Kolkata

অবশেষে উঠল মেডিক্যালের অনশন

অবশেষে উঠল মেডিক্যালের অনশন

নিজেদের দাবিকে মান্যতা দিতে চালাচ্ছে বিক্ষোভ। বিগত বেশ কিছুদিন ধরে, ছাত্র সংসদ ভোটের দাবিতে ঘেরাও করে বিক্ষোভ চলছিল কলকাতা মেডিক্যাল কলেজে। ২৬৪ ঘণ্টা পর অবশেষে অনশন উঠল মেডিক্যাল কলেজে। অনশন প্রত্যাহার করে নিলেন মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। একইসঙ্গে জানিয়ে দিলেন, ২২ ডিসেম্বর নিজেরাই ছাত্র সংসদের নির্বাচন করবেন তারা। এদিন সমাজকর্মী ও চিকিৎসক বিনায়ক সেনের হাতে ফলের রস পান করে অনশন ভাঙেন পাঁচ অনশনকারী। আন্দোলনকারীরা জানান, নিজেরাই ছাত্র সংসদ নির্বাচন করবেন। এমবিবিএসের চারটি বর্ষে ৫টি করে মোট ২০টি পদে নির্বাচন হবে। যা পরিচালনা করবেন চার বিশিষ্ট ব্যক্তি। শুক্রবার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বিক্ষোভরত পড়ুয়াদের একটি বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু সেই বৈঠক জলে ভেস্তেযায়।…
Read More
ছয়শ দিন পার হলেও চলছে আন্দোলন

ছয়শ দিন পার হলেও চলছে আন্দোলন

নিজেদের দাবিকে মান্যতা দিতে চালাচ্ছে বিক্ষোভ। হকের চাকরির দাবিতে মহামিছিলের ডাক দিয়েছে ৯টি মঞ্চ। শিয়ালদা থেকে মিছিল শুরু করবে চাকরিপ্রার্থীদের 'মহাজোট'। ওয়াই চ্যানেল পর্যন্ত সেই মিছিল যাওয়ার কথা। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, ‘‘হকের চাকরি ছিনিয়ে নেব’’৷ আজকের এই মিছিলের সঙ্গে উঠে এসেছে বিপুল দুর্নীতির প্রসঙ্গও৷ কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়েই বেলা সাড়ে ১২টায় শিয়ালদা থেকে মহামিছিল শুরু করেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করবেন তারা। এই মহাজোটে সামিল হয়েছেন ৬০০ দিনের উপর আন্দোলন চালিয়ে আসা এসএলএসটি-র চাকরিপ্রার্থীরাও। তাঁরা ছাড়াও মিছিলে যোগ দেবেন, ২০১৪-র টেট উত্তীর্ণ, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি-র বঞ্চিত চাকরিপ্রার্থী সহ অন্যান্য মঞ্চ।
Read More
সিবিআই হেফাজতেই থাকতে হবে সুবীরেশকে

সিবিআই হেফাজতেই থাকতে হবে সুবীরেশকে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে বিপদ বাড়ল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা সুবীরেশ ভট্টাচার্যের। নবম-দশমের পর এবার গ্রুপ সি মামলায় সিবিআইয়ের হেফাজতে তিনি। তাঁকে সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত। আগামী ২২ ডিসেম্বর ফের আদালতে পেশ করা হবে তাঁকে। দু'দিন আগেই আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন সুবীরেশ। এখন এই নির্দেশ এল তাঁর বিরুদ্ধে। এই মামলায় সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আগামী ২১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে৷ আদালতে সুবীরেশের আবেদন ছিল, সিবিআইয়ের এফআইআর-এ তাঁর নাম উল্লেখ নেই। তদন্ত শেষ হয়ে গিয়েছে৷ এর পরেও তাঁকে…
Read More
বিক্ষোভ চলাকালীন অসুস্থ হলো আরও এক পড়ুয়া

বিক্ষোভ চলাকালীন অসুস্থ হলো আরও এক পড়ুয়া

নিজেদের দাবিকে মান্যতা দিতে চালাচ্ছে বিক্ষোভ। বিগত বেশ কিছুদিন ধরে, ছাত্র সংসদ ভোটের দাবিতে ঘেরাও করে বিক্ষোভ চলল কলকাতা মেডিক্যাল কলেজে। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে পড়ুয়াদের আন্দোলন, অচলাবস্থা চলছে মেডিক্যাল কলেজে। অনশনে বসা আরও এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে। সব মিলিয়ে মেডিক্যালের পরিস্থিতি আরও জটিল। গত শনিবার আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য সচিব। তারপর সোমবার কলকাতা মেডিক্যাল কলেজে গিয়েছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কিন্তু আন্দোলন যেমন ওঠেনি, আবার নির্বাচনের তারিখও মেলেনি। এদিনের বৈঠকে তাই সরাসরি সরকারকে গোটা বিষয়ের জন্য দায়ী করা হয়েছে বলে সূত্রের খবর। একই সঙ্গে, কলেজের অধ্যক্ষদেরও কড়া কথা শুনিয়েছে পড়ুয়ারা।…
Read More
আগামী পনেরদিন জেল হেফাজতে থাকবেন অপা

আগামী পনেরদিন জেল হেফাজতে থাকবেন অপা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ফের জেল হেফাজতের নির্দেশ৷ ৭ জানুয়ারি পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট৷ প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে পার্থ ও অর্পিতাকে ভার্চুয়ালি ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হয়েছিল৷ সওয়ার জবাবের পর ৭ জানুয়ারি পর্যন্ত তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেয় নগর দায়রা আদালতের ইডি-র স্পেশ্যাল কোর্ট৷ বুধবার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতের কাছে একটি আবেদন রাখে৷ পিএমএলএ অ্যাক (প্রিভেনশন অফ মানি লন্ডারিং)-এর যে যে ধারাতে তাঁর মক্কেল পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাৎপর্যপূর্ণ ভাবে সেই ধারাগুলি খারিজের আবেদন জানানো হয়৷ আদালতের তরফে সেই আবেদন গ্রহণ করা হয়েছে৷ আগামী…
Read More
নিরাপত্তা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা রাজ্য সরকারের তরফে

নিরাপত্তা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা রাজ্য সরকারের তরফে

রাজ্য সরকারের তরফে এবার নয়া উদ্যোগ। রাজ্যের নজরে এবার স্কুলগুলির নিরাপত্তা ব্যবস্থা। বহু স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। অভিভাবকদের দাবি স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বহুবার তাঁরা প্রশ্ন তুললেও সেগুলি যথাযথ গুরুত্ব পায়নি। সেই সূত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে স্কুল ভিত্তিক একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি এ ব্যাপারে সাত দফা নির্দেশিকা জারি করেছে পর্ষদ। তাতে 'স্টুডেন্ট অ্যান্ড সিকিউরিটি মনিটরিং কমিটি' গঠনের কথা বলা হয়েছে। বলা হয়েছে স্কুলের নিরাপত্তা কমিটিতে থাকবেন প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষক অথবা চেয়ারম্যান। সেই সঙ্গে রাখতে হবে একজন শিক্ষিকাকে। এছাড়া কমিটিতে থাকবেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, অভিভাবকদের পক্ষ থেকে দু'জন, পুলিশ প্রশাসন এবং রাজ্যের…
Read More
সারদা মায়ের জন্মতিথিতে ভক্ত ও দর্শনার্থীদের ঢল বেলুড় মঠে

সারদা মায়ের জন্মতিথিতে ভক্ত ও দর্শনার্থীদের ঢল বেলুড় মঠে

আজ ২৯ অগ্রহায়ণ, বৃহস্পতিবার শ্রীশ্রী সারদা মায়ের ১৭০তম জন্মতিথি উপলক্ষে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নেমেছে বেলুড় মঠে। ভক্ত ও দর্শনার্থীরা শ্রীশ্রীঠাকুর রামকৃষ্ণ মন্দির, মায়ের মন্দির, ব্রহ্মানন্দ মন্দির ও স্বামীজীর মন্দিরে দর্শন ও প্রণাম নিবেদন করছেন। সারদা মায়ের জন্মতিথি উপলক্ষে এদিন বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। মায়ের ১৭০তম জন্মতিথি উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরেও নিষ্ঠার সঙ্গে মায়ের পুজো হয়। ভোরে শ্রীশ্রীমায়ের মন্দিরে মঙ্গলারতি দিয়ে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বেদপাঠ, স্তবগান, ভজন, বিশেষ পূজো, হোম ভজনের আয়োজন করা হয়েছে শ্রীশ্রীমায়ের মন্দিরে। এছাড়াও সভামন্ডপে মাতৃসঙ্গীত, শ্রীশ্রীমায়ের কথা পাঠ, ভক্তিগীতি, কথানাট্য, শ্যামা-সঙ্গীত, পদাবলী কীর্তন, ধর্মসভার আয়োজন করা হয়েছে। ভক্তদের প্রসাদ বিতরণ করা…
Read More
আসন্ন নির্বাচনের আগেই একাধিক নির্দেশ নবান্নের তরফে

আসন্ন নির্বাচনের আগেই একাধিক নির্দেশ নবান্নের তরফে

লক্ষ্য এখন একটাই আগামী নির্বাচন। ভোটার দামামা বেজে গিয়েছে৷ ২০২৩ সাল পড়তে না পড়তেই রাজ্যে শুরু হয়ে যাবে পঞ্চায়েত ভোটের চূড়ান্ত প্রস্তুতি। ইতিমধ্যেই সব রাজনৈতিক দলগুলিই নিজেদের মতো করে কাজ শুরু করেছে। আর রাজ্য নির্বাচন কমিশন তো আরও আগে থেকেই কাজ চালিয়ে যাচ্ছে। এই আবহে ত্রিস্তর পঞ্চায়েতকে তাঁদের যাবতীয় উন্নয়নের পরিকল্পনার কথা জানাতে নির্দেশ দিয়ে বিবৃতি জারি করেছে পঞ্চায়েত দফতর। আগামী ২৫ জানুয়ারির মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। নবান্নের তরফ থেকে জানান হয়েছে, ২০২৩-২৪ সালের জন্য আর্থিক বছরের জন্য পঞ্চায়েতের উন্নয়ন ও পরিকল্পনার বাজেট তৈরি করতে হবে এবং সব গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ও মহকুমা…
Read More
চলতে থাকা বিক্ষোভের মাঝেই অসুস্থ এক পড়ুয়া

চলতে থাকা বিক্ষোভের মাঝেই অসুস্থ এক পড়ুয়া

নিজেদের দাবিকে মান্যতা দিতে চালাচ্ছে বিক্ষোভ। বিগত বেশ কিছুদিন ধরে, ছাত্র সংসদ ভোটের দাবিতে ঘেরাও করে বিক্ষোভ চলল কলকাতা মেডিক্যাল কলেজে। এমনকি কলেজের অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধানদের আটক করে রেখেছিলেন কলেজের ছাত্রছাত্রীরা। অচলাবস্থা চলছে কলেজে। এখনও পর্যন্ত সমস্যার কোনও সুরাহা হয়নি। আর এরই মধ্যেই জানা গেল, কলেজে অসুস্থ হয়ে পড়েছে এক পড়ুয়া। ইতিমধ্যেই ওই পড়ুয়াকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। কিন্তু বিক্ষোভ যে এই মুহূর্তে থামছে না তা স্পষ্ট। আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য সচিব। কিন্তু সমস্যার সমাধান তারা বের করতে পারেননি। এদিকে পড়ুয়া অসুস্থ হয়ে পড়ার পর বাকি…
Read More
বিক্ষোভ তুলে নেওয়ার অনুরধ রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমার তরফে

বিক্ষোভ তুলে নেওয়ার অনুরধ রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমার তরফে

নিজেদের দাবিকে মান্যতা দিতে চালাচ্ছে বিক্ষোভ। বিগত বেশ কিছুদিন ধরে, ছাত্র সংসদ ভোটের দাবিতে ঘেরাও করে বিক্ষোভ চলল কলকাতা মেডিক্যাল কলেজে। এমনকি কলেজের অধ্যক্ষ এবং বিভাগীয় প্রধানদের আটক করে রেখেছিলেন কলেজের ছাত্রছাত্রীরা। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে পড়ুয়াদের আন্দোলন প্রায় ৯৫ ঘণ্টা পার হয়ে গিয়েছে। কলকাতা মেডিক্যাল কলেজে এই অচলাবস্থা পরিস্থিতিতে, কলেজে গিয়েছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি আন্দোলনরত ছাত্রদের অনশন প্রত্যাহার করতে অনুরোধ করেছেন এবং একই সঙ্গে জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি এখানে এসেছেন। আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য সচিব। কিন্তু সমস্যার সমাধান তারা বের করতে পারেননি। কারণ পড়ুয়ারা নিজেদের দাবিতে…
Read More