Kolkata

রাজ্যে উদ্ধার একশো কোটির বেশি অর্থ

রাজ্যে উদ্ধার একশো কোটির বেশি অর্থ

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতি, একের পর এক উদ্ধার হয়েছে কয়েক কোটি কোটি টাকা। এই পরিস্থিতিতে হাওড়ার শিবপুরে ব্যবসায়ীর বাড়িতে রীতিমতো যকের ধনের সন্ধান মিলল। কোটি টাকার সেঞ্চুরি পার হয়ে গিয়েছে! একাধিক অ্যাকাউন্টে কয়েক মাসের মধ্যেই ১০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে বলে জানা গিয়েছে। গত রবিবার সকালে হাওড়া মন্দিরতলার অপ্রকাশ মুখার্জি লেনের বাসিন্দা শৈলেশ পাণ্ডে ও তাঁর ভাইয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে বাণ্ডিল বাণ্ডিল টাকা উদ্ধার করে পুলিশ৷ দুই ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় নগদ ৮ কোটি ১৫ লক্ষ টাকা৷ এবার আরও টাকার সন্ধান মিলেছে। হিসেব করে দেখা গিয়েছে, হাওড়ার ব্যবসায়ীর ১৭ টি অ্যাকাউন্ট থেকে ৫৭ কোটি টাকার লেনদেন হয়েছে। শুধু…
Read More
একবালপুরের মর্মান্তিক ঘটনায় আজ থেকেই তদন্তে নামবে এনআইএ

একবালপুরের মর্মান্তিক ঘটনায় আজ থেকেই তদন্তে নামবে এনআইএ

ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেলেও এখনো তদন্তে কোনো সুরাহা হয়নি। এই পরিস্থিতিতে একবালপুরের ঘটনা নিয়ে পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই ঘটনায় এনআইএ তদন্ত শুরু হতে চলেছে। ইতিমধ্যে এই ঘটনায় একটি এফআইআর রুজু করেছে তারা এবং আজ বুধবার থেকেই তারা তদন্তে নামবে বলে জানা গিয়েছে। কিছুদিন আগেই এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট জানিয়েছিল, আদালত সরাসরি এনআইএ তদন্তের নির্দেশ দিচ্ছে না কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এনআইএ তদন্ত হতে পারে। আসলে ঘটনার দিন বিস্ফোরণ হয়েছিল বলে অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতে রাজ্য আদালতকে জানিয়েছিল, ঘটনার দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের কাছে রিপোর্ট পাঠিয়ে বিস্ফোরণের…
Read More
খুশির খবর, ভাইফোঁটা উপলক্ষে ছুটির সিদ্ধান্ত সরকারের তরফে

খুশির খবর, ভাইফোঁটা উপলক্ষে ছুটির সিদ্ধান্ত সরকারের তরফে

এই মুহূর্তে বাংলায় চলছে উৎসবের মরশুম, মিলছে একের পর এক ছুটি। আগামী সপ্তাহেই রয়েছে কালীপূজা ও ভাইফোঁটা। আগামী ২৭ অক্টোবর, ভাইফোঁটা উপলক্ষে রাজ্য সরকারি কর্মীদের ছুটি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে নবান্ন। রাজ্য সরকারি কর্মীদের জন্য সরকার এই সিদ্ধান্ত নেয়। সরকারের এই দিন ছুটি ঘোষণার ফলে সরকারি কর্মীরা টানা কয়েকদিন ছুটি পেতেই পারেন। তার কারণ ভাইফোঁটা বৃহস্পতিবার পড়েছে। মাঝে শুক্রবার বাদ দিলে শনিবার এবং রবিবার। তাই কেউ চাইলে টানা ছুটি নিতেই পারে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যের ক্ষমতায় আসার পর ছুটির তালিকা দীর্ঘায়িত হয়েছে। সমস্ত ধর্মাবলম্বী মানুষজনের কথা মাথায় রেখে ছুটি দেওয়া হয়। অনেক অর্ধ দিবসের…
Read More
বড় আন্দোলনের ডাক, কলকাতার রাজপথে হতে চলেছে বিশাল প্রতিবাদ মিছিল

বড় আন্দোলনের ডাক, কলকাতার রাজপথে হতে চলেছে বিশাল প্রতিবাদ মিছিল

মাসের পর মাস কেটে গেলো, শিক্ষক নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ চলছে একভাবে। একাধিক প্রতিশ্রুতির পরেও সুরাহা মিলছেনা কিছুই। এই পরিস্থিতিতে কলকাতার মাতঙ্গিনী হাজরা এবং মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশে নিয়োগের দাবিতে যে সাতটি ধর্না মঞ্চ চলছে সেই ধর্না মঞ্চে গিয়ে তাঁদের আন্দোলনের প্রতি সমর্থন জানাল শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। নবম থেকে দ্বাদশ শ্রেণির নিয়োগ না পাওয়া বঞ্চিত চাকরি প্রার্থী, গ্রুপ সি গ্রুপ ডি চাকরি প্রার্থী, আপার প্রাইমারি, সরকারি কর্মচারীদের গ্রুপ ডি, প্রাথমিক টেট ২০১৪ চাকরি প্রার্থী, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রাথমিক শিক্ষক পদের চাকরি প্রার্থী সহ মোট সাতটি ধর্না মঞ্চে যান তারা। সব ধর্না মঞ্চের চাকরিপ্রার্থীদের এক হওয়ার ডাক দিয়ে তারা…
Read More
রাজ্য সরকারের তরফে বিশেষ সম্মান দেওয়া হচ্ছে সৌরভ পত্নীকে

রাজ্য সরকারের তরফে বিশেষ সম্মান দেওয়া হচ্ছে সৌরভ পত্নীকে

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ এরই মধ্যে আবার মাঙ্কিপক্স নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা পৃথিবীতে। বিশ্বের পাশাপাশি এর প্রকোপে নাস্তানাবুদ বাংলাও। এই পরিস্থিতিতে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। তবে এখন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। পুজো কার্নিভালে তাঁর থাকার কথা থাকলেও তিনি থাকতে পারেননি। আসলে হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিৎসকদের পরামর্শে তিনি যাননি কার্নিভালে। তবে তাঁর নাচের স্কুলের প্রায় ৩০০ ছাত্রছাত্রী অংশ নিয়েছিল অনুষ্ঠানে। সফলতার সঙ্গে এই অনুষ্ঠান করার জন্য এবার রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ সম্মান পাচ্ছেন ডোনা গঙ্গোপাধ্যায়। খবর মিলেছে, শারীরিক অসুস্থতা নিয়ে যে ভাবে কার্নিভালের জন্য ডোনা গঙ্গোপাধ্যায় নিজের দলকে…
Read More
ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা কলকাতার টালিগঞ্জে

ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা কলকাতার টালিগঞ্জে

আবার একবার ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা খাস কলকাতায়৷ টালিগঞ্জের কুঁদঘাটের স্টুডিয়ো পাড়ায় এক প্রযোজনা সংস্থার গুদামে ভয়াবহ আগুন লাগে। দাউ দাউ করে আগুন বেরতে দেখেন স্থানীয়রা৷ ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকলের প্রায় ১৫টি ইঞ্জিন৷ এই অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷ ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস৷ বাবুরাম ঘোষ রোডের ওই গুদামটি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক তৈরি হয়। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ ওই গুদামে আগুন লাগে৷ ঘটনার সময় কেউ গুদামে উপস্থিত ছিলেন না। তবে সেখানে প্রযোজনা সংস্থার বিপুল সরঞ্জাম রাখা ছিল। সেগুলি আগুনে নষ্ট হয়ে গিয়েছে৷ যুদ্ধকালীন…
Read More
এবার চাপ বাড়ল কেষ্ট কন্যার

এবার চাপ বাড়ল কেষ্ট কন্যার

উত্তপ্ত পরিস্থিতি, কেষ্টর পর এবার চাপ বাড়ল কেষ্ট কন্যার ওপর৷ গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের কোম্পানির হাতে এবার নোটিস ধরাল সিবিআই। আগামী সোমবারের মধ্যে এএনএম অ্যাগ্রোকেম নামে ওই কোম্পানির দুই ডিরেক্টর সুকন্যা মণ্ডল এবং বিদ্যুৎ বরণ গায়েনকে সমস্ত নথি জমা করতে হবে৷ গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতির গ্রেফতারির পর জানা যায় তাঁর মেয়ে সুকন্যা পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা৷ সেই সঙ্গে তিনি একাধিক সংস্থার মালিক৷ কেষ্ট-কন্যার নামে চালকলের হদিস আগেই পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার জানা গেল এএনএম অ্যাগ্রোকেম নামে একটি কোম্পানির যুগ্ম ডিরেক্টর পদে রয়েছেন সুকন্যা এবং কেষ্ট-ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ। সিবিআই সূত্রে খবর, এএনএম…
Read More
বিফলে গেল রক্ষাকবজ, ইডি হেফাজতে থাকবেন মানিক

বিফলে গেল রক্ষাকবজ, ইডি হেফাজতে থাকবেন মানিক

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ব্যাঙ্কশাল আদালত স্পষ্ট জানিয়েছে, আগামী ২৫ অক্টোবর পর্যন্ত তাঁকে ইডি হেফাজতে থাকতে হবে। অর্থাৎ ১৪ দিনের ইডি হেফাজত দেওয়া হয়েছে তাঁকে। মূলত, বয়ানে অসঙ্গতি এবং তদন্তে অসহযোগিতা করার অভিযোগে তাঁকে গ্রেফতার করে ইডি। ইডি সূত্রে জানা গিয়েছে, সোমবার নির্ধারিত সময়ের অনেক পরে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন তৃণমূল বিধায়ক। রাতভর টানা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার সকালেই তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন ইডির আইনজীবী আদালতে জানান, মানিকের ব্যাঙ্কের একাধিক নথি খতিয়ে দেখতে হবে। মানিকের…
Read More
ফিরে এলো বিভীষিকাময় ছবি, মালবাজারের ছায়া এবার খাস কলকাতায়

ফিরে এলো বিভীষিকাময় ছবি, মালবাজারের ছায়া এবার খাস কলকাতায়

সমাপ্তি হয়েছে পুজোর, পুজো শেষেই আচমকাই মর্মান্তিক ঘটনা। প্রতিমা বিসর্জনের সময়েই ঘটে এই দুর্ঘটনা। পুজো শেষে প্রতিমা বিসর্জনের সময়, দুর্গা প্রতিমার ভাসান দিতে গিয়ে মালবাজারে যে ঘটনা ঘটেছিল তার আতঙ্ক এখনও রয়ে গিয়েছে। হড়পা বানের স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হয় ৮ জনের। সেই ভয়ানক স্মৃতি এবার ফিরে এল খাস কলকাতায়। নিমতলা শ্মশানে শবদেহ দাহ করতে গিয়ে এবার গঙ্গার বানে তলিয়ে গেল কয়েক জন। জানা গিয়েছে, নিমতলা ঘাটে বানের তোড়ে গঙ্গায় তলিয়ে গিয়েছিল তারা। বেলেঘাটা থেকে নিমতলায় দেহ দাহ করতে যায় একটি শ্মশান যাত্রী দল। রাত ১১ টা ১৫ নাগাদ বান আসার পর সবাই উঠে গেলেও ৬ জন উঠছিলেন না। ঘাটের…
Read More
অসুস্থতার কারণে কার্নিভালে অংশগ্রহণ করবেন না ডোনা

অসুস্থতার কারণে কার্নিভালে অংশগ্রহণ করবেন না ডোনা

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ এরই মধ্যে আবার মাঙ্কিপক্স নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা পৃথিবীতে। বিশ্বের পাশাপাশি এর প্রকোপে নাস্তানাবুদ বাংলাও। এই পরিস্থিতিতে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। তবে এখন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। যদিও শনিবারের পুজো কার্নিভালে তাঁর থাকা হচ্ছে না। চিকিৎসকের পরামর্শ, এখন কোনও জমায়েতে তিনি যেতে পারবেন না, বিশ্রাম দরকার। সেই পরামর্শ মেনেই কার্নিভালে যাচ্ছেন না সৌরভ জায়া। বেশ কিছু দিন ধরেই জ্বরে ভুগছিলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। সঙ্গে সর্দি ও গলা ব্যথা৷ শরীরে ব়্যাশও দেখা যাচ্ছিল৷ চিকিৎসকের পরামর্শ নেয় গঙ্গোপাধ্যায় পরিবার। পরীক্ষা করলে জানা যায় বিসিসিআই সভাপতির স্ত্রী চিকুনগুনিয়ায়…
Read More