Kolkata

নতুন টুইটে কোন কাজের কথা ইঙ্গিত করছেন মহারাজা

নতুন টুইটে কোন কাজের কথা ইঙ্গিত করছেন মহারাজা

তার রাজনীতিতে আসা নিয়ে জল্পনার অন্ত নেই। বারংবার কথা উঠেছে তার রাজনীতিতে আসা নিয়ে। বিভিন্ন দলীয় মন্ত্রীদের সাথে বৈঠকেও জল্পনা হয়েছে কোন দলে যুক্ত হচ্ছে তিনি। এই সবের মাঝেই এবার মানুষের উপকারে নতুন কিছু করতে চেয়ে বড় সিদ্ধান্ত নিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন তিনি যে যে টুইট করেছেন তা বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে। মনে করা হচ্ছে তিনি বিসিসিআই সভাপতির পদ ত্যাগ করতে পারেন। এদিন সৌরভ একটি টুইট করেছেন যেখানে লিখেছেন, ''১৯৯২ সালে ক্রিকেট শুরু করার পর এই বছর অর্থাৎ ২০২২ সালে আমার ৩০ বছর পূর্ণ হল। শুরু থেকে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সবথেকে বড় কথা, আপনাদের সবার সমর্থন দিয়েছে।…
Read More
কেন্দ্র সরকারের তরফে বড়ো সাহায্য

কেন্দ্র সরকারের তরফে বড়ো সাহায্য

কেন্দ্র সরকারের তরফে বড়ো ঘোষণা করা হলো বাংলা নিয়ে। বাংলার জন্য রেলের তরফে বিপুল অঙ্কের বরাদ্দের কথা জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যে সময় এই ঘোষণা করলেন তিনি সেই সময়ে তাঁর পাশে রাজ্যের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ছিলেন। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই শাসক দল তৃণমূল কংগ্রেস বরাবর দাবি করে এসেছে যে কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করে রাখে। তবে এদিনের ঘোষণায় সেই দাবি কিছুটা নস্যাৎ করতে পারল কেন্দ্রীয় সরকার। বেহালার রেলের স্পোর্টস কমপ্লেক্সের এক অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করে বলেন, রেলের তরফে রাজ্যের জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জমি পেলেই প্রকল্পের কাজ শুরু হবে।…
Read More
ব্যস্ততা এড়াতে নতুন উদ্যোগ রেলের তরফে

ব্যস্ততা এড়াতে নতুন উদ্যোগ রেলের তরফে

একই জংশনের ওপর অতিরিক্ত চাপ কমাতে নতুন উদ্যোগ রেলের তরফে। বদলাতে পারে ব্যস্ততম স্টেশনের তালিকা। ভারতের অন্যতম ব্যস্ত রেলস্টেশনের তালিকায় প্রথমের দিকে হাওড়া। এই জংশনের মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়ত করেন। দূরপাল্লর ট্রেন, এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি একাধির রুটের লোকাল ট্রেন চলে এই স্টেশন দিয়ে। ট্রেনের সঙ্গে বাড়ার পাশাপাশি যাত্রী সংখ্যা বাড়ছে। যার জেরে স্টেশনের ওপর চাপ পড়ছে। হাওড়া স্টেশনের ওপর চাপ কমাতে অনেকদিন ধরে বিকল্প হিসেবে অন্য স্টেশনের কথা ভাবা হচ্ছে। রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া স্টেশনের ওপর চাপ কমাতে ডানকুনি জংশনের কথা ভাবা হচ্ছে। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গিয়েছে।  পরিকাঠামোগত উন্নয়নের কাজের…
Read More
উত্তাল রাজ্য পরিস্থিতির মাঝেই বড়ো অঙ্কের বেতন পেলেন নয় পড়ুয়া

উত্তাল রাজ্য পরিস্থিতির মাঝেই বড়ো অঙ্কের বেতন পেলেন নয় পড়ুয়া

বিগত বেশ কয়েকদিন ধরে চাকরিতে নিয়োগদুর্নীতি নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য। এরই মাঝে খুশির খবর। এবারে প্লেসমেন্টে জয়জয়কার পড়ে গিয়েছে যাদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগের। ইঞ্জিনিয়ারিং বিভাগের নয় পড়ুয়ারা বিশ্বের তাবড় তাবড় সংস্থা থেকে চাকরির সুযোগ পয়েছেন। এই নয় জন পড়ুয়ার প্রত্যেকের বেতন এক কোটি টাকার ওপর বলে জানা গিয়েছে।  যে নয় জন পড়ুয়া যাদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগের নাম আবার সকলের ওপর তুলে ধরেছেন তাঁরা হলেন প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের কুশ মিশ্র, দেবর্ষি মৈত্র, ইনফর্মেশন টেকনোলজির রূপায়ন ঘোষ, ঋত্বিক রাজ, কম্পিউটার সায়েন্সের সত্যম কুমার, শুভম কুমার মণ্ডল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়রিংয়ের চিরদীপ দে, সাত্যকি দাস ও সৈকত চক্রবর্তী। এই প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্লেসমেন্ট অফিসার শমিতা…
Read More
কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলো বিজেপি

কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলো বিজেপি

ধপে টিকলোনা রাজ্যের শাসক শিবিরের বিরুদ্ধে বিজেপির তরফে করা মামলা। ধাক্কা খেলো রাজ্যের গেরুয়া শিবির, বিনা স্থগিতাদেশের হবে রাজ্যের শাসক শিবিরের সভা। জায়গার দোহাই দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা বন্ধ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। পয়লা জুন বাঁকুড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে বিজেপি মামলা দায়ের করেছিল। আবেদনকারীর দাবি ছিল যে স্থানে র‍্যালি করা হচ্ছে সেই জায়গাটা সঠিক নয়। এই অভিযোগ তুলেই দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের। কিন্তু এই মামলায় ধাক্কা খেল বিজেপি। এদিন বিজেপির করা মামলার শুনানিতে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আগামী পয়লা জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া সভা করার ক্ষেত্রে কোনও অন্তর্বর্তীকালীন…
Read More
ভুল মন্তব্যের জন্য কড়া পদক্ষেপের দাবি রাজ্যপালের তরফে

ভুল মন্তব্যের জন্য কড়া পদক্ষেপের দাবি রাজ্যপালের তরফে

গতকালই ভুল মন্তব্যের জেরে তার বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। এবার কড়া পদক্ষেপের দাবি জানালেন রাজ্যপাল। হলদিয়ার জনসভা থেকে বিচারপতিদের একাংশকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয় আদালতে। রাজ্যপাল জগদীপ ধনকড়ও এই ইস্যুতে অভিষেকের সমালোচনা করেছেন। এবার সরাসরি তিনি মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে এই বিষয়েই পদক্ষেপ নিতে বলেছেন। কড়া নির্দেশ তিনি দিয়েছেন তাঁকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেছিলেন, তৃণমূল সাংসদ আদতে নিশানা করেছেন এসএসসি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া বিচারপতিকে। এসএসসি দুর্নীতি মামলায় যে বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন, তাঁর উদ্দেশেই এই আক্রমণ৷…
Read More
মামলা দায়ের হলো অভিষেকের বিরুদ্ধে

মামলা দায়ের হলো অভিষেকের বিরুদ্ধে

রাজ্যের শাসক শিবিরের সর্বভারতীয় সভাপতি হলেও ছারা পেলেননা তিনিও। মন্তব্ব্যের জের ভুগতে হলো তাকেও। হলদিয়ার সভা থেকে বিচারপতির বিরুদ্ধে মন্তব্যের জের। তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের অনুমতি চাইলেন আইনজীবী কৌস্তভ বাগচী। আজ অর্থাৎ সোমবার দুপুর ২টোয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ হবে এই মামলার শুনানি৷ মামলকারীর দাবি, বিচারপতিকে নিয়ে মন্তব্য করাটা অন্যায়৷ সেই কারণেই অভিষেকের বিরুদ্ধে আদালত স্বতঃপ্রণোদিত মামলা করুক। গত শনিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় শ্রমিক সমাবেশের মঞ্চ থেকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার বলতে লজ্জা লাগে বিচারব্যবস্থায় ১-২ জন এমন আছেন, যাঁরা সম্পূর্ণ যোগসাজশ করে তল্পিবাহক হিসাবে কাজ করছেন। এটা ১ শতাংশ হবে। কিছু…
Read More
অনুমতি মিললো ভিক্টোরিয়ার সামনে হবে মেট্রো স্টেশনের

অনুমতি মিললো ভিক্টোরিয়ার সামনে হবে মেট্রো স্টেশনের

খুশির খবর মেট্রো যাত্রীদের জন্য। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে পাওয়া গেল অনুমতি। জোকা-বিবাদীবাগ মেট্রো প্রকল্পে নয়া পালক। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মূল গেটের ঠিক সামনেই মেট্রো রেল স্টেশন তৈরির ছাড়পত্র মিলল। জানা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কুইন্স গেটের ঠিক সামনেই তৈরি হবে এই মেট্রো স্টেশন। রেল ভিকাস নিগম লিমিটেড সূত্রে খবর, ইতিমধ্যেই ওই ভূগর্ভস্থ মেট্রো স্টেশন তৈরির কারণে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কোনও ক্ষতি হবে কিনা তা পরীক্ষা করে দেখেছেন ট্রাস্টি বোর্ড রুরকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এবং আইআইটি খড়গপুরের বিশেষজ্ঞরা। তাঁদের সেই রিপোর্ট এবং সমীক্ষার ওপর ভিত্তি করেই মেলেছে নো-অবজেকশন সার্টিফিকেট। RVNL তথা রেল ভিকাস নিগাম লিমিতেদ সূত্রে জানা গিয়েছে, ভূগর্ভে সুড়ঙ্গ তৈরি করার সময় যাতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে কোনও ফাটল বা বিপত্তি দেখা না…
Read More
প্রকল্পের স্বচ্ছতা যাচাইয়ের নির্দেশ রাজ্য সরকারের তরফে

প্রকল্পের স্বচ্ছতা যাচাইয়ের নির্দেশ রাজ্য সরকারের তরফে

মুখ্যমন্ত্রী হয়ে তৃতীয়বার রাজ্যের মসনদে ফিরেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী হয়ে মসনদে ফেরার পর জনসাধারণের সুবিদার্থে একের পর এক প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই সব প্রকল্পের মধ্যে অন্যতম হল 'কন্যাশ্রী'। রাজ্য তথা দেশ তো বটেই, বিশ্বজুড়েও খ্যাতি অর্জুন করেছে এই প্রকল্প। এবার যাদের এই প্রকল্প থেকে সুবিধা পাওয়ার কথা তারা ঠিক পাচ্ছে কিনা সেই ব্যাপারে জোরকদমে তদারকি শুরু করবে সরকার। 'কন্যাশ্রী' প্রকল্পের সুবিধা রাজ্যের সমস্ত সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত পড়ুয়ারা পাচ্ছে কিনা তা খতিয়ে দেখতে শিক্ষা দফতরের বাংলার শিক্ষা পোর্টালের মাধ্যমে নজরদারি চালানো হবে বলে জানা গিয়েছে। ২০১২ সাল থেকে চালু হওয়া এই প্রকল্পে সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ১৩ থেকে ১৮…
Read More
সম্পন্ন হলো ইস্টবেঙ্গলের সাথে চুক্তি

সম্পন্ন হলো ইস্টবেঙ্গলের সাথে চুক্তি

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই। অবশেষে অবসান হলো জল্পনার। মধ্যস্থতা করছিলেন খোদ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। জল্পনা ছিল বিশ্বের সবথেকে বেশি জনপ্রিয় ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে লাল হলুদ শিবির। কিন্তু আপাতত সেই জল্পনায় ইতি পড়ল। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হল ইমামি গ্রুপ। নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন এক বৈঠকে এই সিদ্ধান্তই হয়েছে। ফলে আইএসএল খেলা নিয়ে আর সংশয় নেই লাল হলুদ বাহিনীর। শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তি ভেঙে যাওয়ার পর বহুদিন ধরেই নতুন বিনিয়োগকারীর খোঁজ চালাচ্ছে লাল-হলুদ শিবির। একাধিক গোষ্ঠীর সঙ্গে কথা হয়েছিল তাদের কিন্তু কোনও রকম ইতিবাচক পদক্ষেপ হয়নি। ম্যান ইউ ছাড়াও বাংলাদেশের…
Read More