29
Jun
ঘটনা ঘটার পর অতিক্রম করেছে আট বছর সময়৷ কিন্তু এখনো মানুষের কাছে ফিরে আসেনি তাদের টাকা৷ চিটফান্ড সংস্থা সারদায় টাকা রেখে সর্বশান্ত হতে হয়েছিল বহু মানুষকে৷ এবার সেই টাকা ফেরানোর জন্য বড়সড় উদ্যোগ নিল কলকাতা হাই কোর্ট। সারদার আমানতকারীদের দায়ের করা একাধিক মামলার শুনানির সময় রাজ্য সরকারের পাশাপাশি সিবিআই, সেবি ও ইডির মতো কেন্দ্রীয় সংস্থাগুলোকে একযোগে টাকা ফেরানোর নির্দেশ দেয় বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চ। হাই কোর্টের নির্দেশে নতুন করে টাকা ফেরতের আশায় আমানতকারীরা৷ শ্যামল সেন কমিশন বন্ধ হওয়ার পর সারদার প্রতারিত আমানতকারীদের টাকা ফেরানোর নতুন আশা জাগল কলকাতা হাই কোর্টের নির্দেশে। সারদার মামলা হাইকোর্ট পাঠাল অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ…
