11
Jun
সম্প্রতি চাকরিকে কেন্দ্র করেই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছে গোটা রাজ্য৷ সরকারি নার্সের চাকরি পাওয়ার ‘অপরাধে’ স্ত্রীর হাতে কেটে ‘শাস্তি’ দিয়েছে স্বামী৷ কেতুগ্রামের এই নৃশংস ঘটনা গোটা রাজ্যে সাড়া ফেলেছে৷ রাজ্য সরকার ডান হাত কাটা পূর্ব বর্ধমানের রেনু খাতুনকে নন নার্সিংয়ের চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নে রেনুর চাকরি প্রসঙ্গে জানালেন, তার নিজের জেলাতেই রেনুকে স্বাস্থ্য দপ্তরের অধীনে কোথাও নন নার্সিং এর কাজে লাগানোর জন্য ইতিমধ্যেই নিয়োগপত্র তৈরি হয়ে গিয়েছে। হাত কাটা যাওয়ায় সে নার্সিংয়ের কাজ করতে পারবে না বলেই তাকে নন নার্সিং এর কাজে লাগানো হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের যেন কঠোর শাস্তি হয়…
