Kolkata

শপথ নিলেন নতুন মন্ত্রীরা, জেনে নিন কে কোন দায়িত্ব পেলেন

শপথ নিলেন নতুন মন্ত্রীরা, জেনে নিন কে কোন দায়িত্ব পেলেন

প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফতারির পর মন্ত্রীসভায় যে রদবদল হবে তা নিয়ে জল্পনা ছিলই। সেই জল্পনার অবসান ঘটিয়ে পূর্বঘোষণা অনুযায়ী গতকালই রদবদল ঘটে গিয়েছে রাজ্য মন্ত্রিসভায়। মমতার মন্ত্রিসভায় আটজন নতুন মুখ, শপথ নিলেন ৫ পূর্ণমন্ত্রী, ২ প্রতিমন্ত্রী ও ২ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। পূর্ণ মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন প্রদীপ মজুমদার, বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক, স্নেহাশিস চক্রবর্তী ও উদয়ন গুহ। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতি মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন পাঁশকুড়া পূর্বের বিধায়ক বিপ্লব রায়চৌধুরী। সেই সঙ্গে প্রতি মন্ত্রী থেকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতি মন্ত্রী পদে উন্নীত হয়ে শপথ নিয়েছেন ঝাড়গ্রামের বিধায়ক বীরবাহা হাঁসদা। এ ছাড়া প্রতি মন্ত্রী পদে শপথ নিয়েছেন সত্যজিৎ বর্মণ ও তাজমুল হোসেন। কিন্তু কে…
Read More
এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে বড়ো হাই প্রোফাইল কেসে পার্থর নিরাপত্তায় CRPF

এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে বড়ো হাই প্রোফাইল কেসে পার্থর নিরাপত্তায় CRPF

তোলপাড় পরিস্থিতি। শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় পুরোপুরি ভাবে জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ প্রকাশ্যে আসছে একের পর এক তথ্য৷ এই মুহূর্তে যত দিন যাচ্ছে শিক্ষক নিয়োগে দুর্নীতি তথা ইডির হেফাজতে থাকা পার্থ চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে ঘটছে একের পর এক নাটকীয় ঘটনা। এই পরিস্থিতিতে গতকাল অর্থাৎ মঙ্গলবারই জোকার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করে বেরোনোর সময় রাজ্যের প্রাক্তন শিক্ষা তথা শিল্পমন্ত্রীকে জুতো ছুঁড়ে মেরেছিলেন এক মহিলা। সেই ঘটনাকে কেন্দ্র করেই রীতিমত চাঞ্চল্য রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারপরেই এই ধরনের ঘটনা প্রতিরোধে কার্যত নড়েচড়ে বসেছেন ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটর আধিকারিকরা। ইডি সূত্রে খবর, ভবিষ্যতে পার্থ চ্যাটার্জির উপরে যাতে আর…
Read More
সিল করা হলো অর্পিতার নেল আর্টের বিপনী

সিল করা হলো অর্পিতার নেল আর্টের বিপনী

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায় শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার অন্যতম চক্রী। এবার আরও চাপে অর্পিতা মুখোপাধ্যায়। তাঁর একটি নখ-নকশার বিপণি সিল করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত শুক্রবার শেষ খোলা হয়েছিল এই বিপণি। তার পর থেকে বন্ধই ছিল এটি। সেখানে গিয়ে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। বেশ কিছুক্ষণ পর অবশেষে তা সিল করা হয়। আপাতত ওই বিপণি যে অট্টালিকার অংশ তার মালিককে ডেকে জিজ্ঞাসাবাদ করে তাঁরা। জানা গিয়েছে, এই বিপণি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি মিলেছে। অন্যদিকে, দক্ষিণ কলকাতায় পণ্ডিতিয়া রোডের ফোর্ট ওয়েসিস আবাসনের ছ’নম্বর ব্লকের ৫০৩ নম্বর ফ্ল্যাটেও হানা দিয়েছে ইডি। খাতায় কলমে এই ফ্ল্যাটটি ওম ঝুনঝুনওয়ালার…
Read More
চলতি মাসেই চারদিনের সফরে বিরোধী মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন মমতা

চলতি মাসেই চারদিনের সফরে বিরোধী মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন মমতা

রাজ্যজুড়ে আলোচনা তুঙ্গে। রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। পার্থ চট্টোপাধ্যায় কাণ্ডে তাঁর সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এই আবহে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি মাসেই চার দিনের সফরে দিল্লি যাচ্ছেন, ঘোষিত হয়েছে পূর্বেই। আগামী সপ্তাহে শুরু হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর। জানা যাচ্ছে, আগামী সপ্তাহের মধ্যভাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি পাড়ি দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মত বর্তমান আবহে মুখ্যমন্ত্রী দিল্লি সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সঙ্গেই খবর, দিল্লি সফরেই বাংলার মুখ্যমন্ত্রী দেশের আরও চার বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও আলাদা করে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে…
Read More
ক্রমাগত বেড়েই চলেছে পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতার সম্পত্তির পরিমাণ

ক্রমাগত বেড়েই চলেছে পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতার সম্পত্তির পরিমাণ

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় তদন্তে নেমে মিলছে একের পর এক সম্পত্তির হদিশ৷ এবার খোঁজ মিলল অর্পিতা মুখোপাধ্যায়ের শান্তিনিকেতনের বাড়ির৷ সেই ‘অপা’র মালিক শুধুই ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা৷ পার্থ চট্টোপাধ্যায় নন। বাড়ির দলিল দেখে তেমনটাই জানান বোলপুরের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক। ইডি সূত্রের খবর, এসএসসি কাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করেই শ্যামবাটির এই বাড়ির খোঁজ পেয়েছেন তদন্তকারী আধিকারিকেরা। অনেকেরই দাবি, অর্পিতা এবং পার্থের নামের আদ্যক্ষর জুড়েই এই বাড়ির নামকরণ করা হয়েছে ‘অপা’। বোলপুরের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক সঞ্জয় রায় ‘অপা’র দলিল দেখে জানান, ২০২০ সালে ওই বাড়ির জমির মিউটেশন করা হয়। প্রান্তিকের ফুলডাঙায় ০.১৭ একর (১০…
Read More
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় প্রার্থী তালিকা নিয়ে কড়া নির্দেশ আদালতের তরফে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় প্রার্থী তালিকা নিয়ে কড়া নির্দেশ আদালতের তরফে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে। জড়িত হয়েছে একাধিক মন্ত্রীর নাম। এই পরিস্থিতিতে কড়া নির্দেশ আদালতের তরফে। এসএসসি'কে ফের প্রকাশ করতে হবে প্রতিটি প্রার্থীর নাম ও প্রাপ্ত নম্বর। যাদের অতিরিক্ত প্রার্থী হিসেবে ডাকা হয়েছে তাঁদেরও। একই সঙ্গে এও নির্দেশ দেওয়া হয়েছে যে, যাদের ডাকা হয়েছিল তাদের নিয়োগের জন্য সুপারিশ দেওয়া হয়েছে কিনা, সেটা বলতে হবে। আগামী ১৬ অগাস্টের মধ্যে এই তথ্য জানাতে হবে আদালতকে। ১৮ অগাস্ট মামলার পরবর্তী শুনানি। এই নির্দেশ দেওয়ার পাশাপাশি আদালত আরও জানিয়েছে, এসএসসি ডেটা রুম শর্তসাপেক্ষে খোলা যেতে পারে, তবে সিবিআই এবং এনআইসি'র উপস্থিতিতে। অভিযোগ উঠেছে, ২০১৬ প্রথম SLST-তে আইন ভেঙে অতিরিক্ত সংখক প্রার্থীদের পার্সোনালিটি টেস্টে…
Read More
বাংলায় লক্ষ্যাধিক টাকা উদ্ধারে নাম জড়াল অসমের মুখ্যমন্ত্রীর

বাংলায় লক্ষ্যাধিক টাকা উদ্ধারে নাম জড়াল অসমের মুখ্যমন্ত্রীর

সম্প্রতি বাংলায় উদ্ধার কয়েক কোটি কোটি টাকা৷ গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এরই মাঝে আবার একবার বিপুল নগদ অর্থ সহ বাংলা থেকে গ্রেফতার ঝাড়খণ্ডের তিন কংগ্রেসি বিধায়ক। শনিবার সন্ধ্যায় হাওড়ায় টাকা সহ হাতেনাতে ধরা পড়েন তাঁরা৷ এর পর থেকেই ক্রমশ রহস্য ঘনীভূত হচ্ছে৷ কোথা থেকে এত টাকা এল, কার নির্দেশে তা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? এই রহস্য উদঘাটনে নামতে চলেছে সিআইডি৷   ইতিমধ্যেই তিন কংগ্রেসি বিধায়ককে গ্রেফতার করা হয়েছে৷ এই ঘটনায় কংগ্রেস যখন মহারাষ্ট্রের ছায়া দেখছে, তখন তাৎপর্যপূর্ণ ভাবে এই ঘটনায় নাম জড়াল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার৷ ঝাড়খণ্ডেরই এক কংগ্রেস বিধায়ক কুমার জয়মঙ্গল সিং থানায় অভিযোগ করেছেন, হাওড়া পুলিশের…
Read More
কয়েক কোটি কোটি টাকা কোনো কিছুই নাকি তার নয়, মন্তব্য পার্থর

কয়েক কোটি কোটি টাকা কোনো কিছুই নাকি তার নয়, মন্তব্য পার্থর

রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ মন্ত্রিত্ব থেকে অপসারিত করা হয়েছে তাঁকে। ঘরে-বাইরে চাপের কারণে ধীরে ধীরে এবার মুখ খুলছে পার্থ চট্টোপাধ্যায়। এবার এক বিস্ফোরক মন্তব্য রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। জানা যাচ্ছে, রবিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এই প্রথম টাকা প্রসঙ্গে মুখ খুলেছেন পার্থ। এদিন সাংবাদিকরা রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে তাঁর বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হওয়ার টাকা প্রসঙ্গে প্রশ্ন করলে পার্থ চট্টোপাধ্যায় সাফ জানান, 'কোন টাকা আমার নয়।' এখানেই শেষ নয়, এদিন তিনি রহস্য বাড়িয়ে আরও বলেন, 'সময় এলে সব বোঝা যাবে।' প্রসঙ্গত এদিনও আদালতের নির্দেশে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য…
Read More
আজ সপ্তাহের শুরুতেই ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস

আজ সপ্তাহের শুরুতেই ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস

চলছে বৃষ্টির মরশুম, বাংলায় প্রবেশ ঘটেছে বৃষ্টির। বাংলায় বৃষ্টির প্রবেশ ঘটলেও বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্ত ভাবে। গতকাল সপ্তাহের শেষ দিনে বৃষ্টির ঘনঘটা, তিলত্তমার তোমার আকাশে মেঘের ভ্রুকুটি। এইভাবেই একটু একটু করে জোরালো হচ্ছে দক্ষিণবঙ্গের বর্ষা। প্রসঙ্গত গত সপ্তাহ থেকেই কলকাতাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা বৃদ্ধি পেয়েছে। চলতি সপ্তাহে প্রায় প্রত্যেক দিনই বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে মহানগর। এমতাবস্থায় রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। বৃষ্টির দেখা না মিললেও এদিন সারাদিন ধরেই কলকাতার আকাশ মেঘলা, কখনো কখনো মিলছে বাজ পড়ার শব্দও। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হল, রবিবার রাত থেকে কলকাতাসহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে বৃষ্টিপাত শুরু হবে। আগামী ২৪ ঘন্টায়…
Read More
অনাদরে কি ভুগছে পার্থর পোষ্যরা

অনাদরে কি ভুগছে পার্থর পোষ্যরা

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার গ্রেফতারের পর থেকেই উঠছে প্রশ্ন তার সারমেয়দের নিয়ে। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের এই পরিস্থিতিতে কেমন আছেন তারা? কারা দেখ ভাল করছেন তাদের? এখন কোথায় তারা সকলে? এই সব প্রশ্ন ঘোরাঘুরি করছে। পার্থ চট্টোপাধ্যায়ের সারমেয়দের আলাদা ফ্ল্যাটের হদিশ পেয়ে অবাক হয়েছিল ইডি আধিকারিকরাও। জানা গিয়েছিল, অর্পিতা মুখোপাধ্যায়ের নামে কেনা এক ফ্ল্যাটই ছিল তাদের বাড়ি। এখন সেই ফ্ল্যাটেই অনাদরে পড়ে আছে পার্থর লক্ষাধিক টাকার ৯ টি সারমেয়। সূত্রের খবর, ডায়মন্ড সিটি সাউথ আবাসনের ১৯ তলায় পাশাপাশি দুটি ফ্ল্যাট রয়েছে অর্পিতার নামে। তার মধ্যেই একটিতে আছে এরা। পাগ থেকে শুরু করে বিগেল, ল্যাবরেডর…
Read More