06
Sep
এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। এরই মধ্যে আবার নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গু। নতুন করে বাড়তে থাকা ডেঙ্গু চিন্তা বাড়াচ্ছে বঙ্গবাসীর। রাজ্যের একাধিক জেলায় আক্রান্তের সংখ্যা বিগত কয়েকদিনে বেড়েছে বলে খবর। কলকাতা এবং হাওড়া জেলায় পরিস্থিতি সবথেকে বেশি আতঙ্ক বৃদ্ধি করছে। কারণ ইতিমধ্যে বেশ কয়েক জনের মৃত্যুও হয়েছ বলে জানা গিয়েছে। শেষ তিনদিনের মধ্যে কলকাতা এবং হাওড়ায় ২ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে বলে খবর। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারি থেকে এখনও পর্যন্ত কলকাতায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সাড়ে ৫০০ ছাড়িয়েছে। আগেই স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছিল যে, গত বছরের তুলনায় এ বছর…
