Kolkata

বড়ো ঘোষণা রাজ্য সরকারের তরফে

বড়ো ঘোষণা রাজ্য সরকারের তরফে

রাজ্যের মানুষদের জন্য বড়ো ঘোষণা রাজ্য সরকারের তরফে। স্বাস্থ্যক্ষেত্র থেকে খাদ্য দফতর, রাজ্যে বিপুল কর্মসংস্থান হতে চলেছে বলে ঘোষণা করেছে নবান্ন। এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। সেই বৈঠক শেষেই বড় ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং পার্থ চট্টোপাধ্যায়। স্বাস্থ্য দফতরে চুক্তির ভিত্তিতে প্রচুর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। রাজ্যে প্রায় সাড়ে ১১ হাজার জনের কর্মসংস্থান হতে চলেছে। এদিকে বজ্রপাতে নিহতদের পরিবারকেও চাকরি দেওয়া হবে বলেই জানান হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, 'ফিনান্স হেল্থ কমিশন'-এর বরাদ্দ থেকে রাজ্যে ১১ হাজার ৫১১ জনকে স্বাস্থ্য দফতরে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী হিসাবে নিয়োগ করা হবে। অন্যদিকে খাদ্য দফতরে…
Read More
আনুষ্ঠানিকভাবে ফুটবল ক্লাবের ঘোষণা করলেন

আনুষ্ঠানিকভাবে ফুটবল ক্লাবের ঘোষণা করলেন

তবে কি তিনি সরে যেতে চলেছেন রাজনীতি থেকে? এবার রাজনীতির পাশাপাশি খেলার মঞ্চেও আত্মপ্রকাশ করলেন তিনি। ঘোষণা অনেক আগেই করেছিলেন, শুক্রবার বাংলা নববর্ষের দিন আত্মপ্রকাশ করে ফেলল তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল ক্লাব 'ডায়মন্ড হারবার এফ সি'। এই নতুন ক্লাব 'ডিএইচএফসি'র লোগো উদ্বোধন হয়ে গেল। এই অনুষ্ঠানে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো উপস্থিত ছিলেনই, সঙ্গে ছিলেন সাংসদ প্রসুন বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন, কূণাল ঘোষ সহ প্রমুখ। মঞ্চে দেখা গিয়েছিল জনপ্রিয় ফুটবলার রহিম নবিকে। এই নয়া ফুটবল ক্লাব সম্পর্কে কথা বলতে গিয়ে অভিষেক 'রাজনীতি' না করার বার্তা দিলেন। এদিন অভিষেক বলেন, বিজেপি, কংগ্রেস বা সিপিএম, যার সমর্থক বা সদস্যই হোন না…
Read More
রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে রাজ্যপালের তরফে

রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে রাজ্যপালের তরফে

এইমুহুর্তে রাজ্যে নারী সুরক্ষা নিয়ে উঠছে একাদিক প্রশ্ন।নারী সুরক্ষা-সহ একাধিক বিষয়ে আলোচনা চান বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি দিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে সেই চিঠি পোস্ট করেছেন রাজ্যপাল স্বয়ং। চিঠিতে আজই কথা বলার ইচ্ছেপ্রকাশ করেছেন তিনি। নারী সুরক্ষা ছাড়াও, কলকাতা হাইকোর্টে আইনজীবীদের বচসার ঘটনাও যে তাঁর নজর এড়ায়নি সেটাও স্পষ্ট করেছেন ধনকড়। যে চিঠি মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন রাজ্যপাল তাতে কী লেখা আছে? সোশ্যাল মিডিয়াতে যে চিঠি পোস্ট করেছেন রাজ্যপাল তাতে তিনি জানিয়েছেন, বর্তমান বাংলায় নারীদের ওপর যে ঘৃণ্য অত্যাচার হচ্ছে এবং কলকাতা হাইকোর্টে যে ধরণের ঘটনা ঘটেছে তাতে তিনি ব্যতীত এবং লজ্জিত। মমতাকে উদ্দেশ্য করে তাঁর লেখা, ''আপনি…
Read More
চারদিন বন্ধ থাকছে কলকাতা হাই কোর্ট

চারদিন বন্ধ থাকছে কলকাতা হাই কোর্ট

আজ থেকে বন্ধ থাকছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে গত দু'দিন ধরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে অনেক প্রশ্ন উঠেছে। গতকালও সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয় তৃণমূল সেলের আইনজীবীদের তরফে। এই ঘটনার পর জানা গেল, আগামী চার দিন ছুটি থাকছে কলকাতা হাইকোর্টে। তবে কী কারণে ছুটি? যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে লাগাম টানতেই এই সিদ্ধান্ত? না। আসলে কারণ ভিন্ন। আগামীকাল চড়ক, তার পরের দিন নববর্ষ, ওদিকে শনিবার এবং রবিবার মিলিয়ে পরপর চার দিনের লম্বা ছুটি। সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়এঁর বিরুদ্ধে আদালত চত্বরে সরব হয়েছিলেন তৃণমূলের আইনজীবী সেলের সদস্যরা। তাঁর এজলাস বয়কটের দাবিতে ১৭ নম্বর কোর্টে আইনজীবীদের…
Read More
আজকের ভোটপর্ব নিয়ে বড়ো অভিযোগ

আজকের ভোটপর্ব নিয়ে বড়ো অভিযোগ

সকাল থেকেই চলেছে দুই কেন্দ্রে ভোটপর্ব। বিজেপিতে ভোট দিতে ভোটারদের প্ররোচিত করছে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল কংগ্রেস কর্মীরা এমনই অভিযোগ জানাচ্ছে বাহিনীর বিরুদ্ধে। আসানসোল দক্ষিণের ২৬১, ২৬২ এবং ২৬৩ বুথে ভোটারদের বিজেপিতে ভোট দিতে প্ররোচিত করছে কেন্দ্রীয় বাহিনী। এই দাবি তুলেই সরব হয়েছে তারা। পাশাপাশি আসানসোল উত্তরের ৩৪ নম্বর বুথে ভোটারদের ফোন নিয়ে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগও উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। সেখানেও অভিযোগ তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আসানসোল সকাল থেকেই সবথেকে বেশি সরগরম। ইতিমধ্যেই বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বরাবনী নির্বাচনী এলাকার ১৭৭, ১৭৮ লম্বর বুথে এবং ১৭৫, ১৭৬ নম্বর বুথের কাছেও অগ্নিমিত্রার…
Read More
অনেকটা বাড়ানো হবে ক্যাবের ভাড়া

অনেকটা বাড়ানো হবে ক্যাবের ভাড়া

আচমকাই অনেকটা বেড়ে গেছে জ্বালানির দাম। জ্বালানির জ্বালায় এবার বাড়তে চলেছে অ্যাপ ক্যাব সংস্থার ভাড়া। জ্বালানির দাম বাড়ায় এসি না চালানো নিয়ে যাত্রী ও ক্যাবচালকদের মধ্যে সমস্যা রোজকারের। তারই সমাধানে উদ্যোগ নিয়ে ভাড়া বাড়াতে চলেছে 'উবর'। তারা সিদ্ধান্ত নিয়েছে কিলোমিটার প্রতি ভাড়া বৃদ্ধি করা হবে ১৪ টাকা। এক ধাক্কায় ১২ শতাংশ ভাড়া বৃদ্ধি হবে। এতেই মাথায় হাত সাধারণ যাত্রীদের। আগামী ৬ এপ্রিল রাজ্যের পরিবহন মন্ত্রীর সঙ্গে বৈঠক করবে এই সংস্থা বলে জানা গিয়েছে। এও খবর, ক্যাব নিয়ন্ত্রণে আনতে বিধানসভায় বিল আনছে রাজ্য সরকার। 'উবর' কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে চালকদের সমস্যা শুনে তারা কলকাতায় ১২ শতাংশ পর্যন্ত ট্রিপ পিছু ভাড়া…
Read More
মধ্যবিত্তদের মাথায় হাত ঊর্ধ্বমুখী বাজার মূল্যের কারণে

মধ্যবিত্তদের মাথায় হাত ঊর্ধ্বমুখী বাজার মূল্যের কারণে

আবার একবার বেড়েছে জ্বালানির দাম৷ লাগাতার জ্বালানির মূল্যবৃদ্ধির পাশাপাশি আকাশ ছোঁয়া বাজার দরে মাথায় হাত মধ্যবিত্তের৷ চাল-ডাল থেকে মাছ, সবজি সবকিছুর দাম চড়া৷ লাগাতার পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব বাজার দরে পড়ছে বলেই ক্রেতাদের আশঙ্কা৷ খুচরো বাজারে প্রতি কেজি চালের দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা৷ লিটার প্রতি সর্ষের তেলের দাম বেড়েছে ১০-১৫ টাকা৷ সাদা তেল লিটার প্রতি বেড়েছে ৩০-৩৫ টাকা৷ মুরগির মাংস বিক্রি হচ্ছে ২১০ থেকে ২৩০ টাকা কেজি দরে৷  ভারতে সর্বকালীন রেকর্ড গড়ে কলকাতায় পেট্রোলের দাম হল ১১২ টাকা ১৯ পয়সা। ডিজেলের দাম পৌঁছেছে একশো ছুঁই ছুঁই। ৮০ পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে ৯৭ টাকা ২ পয়সা। এই…
Read More
ফি মেটাতে হবে স্কুলে প্রবেশ করতে গেলে

ফি মেটাতে হবে স্কুলে প্রবেশ করতে গেলে

করোনা আবহে খুলে গেছে শিক্ষা প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে ফের খুলছে জিডি বিড়লা স্কুল। সোমবার থেকে স্কুল খোলা হবে বলে শনিবার নোটিস দিয়ে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তবে এক্ষেত্রে একটা শর্ত রয়েছে৷ যাঁরা ফি দিয়েছেন তাঁদের জন্যই স্কুল খোলা হচ্ছে বলে ওই নোটিসে স্পষ্ট জানানো হয়েছে৷ আইনশৃঙ্খলার অবনতি ও পড়ুয়াদের নিরাপত্তার কারণ দর্শিয়ে গত বৃহস্পতিবার আচমকা বন্ধ করে দেওয়া হয় জিডি বিড়লা স্কুলের গেট। নোটিস জারি করে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধের কথা ঘোষণা করা হয়। স্কুলের এই হটকারী সিদ্ধান্তে সঙ্কটে পড়েন পড়ুয়া এবং অভিভাবকরা। স্কুলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তাঁরা। একই সঙ্গে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন চিহ্ন ওঠে৷  জিডি বিড়লা গ্রুপের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলেন অভিভাবকদের…
Read More
আন্দোলন চলছে চাকুরীপ্রার্থীদের তরফে

আন্দোলন চলছে চাকুরীপ্রার্থীদের তরফে

কৃষক আন্দোলনের সংখ্যা কেও ছাড়িয়ে গেল এই আন্দোলন। ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে নবম থেকে দ্বাদশ শ্রেণির মেধাতালিকাভুক্ত বঞ্চিত চাকুরিপ্রার্থীদের ধরনা অবস্থান তিন দফা মিলে আজ ৩৮৪ দিনে পড়ল৷ যা দিল্লির উপকণ্ঠে ৩৭৮ দিনের কৃষক আন্দোলনকেও ছাপিয়ে গিয়েছে। এই বঞ্চিত চাকরি প্রার্থীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী দিল্লিতে আন্দোলনরত কৃষকদের ন্যায্য দাবিকে সমর্থন জানালেন৷ অথচ নিজের রাজ্যে প্রতিশ্রুতি দিয়েও দুর্নীতির কারণে বঞ্চিত চাকরিপ্রার্থীদের আজও সুরাহা করলেন না।  প্রথম দফায় ডাক পাওয়া সত্ত্বেও স্কুল সার্ভিস কমিশন নম্বর ভিত্তিক মেধাতালিকা প্রকাশ করেনি৷ যা  ১:১.৪ অনুপাতে নিয়োগের গেজেটকে লঙ্ঘন করেছে৷ অভিযোগ, বঞ্চিত চাকরি প্রার্থীদের নাম মেধাতালিকার প্রথম দিকে থাকা সত্ত্বেও তাঁরা চাকরি পাননি৷ অথচ মেধাতালিকার পেছনের দিকে থাকা…
Read More
রাজ্যে আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজ্যে আসতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল থেকেই রাজ্যে শুরু হতে চলেছে উপনির্বাচন। ১২ এপ্রিল রাজ্যে রয়েছে উপনির্বাচন, ১৬ এপ্রিল ফলাফল। আর ঠিক সেই দিনেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৬ এবং ১৭ এপ্রিল, দু'দিনের রাজ্য সফরে তিনি আসছেন বলেই আপাতত জানা গিয়েছে। একাধিক সরকারি কর্মসূচি তো আছেই, পাশাপাশি বাংলার দলীয় নেতৃত্ব এবং বিধায়কদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি এমন সম্ভাবনাও প্রবল। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এই মাসেই অমিত শাহের রাজ্যে আসার কথা ছিল, কিন্তু এতদিনে নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করা হয়নি। তবে এবার জানা গেল যে তিনি ১৬-১৭ তারিখ রাজ্যে থাকছেন। আনুষ্ঠানিকভাবে কী কী কর্মসূচি তাঁর রয়েছে সেটা ঘোষণা এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। আগামী…
Read More