30
Jun
বিগত বেশ কিছুদিন ধরেই টালমাটাল পরিস্থিতিতে মহারাষ্ট্র সরকার। প্রশ্ন জাগছে মুখ্যমন্ত্রীর গদি নিয়ে। মহারাষ্ট্রে মহা সংকট দেখল গোটা দেশ। আস্থাভোটে পরাজয় নিশ্চিত জেনে বুধবার রাতে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন উদ্ধব ঠাকরে। এবার বিজেপির সাহায্যে শিবসেনার বিক্ষুব্ধ নেতা একনাথ শিন্ডে নতুন সরকার গড়বেন এটাই প্রত্যাশিত। অন্তত নতুন কোনও নাটক মঞ্চস্থ না হলে মহারাষ্ট্রের ভবিষ্যৎ তেমনটাই হতে চলেছে। আর এটা স্পষ্ট বিজেপির 'অপারেশন লোটাস' ফের একবার সফল হল। আর মহারাষ্ট্রের সফল চিত্রনাট্যের পর এবার বিজেপির টার্গেট কি ঝাড়খণ্ড ও রাজস্থান? যা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে শুধু এই দুটি রাজ্যই নয়, গেরুয়া শিবিরের নজরে রয়েছে পশ্চিমবঙ্গও। অন্তত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর…
