Kolkata

ছুটির দিনেও সিবিআই-এর কাজ চলছে তৎপরতার সাথে

ছুটির দিনেও সিবিআই-এর কাজ চলছে তৎপরতার সাথে

গতকাল অর্থাৎ মঙ্গলবার ছিল মহরম, ছিল ছুটির দিন। কিন্তু এদিনও কাজ করছেন সিবিআই আধিকারিকরা। জানা গিয়েছে, নিজাম প্যালেসে সিবিআই কর্তাদের একটি বৈঠক চলছে। এমনকি কলকাতায় সিবিআই অতিরিক্ত ডিরেক্টর এসেছেন বলেও সূত্রের খবর। কিন্তু প্রশ্ন হল, কীসের জন্য এত তৎপরতা দেখাচ্ছে সিবিআই যে ছুটির দিনেও তাঁরা কাজ করছে? রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে নিয়েই তাঁদের এই বৈঠক। গরু পাচারকাণ্ডে তদন্তকারী অফিসারদের নিয়ে বৈঠক করা হচ্ছে। এতবার তলবের পরেও অনুব্রতর সাড়া মেলেনি। আজ বুধবার তাঁকে ফের ডাকা হয়েছে। অনুব্রতর জন্যই হয়তো প্রশ্ন সাজাচ্ছেন তাঁরা। সোমবার সিবিআই তলব করেছিল অনুব্রত মণ্ডলকে। কিন্তু তিনি কলকাতায় এলেও চলে যান এসএসকেএম হাসপাতালে। জানা…
Read More
তবে কি এবার কাটতে চলছে উচ্চ মাধ্যমিকের নিয়োগ জট, আদালতের নির্দেশে বিজ্ঞপ্তি প্রকাশ

তবে কি এবার কাটতে চলছে উচ্চ মাধ্যমিকের নিয়োগ জট, আদালতের নির্দেশে বিজ্ঞপ্তি প্রকাশ

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে ৮ বছর পর শেষমেষ কি কাটতে চলেছে উচ্চ প্রাথমিকে নিয়োগ জট? আদালতের নির্দেশে বিজ্ঞপ্তি প্রকাশ এসএসসি’র৷ ইন্টারভিউতে ডাক না পাওয়া ১,১০০ প্রার্থীর তালিকা প্রকাশ করা হল৷ তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে জমা দিতে হবে। আজ থেকে ১৩ অগাস্টের মধ্যে নথি আপলোড করার নির্দেশ৷  এসএসসি’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চ প্রাথমিকে যে সকল প্রার্থীরা ইন্টারভিউতে ডাক পাননি সেই সকল প্রার্থীরা ১৩ অগাস্টের মধ্যে অনলাইনে তাঁদের নথি আপলোড করতে পারবেন৷ হাই কোর্টের নির্দেশেই এই তৎপরতা৷ দীর্ঘ দিন নিয়োগ পর্ব থমকে ছিল৷ ২০১৪ সালে আপার প্রাইমারির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়৷ পরীক্ষা হয় ২০১৫ সালে৷…
Read More
মুখ্যমন্ত্রীর মন্ত্রিত্ব সভায় বদলের পর প্রশ্ন উঠছে কে বসবে এবার মমতার পাশে

মুখ্যমন্ত্রীর মন্ত্রিত্ব সভায় বদলের পর প্রশ্ন উঠছে কে বসবে এবার মমতার পাশে

পূর্ব অনুমান অনুযায়ী সম্প্রতি বদল এসেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর মন্ত্রিত্ব সভায়। রাজ্য মন্ত্রিসভার সাম্প্রতিক রদবদলের সঙ্গে সঙ্গতি রেখে বিধানসভায় সরকার পক্ষের বিধায়কদের আসন বিন্যাস বদল করা হচ্ছে। মন্ত্রিসভার সদস্যদের জন্য নির্ধারিত ট্রেজারি বেঞ্চ থেকে সদ্য প্রাক্তন মন্ত্রীদের আসন সরিয়ে দেওয়া হচ্ছে। পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী, ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর, তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্রর আসন সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী সহ আট নতুন মন্ত্রীর জন্য ট্রেজারি বেঞ্চে আসন সংস্থানের বিষয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার সচিবালয়কে নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। এখন এই আসন বিন্যাসের কারণে প্রশ্ন জেগেছে যে, মুখ্যমন্ত্রী মমতার পাশে আসছেন কে? ট্রেজারি বেঞ্চে…
Read More
পুরোপুরি ভাবেই সুস্থ আছেন অনুব্রত, জানালো হাসপাতাল

পুরোপুরি ভাবেই সুস্থ আছেন অনুব্রত, জানালো হাসপাতাল

একের পর এক দুর্নীতির কাণ্ডে পুরোপুরিভাবে জর্জরিত রাজ্য৷ তার মধ্যে অন্যতম দুর্নীতির কাণ্ড হল গরু পাচারকাণ্ড৷  গতকাল, সোমবারই  এই গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই৷ নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে এবং সেটা গতকাল মানে গতকালই হাজিরা দিতে বলা হয়েছিল৷ তবে গতকালই পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এসএসকেএম-এ মেডিক্যাল চেকআপের জন্য এসেছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানান হয়েছে, তাঁর ভর্তি হওয়ার কোনও প্রয়োজন নেই। অর্থাৎ তৃণমূল নেতাকে ফিরিয়ে দিয়েছে এসএসকেএম। এদিন হাসপাতালে অনুব্রত মণ্ডলকে সাত সদস্যের মেডিক্যাল বোর্ড পরীক্ষা করে। তার পরেই জানান হয় যে তাঁকে হাসপাতালে ভর্তি করার কোনও প্রয়োজন নেই। চিকিৎসকদের…
Read More
জেলে থেকে পা ফুলছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

জেলে থেকে পা ফুলছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এখন ঠাঁই হয়েছে প্রেসিডেন্সি জেল৷ এটাই এখন তার বর্তমান ঠিকানা৷ সেখানে পহেলা বাইশ ওয়ার্ডের ২ নম্বর সেলে রাখা হয়েছে প্রাক্তন মন্ত্রীকে৷ তিনি যে ওয়ার্ডে রয়েছেন, সেখানে দণ্ডিত ও বিচারাধীন বন্দিদের জন্য একটি কমন শৌচাগার রয়েছে৷ এদিকে পা ফোলায় সেল থেকে বেরিয়ে সেখানে যেতে পারছেন না পার্থ। পায়ের পাতায় অল্প ফোলা ভাব রয়েছে তাঁর৷ বিষয়টি চিকিৎসকদের নজরে আনা হয়েছে। পার্থের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন তাঁরা৷ কিন্তু, তাঁকে জেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়নি৷ চিকিৎসকদের বক্তব্য, হাঁটাচলা কম হয়েছে বলেই পায়ে ফোলা ভাব দেখা দিয়েছে৷ জেলের নিয়ম অনুযায়ী স্নান করার জন্য বিচারাধীন ও…
Read More
জেলের কোন ঘরে ঠাই হলো অর্পিতার

জেলের কোন ঘরে ঠাই হলো অর্পিতার

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার হয় পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়। ইডি-র আবেদন মেনে শুক্রবার এসএসসি-কাণ্ডে ধৃত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় ব্যাঙ্কশাল কোর্ট৷ শুক্রবার রাতেই তাঁদের নিয়ে আসা হয় জেলে৷ পার্থকে রাখা হয় প্রেসিজেন্সি জেলের ‘পয়লা বাইশ’ সেলে৷ অর্পিতার ঠাঁই হয় আলিপুর মহিলা সংশোধনাগারে। দক্ষিণ কলকাতার বিলাসবহুল আবাসনের ঠান্ডা ঘর ছেড়ে গরাদে রাত কাটে তাঁর জানা গিয়েছে, আলিপুর মহিলা জেলের ২ নম্বর ঘরে রাখা হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। এই ঘরটি অনেকটা হল ঘরের মতো৷ সারদাকাণ্ডে অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায় এক সময় আলিপুর জেলের এই ঘরেই আবাসিকদের বিউটিশিয়ন কোর্স শেখাতেন৷ সেই ঘরই রাখা হয়েছে…
Read More
চাঞ্চল্যকর তথ্য, বিগত তিন বছরে ‘অপা’-র ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭০০ কোটির লেনদেন

চাঞ্চল্যকর তথ্য, বিগত তিন বছরে ‘অপা’-র ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭০০ কোটির লেনদেন

তোলপাড় পরিস্থিতি রাজ্যে জুড়ে। শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এই শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় শুধু পার্থ চট্টোপাধ্যায় নয় নাম জড়িয়েছে পার্থ ঘনিষ্ট অর্পিতা মুখোপাধ্যায়েরও। এর পরেই তাদেরকে গ্রেফতার করেছে ইডি।   এরপর থেকেই একের পর এক ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার এবং অন্যান্য একাধিক সম্পত্তির হিসেব মিলে চলেছে। প্রতিদিনই উঠে আসা একের পর এক চাঞ্চল্যকর তথ্য দক্রমশ হতবাক করেছে গোটা বঙ্গবাসীকে। এরমাঝেই, ‘অপা’-র ব্যাঙ্ক স্টেটমেন্ট হাতে লাগলো ইডির। ২০১৬ থেকে ২০১৯ সময়ের মধ্যে পার্থ-অর্পিতা এবং তাদের কয়েকটি ব্যাঙ্ক একাউন্টে মোট ৭০০ কোটি টাকার লেনদেন হয়েছে বলে জানা যাচ্ছে। বর্তমানে ইডির এই দাবি ঘুম উড়িয়েছে গোটা রাজ্যবাসীর।…
Read More
স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে একাধিক সমস্যার সমাধান করতে, পরামর্শদাতা নিয়োগ করছে রাজ্য

স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে একাধিক সমস্যার সমাধান করতে, পরামর্শদাতা নিয়োগ করছে রাজ্য

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে রাজ্যের মসনদে বসার পর সাধারণ মানুষের জন্য বহু প্রকল্পের ঘোষণা করেন তিনি। সেই সময় যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন তার মধ্যে অন্যতম প্রধান ছিল রাজ্যবাসীর প্রত্যেককে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় আনা। অর্থাৎ রাজ্যের প্রত্যেক পরিবার এই কার্ডের মাধ্যমে সরকারি বা বেসরকারি হাসপাতালেও বিনা পয়সায় চিকিৎসা করাতে পারবেন। এরপর তৃণমূল এই সিদ্ধান্ত কার্যকর করে। কিন্তু দেখা যায় যা বলা হয়েছিল তার সঙ্গে বাস্তবের প্রচুর ফারাক রয়েছে। কারণ অধিকাংশ বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডারদের ফিরিয়ে দিচ্ছে। যা নিয়ে এখনও চাপানউতোর চলছে। কিন্তু সমস্যা মেটানো যায়নি। সেই সমস্ত সমস্যা মেটাতে এবার পরামর্শদাতা হিসেবে একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসারকে নিয়োগ করছে রাজ্য সরকার। দীর্ঘদিন…
Read More
মিললো না মুক্তি, ১৪ দিনের জন্য জেল হেফাজত হল অপার

মিললো না মুক্তি, ১৪ দিনের জন্য জেল হেফাজত হল অপার

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় পুরোপুরি ভাবে জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ প্রকাশ্যে এসেছে একের পর তথ্য৷ শত চেষ্টার পর অবশেষে মিলল না মুক্তি৷ ইডি আদালতের কাছে জেল হেফাজতের দাবি করেছিল দুজনের। তাঁদের দাবি মানল আদালত। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে দেওয়া হল জেল হেফাজত। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। এদিন অবশ্য তাঁর মক্কেলের জামিনের আবেদন জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। কিন্তু অর্পিতার আইনজীবী তা জানাননি। আদালত অবশ্য দুজনকেই জেল হেফাজতই দিয়েছে। পার্থর আইনজীবীর বক্তব্য ছিল, যা উদ্ধার হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে উদ্ধার হয়েছে, এতে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কোনও যোগ নেই। তাছাড়া যে ৩১ টি এলআইসি পলিসির…
Read More
প্রায় আটশ কোটি টাকার সোনা পাওয়া গেছে অর্পিতার ফ্লাট থেকে, নথি পেশা হলো আদালতে

প্রায় আটশ কোটি টাকার সোনা পাওয়া গেছে অর্পিতার ফ্লাট থেকে, নথি পেশা হলো আদালতে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতার একের পর এক ফ্লাট থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। তাঁর দুটি ফ্ল্যাট থেকে মিলেছিল ৫০ কোটি নগদ টাকা এবং সোনা। টালিগঞ্জের ফ্ল্যাটের থেকেও বেশি সম্পত্তি ছিল বেলঘরিয়ার ফ্ল্যাটে। টাকা তো বেশি ছিলই, সোনার পরিমাণও ছিল আকাশ ছোঁয়া। ঠিক কত পরিমাণ সোনা ছিল তাঁর ওই ফ্ল্যাটে। এখন তা স্পষ্ট জানা গিয়েছে। আদালতে ইডির পেশ করা নথি বলছে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে কার্যত ছিল সোনার খনি। মোট ৪ কোটিরও বেশি টাকা মূল্যের সোনা মিলেছে তাঁর ফ্ল্যাট থেকে। কী কী ছিল সেখানে? ইডির নথি অনুযায়ী, ওই ফ্ল্যাটে তল্লাশিতে পাওয়া…
Read More