05
Jan
মিথ্যাই মামলা দায়ের করা হয়েছে, উঠেছে এমনই অভিযোগ। দুর্নীতির মামলায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ রামচন্দ্র পাণ্ডার গ্রেফতারির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তা কে বা কারা করেছে এবং কী ভাবে হয়েছে সেটাই খতিয়ে দেখবে সিবিআই। এই মামলার মূল অভিযোগকারী কাকলি পাণ্ডা এদিন আদালতে দাবি করেন, কেউ অভিযোগ লিখে তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে তাতে সই করতে বাধ্য করেছে। এরপরেই এই ঘটনায় তাঁকে নিঃশর্তে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। শুভেন্দু ও সৌমেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হওয়ায় তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করা হয়েছে। এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রামচন্দ্র পাণ্ডা। মূল অভিযোগ ছিল, কাকলি…
