Kolkata

বাড়তে থাকা ডেঙ্গি প্রতিরোধে পুরসভার তরফে একাধিক নির্দেশিকা

বাড়তে থাকা ডেঙ্গি প্রতিরোধে পুরসভার তরফে একাধিক নির্দেশিকা

গত মাস থেকে শুরু হয়েছে বর্ষার মরশুম, যদিও চলতি বছর দেরীতেই প্রবেশ করেছে বর্ষা৷ আর বর্ষা মানেই ডেঙ্গির উপদ্রব৷ এবারও রাজ্যে ক্রমেই উর্ধ্বমুখী ডেঙ্গির গ্রাফ৷ জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গির দাপট৷ তাই দ্রুত ব্যবস্থা নিতে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে কলকাতা পুরসভা। ডেঙ্গি রোধে স্কুলগুলিকে সতর্ক করতে পদক্ষেপ নিল পুরসভা। নির্দেশিকা জারি করে বলা হয়েছে, স্কুলচত্বর, ছাদ এবং আশপাশের এলাকায় যাতে কোনও ভাবে জল এবং ময়লা না জমে। স্কুল পড়ুয়াদের জন্য ফুলহাতা জামা ও ফুলপ্যান্ট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে যাতে মশা কামড়াতে না পারে। কোনও পড়ুয়া যদি ডেঙ্গি আক্রান্ত হয় তবে তা পুরসভার স্বাস্থকেন্দ্রে জানাতে হবে। সরকারের তরফে, রাজ্যের বিভিন্ন এলাকায়…
Read More
বেহালার দুর্ঘটনা প্রসঙ্গে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

বেহালার দুর্ঘটনা প্রসঙ্গে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। এর পরেই সৌরনীলের মৃত্যুর পর বেহালার রাস্তার চিত্র বদলে গেছে অনেকটা। বেহালার বিভিন্ন অংশে বসেছে পুলিশ পিকেট। বিভিন্ন ক্রসিংয়ে লাগানো হয়েছে ড্রপ গেট। এই পরিস্থিতিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ সংক্রান্ত মামলায় উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। জাতীয় সড়কের যত্রতত্র কাট-আউট নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দিল উচ্চ আদালত। গত শুক্রবার সকালে বেহালার ডায়মন্ড হারবার রোডে মর্মান্তির দুর্ঘটনায় মৃত্যু হয় সাত বছরের খুদে পড়ুয়া সৌরনীল সরকারের৷ তাকে পিষে দিয়ে যায় মাটি বোঝাই গাড়ি৷ এই সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্রাচার্যর ডিভিশন বেঞ্চ বলেন, রাস্তার দু’ধারে ছড়িয়ে…
Read More
কালীঘাটের কাকুর জন্য মেডিক্যাল বোর্ড গঠন করছে ইডি

কালীঘাটের কাকুর জন্য মেডিক্যাল বোর্ড গঠন করছে ইডি

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র অসুস্থ হলেও সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চাইছেন না। তাঁর বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো নিয়ে একপ্রকার আপত্তি তুলেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। কিন্তু আদালত তরফে বলা হয়েছিল, ইডি মেডিক্যাল বোর্ড গঠন করে সুজয় কৃষ্ণ ভদ্রের জরুরি কোনও অপারেশনের প্রয়োজন আছে কিনা খতিয়ে দেখবে। সেই নির্দেশের প্রেক্ষিতে এখন জোকা ইএসআই হাসপাতালে মেডিক্যাল বোর্ড গঠন করতে চাইছে ইডি। বেসরকারি হাসপাতালে আপত্তি নিয়ে ইডির বক্তব্য ছিল, বেসরকারি হাসপাতালে চিকিৎসা…
Read More
রাস্তা চওড়া করার জন্য ভাঙ্গা হতে পারে পার্থ চট্টোপাধ্যায়ের ‘এসি রুম’

রাস্তা চওড়া করার জন্য ভাঙ্গা হতে পারে পার্থ চট্টোপাধ্যায়ের ‘এসি রুম’

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। এর পরেই সৌরনীলের মৃত্যুর পর বেহালার রাস্তার চিত্র বদলে গেছে অনেকটা। বেহালার বিভিন্ন অংশে বসেছে পুলিশ পিকেট। বিভিন্ন ক্রসিংয়ে লাগানো হয়েছে ড্রপ গেট। এই পরিস্থিতিতে রাস্তা চওড়া করতে ফুটপাথের দু’পাশ থেকে বেআইনি নির্মাণ এবং দোকানঘরগুলি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যাতে জনসাধারণের চলাচলের পথ প্রশস্ত করা যায়৷ সেই লক্ষ্যে পদক্ষেপ করতেও শুরু করেছে প্রশাসনিক মহল। সূত্রের খবর, প্রশাসনের তরফে রাস্তা চওড়া করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে ভাঙা পড়তে পারে ‘বেআইনি ভাবে’ নির্মিত ফুটপাথ লাগোয়া পার্থ চট্টোপাধ্যায়ের ‘এসি রুম’। বেহালা ম্যান্টনের কাছের ফুটপাথ ঘেঁষে রয়েছে বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বসার…
Read More
সুখবর রাজ্যের বিরোধী দলনেতার জন্য

সুখবর রাজ্যের বিরোধী দলনেতার জন্য

বেশ কিছুটা স্বস্তি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি কিছুদিন আগেই তার বিরুদ্ধে এফআইআর করা যাবে বলে রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়। তবে এদিন সেই নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানায়, বিজেপি নেতা শুভেন্দুকে রক্ষাকবচ নিয়ে বলার সুযোগ দিতে হবে আদালতে। সুপ্রিম কোর্টের নির্দেশ, “২০ জুলাই হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের এফআইআর দায়ের সংক্রান্ত নির্দেশ খারিজ করা হল। হাইকোর্টের প্রধান বিচারপতি এই মামলা পুনরায় বিচার করে উপযুক্ত নির্দেশ দিতে পারেন।’ প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও FIR দায়ের করা যাবে না বলে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। তবে বিরোধী দলনেতার বিরুদ্ধে ভোটের…
Read More
নয়া উদ্যোগ নেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে

নয়া উদ্যোগ নেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে

রাজ্যবাসীর সুবিধার্থে নয়া উদ্যোগ নেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে। বর্তমানে রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থার পক্ষ থেকে ভ্যানের মাধ্যমে ডেলিভারি বয়রা সেই গ্যাস সিলিন্ডার বাড়িতে পৌঁছে দিয়ে যায়, কিন্তু বদলাবে নিয়ম । রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে এবার বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। রাজ্য সরকার চাইছে গ্যাস সিলিন্ডারের পরিবর্তে পাইপ লাইনের মাধ্যমে গৃহস্থের বাড়িতে গ্যাস পৌঁছে দিতে। রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ নীতি গ্রহণ করা হয়েছে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক পরিকাঠামো গঠন করার জন্য। সিকিউরিটি ডিপোজিট, অ্যাপ্লিকেশন ফি ইত্যাদির জন্য কত টাকা দিতে হবে এই বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে 16 পাতার এই নীতিতে। এই নীতিতে লেখা রয়েছে কীভাবে সমীক্ষা চালানো হবে…
Read More
হাইকোর্টের নির্দেশের পর নয়া পন্থা রাজ্যের শাসক শিবিরের

হাইকোর্টের নির্দেশের পর নয়া পন্থা রাজ্যের শাসক শিবিরের

সম্প্রতি মহানগরীর বুকে শহর জুড়ে পালিত হয়েছে ২১ জুলাই, রাজ্যের শাসক দল তৃণমূলের শহীদ দিবস। ছিল কয়েক হাজার হাজার লোকের জন্য ভিড়। এই পরিস্থিতিতেই মঞ্চ থেকে আগামী ৫ই অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের এই ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা করে বিজেপি। যদিও গতকালই সেই ‘বিজেপির বাড়ি ঘেরাও’ কর্মসূচিতে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। হাইকোর্টের নির্দেশের পর এই নিয়ে ভিন্ন পন্থার কথা ভাবছে তৃণমূল। বাড়ি ঘেরাও নয় তবে প্রতীকী কর্মসূচি চলবেই। এই বিষয়ে তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী সেদিনই বলেছিলেন ব্লকে ব্লকে গিয়ে বঞ্চনার কথা…
Read More
কড়া নির্দেশ বিচারপতির তরফে

কড়া নির্দেশ বিচারপতির তরফে

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিজের এজলাসে স্কুলের জীর্ণ দশা নিয়ে ইস্টার্ন কোলফিল্ডকে তীব্র ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইস্টার্ন কোলফিল্ডের অধীনে ঝাড়খণ্ডে ৯টি ও পশ্চিমবঙ্গে ৭টি বিদ্যালয় রয়েছে। এই স্কুলে কর্মরত শিক্ষকদের বেতন না পাওয়া নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। মামলার শুনানি চলাকালীন ইস্টার্ন কোলফিল্ডের উদ্দেশে ক্ষুব্ধ বিচারপতির প্রশ্ন, ‘দেশে স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করা হচ্ছে আর শিক্ষকদের এই অবস্থা? কোনও সভ্য নাগরিক এটা সহ্য করতে পারে?’। এই মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ‘স্কুল…
Read More
নিয়োগ দুর্নীতির টাকা গিয়েছে বিদেশে, দাবি তদন্তকারী সংস্থার

নিয়োগ দুর্নীতির টাকা গিয়েছে বিদেশে, দাবি তদন্তকারী সংস্থার

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, দুর্নীতির টাকা হাওয়ালার মাধ্যমে এ রাজ্যের ‘প্রভাবশালী’ নেতার কাছ থেকে পৌঁছেছে তার রাশিয়ার ‘বান্ধবী’র কাছে। লন্ডনের বাসিন্দা ওই ‘বান্ধবী’ পেশায় ‘মডেল’। সংস্থার দাবি, হাওয়ালার মাধ্যমে প্রথমে পাঠানো হয়েছে পশ্চিম এশিয়ার এক দেশে। তারপর ওই দেশে কয়েকটি ভুয়ো সংস্থা বানিয়ে তাতেই বিনিয়োগ করা হয়েছে কোটি কোটি টাকা। ২০১৮ থেকে ২০২০, এই সময়ের মধ্যে ওই প্রভাবশালী নেতা, এক হিসাবরক্ষক এবং কয়লা পাচার মামলায় অভিযুক্ত ও পলাতক বিনয় মিশ্র বহুবার বিদেশ গিয়েছেন।…
Read More
কড়া শাস্তির নির্দেশ বিচারপতির তরফে

কড়া শাস্তির নির্দেশ বিচারপতির তরফে

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনে অনিয়ম নিয়ে কড়া পদক্ষেপ আদালতের। ভোটের আগেই উলুবেড়িয়ার ২ নম্বর ব্লকের দুই সিপিএম প্রার্থীর অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা এলাকা। প্রশ্ন উঠেছিল, উলুবেড়িয়ার বিডিওর ভূমিকা নিয়ে হাইকোর্টে মামলাও দায়ের হয়। সেই মামলার শুনানিতে এবার বিচারপতি অমৃতা সিনহা, ওই বিডিওকে করার নির্দেশ দিলেন। উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের দুই সিপিএম প্রার্থী ফিরোজা বিবি ও ওমজা বিবি পঞ্চায়েত নির্বাচনের আগে অভিযোগ তুলেছিলেন, তাঁদের মনোনয়নপত্রে ইচ্ছাকৃত বিকৃতি ঘটানো হয়েছে। তারপর স্ক্রুটিনিতে তা বাদ…
Read More