Kolkata

এই মুহূর্তে এই মুহূর্তে গঠিত হলো আনিস কান্ডে

এই মুহূর্তে এই মুহূর্তে গঠিত হলো আনিস কান্ডে

রাজ্যের মহানগরীতে এই মুহূর্তে তোলপাড় কান্ড আনিস খানের মৃত্যুতে। আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যু ঘিরে উত্তাল কান্ড৷ পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। তবে এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েই সিট গঠনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জানা গেল, এই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্ব দেবেন এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং। এক সাংবাদিক বৈঠকে তদন্তকারী দলের সম্পর্কে জানিয়ে দেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। মুখ্যমন্ত্রী যে নিরপেক্ষ তদন্তের কথা বলেছিলেন সেই কথাই মনে করিয়ে দিয়ে মনোজ মালব্য জানান, এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং এই ঘটনার তদন্ত কমিটির শীর্ষে থাকবেন তো বটেই, তাঁর সঙ্গে থাকবেন ডিআইজি সিআইডি মিরাজ খালিদ ও বারকপুরের…
Read More
কোন দায়িত্ব কাকে দেওয়া হলো

কোন দায়িত্ব কাকে দেওয়া হলো

বড় জয় লাভ হয়েছে রাজ্যের শাসক শিবিরের। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সমস্ত সর্বভারতীয় পদ অবলুপ্ত করা হয়েছিল। তৈরি হয়েছিল জাতীয় কর্মসমিতি। তাঁর চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে মমতার বাড়িতেই সেই নতুন সমিতির প্রথম বৈঠক হয়েছে। আর এই বৈঠক থেকেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পদ নির্দিষ্ট তো করে দেওয়া হয়েছেই, আবার নতুন দায়িত্ব পেয়েছেন অনেকে। যার ঘোষণাও হয়ে গিয়েছে আজ। জানা গিয়েছে, বৈদেশিক ও অর্থনৈতিক নীতি নির্ধারণের দায়িত্ব সামলাবেন যশবন্ত সিংহ ও অমিত মিত্র। এদিকে, উত্তর-পূর্ব রাজ্যগুলির সংগঠন দেখবেন সুস্মিতা দেব, সুবল ভৌমিক ও মুকুল সাংমা। আবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ করা হয়েছে অরূপ বিশ্বাসকে। আরও জানান হয়েছে তৃণমূলের জাতীয় মুখপাত্র সুখেন্দু…
Read More
দলের শৃঙ্খলা বজায় রাখতে করা পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

দলের শৃঙ্খলা বজায় রাখতে করা পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

চলছে ভোটপর্ব। চলতি মাসের শেষেই রাজ্যে শুরু পুরসভা ভোট। দলের শৃঙ্খলা রক্ষায় কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নির্দেশ অমান্যকারী নির্দল প্রার্থীদের প্রার্থী পদ থেকে সরতে হবে বলে বার্তা দিয়েছেন তিনি। দলের শৃঙ্খলা রক্ষা কমিটির কড়া বার্তা, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের সকলকে প্রার্থী পদ থেকে সরতে হবে এবং দলীয় প্রার্থীদের হয়ে ভোটের ময়দানে প্রচারে নামতে হবে। পাশাপাশি এও জানান হয়েছে, এই নির্দেশ অমান্য করলে দল বিরোধী কাজের অভিযোগে তাদের বহিষ্কার করা হবে। আগামী ২৭ ফেব্রুয়ারি ১০৮ পুরসভায় নির্বাচন রয়েছে। তার আগে দেখা গিয়েছে অনেক জায়গায় তৃণমূলের টিকিট না পেয়ে ক্ষোভ দেখিয়ে অনেকে নির্দল প্রার্থী…
Read More
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চায় চাকরিপ্রার্থীরা

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চায় চাকরিপ্রার্থীরা

চাকরিতে নিয়োগ নিয়ে বিক্ষোভ বহু দিনের। এই বিক্ষোভ চলছে দুর্নীতির বিরুদ্ধে। এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হলেন চাকরিপ্রার্থীরা । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়ে কাতর আবেদন রেখেছেন ধর্নারত বঞ্চিত হবু শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীগণ সহ তাদের অভিভাবকরা। ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে নবম-দ্বাদশ স্তরের মেধাতালিকা ভুক্ত অথচ চাকরি থেকে বঞ্চিত শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের যে ধর্না চলছে আজ তার ১২৩ তম দিন। একরাশ যন্ত্রণা নিয়ে ধর্না চালিয়ে যাচ্ছেন বঞ্চিত হবু শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীগণ। তারা জানিয়েছেন যে, ২০১৬ সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন নবম-দ্বাদশ স্তরের শিক্ষক-শিক্ষিকা নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিল। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেধাতালিকা ভুক্ত হয়েও চাকরিতে নিয়োগপত্র পাননি তারা। বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীদের অভিযোগ, স্কুল সার্ভিস…
Read More
অসন্তোষের মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা

অসন্তোষের মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা

সৃষ্টি হলো অসন্তোষের। আবার একবার হেনস্থা হতে হলো রাজ্যের বিরোধী দল নেতাকে। তিনি গিয়েছিলেন পুলওয়ামায় শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আশুতোষ কলেজের পাশেই এক কর্মসূচিতে। কিন্তু সেখানে তাঁকে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা 'হেনস্থা' করে বলে বড়সড় অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। আসলে শুভেন্দু যখন সেখানে পৌছন তখন তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। পরিস্থিতি সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে। পরে নিরাপত্তারক্ষীরা বিজেপি নেতাকে গাড়িতে তোলেন। শুভেন্দু এই ঘটনা সম্পর্কে জানিয়েছেন, শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানানোর কর্মসূচিতে আচমকা এসে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল সমর্থিত বেশ কয়েক জন। অকথ্য ভাষায় তাঁকে আক্রমণ করা হয়ে বলে অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি তাঁকে…
Read More
চলে গেলেন সন্ধ্যা

চলে গেলেন সন্ধ্যা

সদ্য মাত্রই লতা মঙ্গেশকরকে হারিয়েছে সংগীত মহল। এরই মাঝে আরো এক নক্ষত্র পতন। শারীরিক অসুস্থতার জন্য বিগত কয়েক দিন হাসপাতালে ভর্তি ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। মাঝে কোভিড হয়েছিল তাঁর। সেখান থেকে সেরে ওঠার পরে কিছু দিন ভাল থাকলেও মাঝে আবার অসুস্থ হয়ে পড়েন। কোমরে অস্ত্রপচার হয়েছিল সম্প্রতি। তারপরেই আবার অবস্থার অবনতি হওয়া শুরু হয় 'গীতশ্রীর'। আজ সন্ধ্যে বেলায় প্রয়াত হলেন তিনি।  কিছুদিন আগেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি শুরু হয়৷ বাথরুমে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন তিনি৷ নিউমোনিয়াও ছিল তাঁর৷ আচমকা ফুসফুসের সংক্রমণ আরও বেড়ে যায়৷ তাঁর শারীরিক অবস্থার অবনতি শুরু হতেই চিকিৎসার তৎপরতা শুরু হয়৷ খবর পেয়েই তাঁকে ফোন করেন স্বয়ং…
Read More
হাজিরা দিলেন দেব

হাজিরা দিলেন দেব

ফের একবার তলব করা হলো তাকে। গরুপাচার-কাণ্ডে সিবিআই তলবে সাড়া দিয়ে নিজাম প্যালেসে পৌঁছলেন সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। মঙ্গলবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। তবে মনে করা হয়েছিল, বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় সম্ভবত সশরীরে হাজিরা দেবেন না দেব। পরিবর্তে তাঁর আইনজীবীরা সিবিআই অফিসারদের সঙ্গে দেখা করতে যেতে পারেন৷ তবে তেমনটা ঘটল না৷ আজ নির্ধারিত সময়ে সশরীরেই নিজাম প্যালেসে হাজির হলেন অভিনেতা সাংসদ। ইতিমধ্যেই ইডি অফিসাররা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে সূত্রের খবর। বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের পক্ষ থেকে দেবকে একটি নোটিস পাঠানো হয়৷ ওই নোটিসে বলা হয়, আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টা নাগাদ তাঁকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। সেই নোটিস মেনেই…
Read More
ফল প্রকাশের মাঝেই হাইকোর্টের দ্বারস্থ গেরুয়া শিবির

ফল প্রকাশের মাঝেই হাইকোর্টের দ্বারস্থ গেরুয়া শিবির

গতকাল সমাপ্ত হয়েছে পুরসভা ভোট৷ চার পুরনিগমের ভোটে সবুজ ঝড়৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমেই স্পষ্ট ট্রেন্ড৷ রাজ্যের চার পুরনিগম ভোটের ফলাফল ঘোষণার মধ্যেই কলকাতা হাই কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হল রাজ্য বিজেপি। পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে আদালতে গিয়েছে তাঁরা৷  দ্বিতীয় দফার পুরো নির্বাচন বাতিল করার দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে বিজেপি। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামীকাল মামলার শুনানি সম্ভাবনা রয়েছে। আবেদনকারীর দাবি  দ্বিতীয় দফার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। নিরপেক্ষ অবজারভার দিয়ে ভোট করানো হোক। তাঁদেক দাবি, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রথম দফার ভোটে যে ঘটনা ঘটেছে তার জন্য রাজ্য…
Read More
নতুন জীবনে পা রাখলেন মদন দা

নতুন জীবনে পা রাখলেন মদন দা

তিনি মানেই বিতর্ক তা সে রাজনৈতিক দলই হোক বা তার নিজের ব্যক্তিগত জীবনে৷ তৃণমূল যখন অন্তর্দ্বন্দ্বে বিপর্যস্ত, তখন দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসলেন মদন মিত্র৷ শনিবার বিকেলে লাল পাঞ্জাবীতে বর বেশে পৌঁছে গেলেন ছাদনাতলায়৷ ধুমধাম করে সারলেন দ্বিতীয় বিয়ে৷ কিন্তু পাত্রী কে? এ বিষয়ে একেবারে মুখে কুলুপ এঁটেছিলেন কামারহাটির বিধায়ক৷ বিয়ের মণ্ডপে কনের মুখ থেকে পান পাতা সরতেই হল পর্দা ফাঁস৷ চোখে রঙিন চশমা আর মাথায় ঘিয়ে পাগড়ি বেঁধে তখন ছাদনাতলায় দাঁড়িয়ে মদন৷ পান পাতায় মুখ ঢেকে হাজির কনে৷ তাঁকে সাত পাকে বেঁধে ফেললেন হবু স্ত্রী৷ এর পর নিয়ম মেনে কনের মুখ থেকে পান পাতা সরতেই সব জল্পনার অবসান৷ পাত্রী আর কেউ…
Read More
সকাল অবধি ভোটের পরিসংখ্যান

সকাল অবধি ভোটের পরিসংখ্যান

ঘোষণা অনুযায়ী শুরু হয়েছে ভোটপর্ব। করোনা ভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখেই সমস্ত বিধি মানা হচ্ছে এবং কড়া নিরাপত্তার ঘেরাটোপেই হচ্ছে বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর ও আসানসোল, এই চার কেন্দ্রের ভোট গ্রহণ। সকাল থেকেই জায়গায় জায়গায় উত্তেজনার খবর সামনে এসেছে। বিশেষত, আসানসোল এবং বিধাননগর নিয়েই উত্তাপ তুঙ্গে। এই আবহেই চলছে ভোট গ্রহণ। সকাল ৯টা পর্যন্ত ভোটের হার তুলনামুলক ভালই। তথ্য বলছে, সকাল ৯টা পর্যন্ত শিলিগুড়িতে ১২.৭১ শতাংশ ভোট পড়েছে। তাছাড়া চন্দননগরে ১১.৮১ শতাংশ, বিধাননগরে ১৩.৬৪ শতাংশ এবং আসানসোলে ১৩.৫৭ শতাংশ ভোট পড়েছে। চন্দননগর পুরসভায় মোট ওয়ার্ডের সংখ্যা ৩৩ টি। আসানসোল পুরসভায় মোট ওয়ার্ডের সংখ্যা ১০৬ টি। শিলিগুড়ি পুরসভায় মোট আসন সংখ্যা ৪৭…
Read More