তোপ দেগেছিলেন বঙ্গ বিজেপি নেতৃত্বকে। কটাক্ষের সুরে বলেছিলেন, তারা তাঁকে বিশ্বাস করতে পারেনি। এও বলেছিলেন যে, এসি ঘরে বসে রাজনীতি হয় না। এখন গেরুয়া শিবিরকে আরও ধাক্কা দিতে প্রস্তুতি নিচ্ছেন অর্জুন। জানা গিয়েছে, বঙ্গ বিজেপিতে ধস নামাতে তিনি তালিকা প্রস্তুত করেছেন, যা ইতিমধ্যেই চলে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। আগামী সোমবার শ্যামনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। আর সেখানেই বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের পতাকা…
Read More
আজ বৈঠকে গেলেন না রাজ্যের বিরোধী দলনেতা

আজ বৈঠকে গেলেন না রাজ্যের বিরোধী দলনেতা

পূর্বে আশা করা হয়েছিল যে দীর্ঘ সময় পর আজে বৈঠকে মুমখোমুখি হতে পারেন মুখ্যমন্ত্রী ও রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু আদতে সফল হলো না সেটি। নবান্নে আজ হয়েছে লোকায়ুক্ত নিয়োগের বৈঠক। পাশাপাশি তথ্য কমিশন এবং মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগের জন্যও বৈঠক হয়েছে। অনেক আগেই এই তথ্য জানা গিয়েছিল পাশাপাশি এও সম্ভাবনা তৈরি হয়েছিল যে এই বৈঠকেই মুখোমুখি হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। কিন্তু তা হল না। কারণ আজকের এই বৈঠকে যাননি রাজ্যের বিরোধী দলনেতা। এদিন দুপুর ১ টানা নাগাদ এই বৈঠকে যোগ দেওয়ার জন্য ডাকা হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তাঁকে চিঠি পাঠিয়ে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন খোদ স্বরাষ্ট্রসচিব।…
Read More
নিজাম প্যালেসে পৌছালেন অনুব্রত

নিজাম প্যালেসে পৌছালেন অনুব্রত

একবার দুইবার নয় পাঁচ বার হাজিরা এড়িয়ে তিনি৷ কিন্তু আর এরানো গেলো না৷ অবশেষে সিবিআই দফতরে হাজিরা দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলর। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার মধ্যে নিজাম প্যালেসে আসার কথা ছিল তাঁর। নির্ধারিত সময়ের আগেই সকাল ৯টা ৫০ মিনিটে পৌঁছে যান তিনি। গাড়ির সামনে চালকের পাশের আসনে বসে সিবিআই দফতরে পৌঁছন অনুব্রত৷ তবে নিজাম প্যালেসে ঢোকার আগে সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি৷ এর পর সহায়কদের হাত ধরে নিজাম প্যালেসের সিঁড়ি বেয়ে সোজা উপরে উঠে যান তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা৷  গরু পাচার কাণ্ডে একাধিক প্রশ্নের জবাব খুঁজছেন সিবিআই গোয়েন্দারা৷ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য প্রশ্ন তৈরি রেখেছেন আধিকারিকরা৷ গতকালই অনুব্রত…
Read More
প্রাক্তন শিক্ষামন্ত্রীর জন্য হাজিরার নির্দেশ

প্রাক্তন শিক্ষামন্ত্রীর জন্য হাজিরার নির্দেশ

মন্ত্রী পদ বদল হলেও মামলা চলছে এখনো৷ এসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ফের সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ আজ সন্ধে ৬টার মধ্যে নিজাম প্যালেসে  সিবিআই দফতরে হাজিরা দিতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে৷ এসএসসি নিয়োগ দুর্র্নীতি নিয়ে ডিভিশন বেঞ্চের নির্দেশের পরেই মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে যান৷ এবং সেখানে গোটা বিষয়টি তনি আবারও উল্লেখ করেন৷ তার প্রেক্ষিতেই নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়৷ আজ সন্ধ্যা ৬টার মধ্যে সিবিআই-এর সামনে হাজিরা দিতে হবে তাঁকে৷ বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই-কে…
Read More