Kolkata

আগামী তিন বছরের মধ্যে খুলে যাবে একাধিক মেট্রো লাইন

আগামী তিন বছরের মধ্যে খুলে যাবে একাধিক মেট্রো লাইন

পশ্চিমবঙ্গের মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি জানিয়েছেন, “কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চালানো সম্ভব হতে পারে চলতি বছরের ডিসেম্বর থেকে। সেক্টর ফাইভের আইটি পার্ক পর্যন্ত আগামী বছর জুন মাসের মধ্যে হয়ে যাবে। ইস্ট-ওয়েস্ট ও এয়ারপোর্ট লাইন মিলিত হচ্ছে সেখানেই। এরপর সিটি সেন্টার টু পর্যন্ত আমরা এগিয়ে যাব ডিসেম্বরের মধ্যে। আর এয়ারপোর্ট পর্যন্ত আমরা এগিয়ে যেতে পারব ২০২৫ সালের মধ্যে।” অন্যদিকে কলকাতা মেট্রো রেল আশা প্রকাশ করেছে কবি সুভাষ থেকে দমদম হয়ে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো লাইন আগামী বছরের ডিসেম্বরের মধ্যে হয়ে যেতে পারে। মেট্রোর জেনারেল ম্যানেজার এই প্রসঙ্গে বলেছেন, “রাজ্য সরকার…
Read More
মুখ্যমন্ত্রীর অনুদান ফিরিয়ে দিল একটি পুজোকমিটি

মুখ্যমন্ত্রীর অনুদান ফিরিয়ে দিল একটি পুজোকমিটি

দিন গুনছে বাঙালি, অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই নির্ধারিত সময়েই ‘মা আসছেন’। বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। ইতিমধ্যেই পুজো কমিটিগুলি জন্য বড় খবর। পুজো কমিটির কর্ণধারদের সঙ্গে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দূর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার দ্বিতীয় বছরে দুর্গাপুজো কমিটি গুলিকে আর্থিক সাহায্যের পরিমাণ আরও দশ হাজার টাকা বাড়িয়ে দিয়েছে রাজ্যে সরকার। প্রায় ৪৩ হাজার পুজো কমিটির জন্য এবার ৭০,০০০ টাকা করে অনুদান ঘোষণা করেছে রাজ্য। তবে সেখানেও ব্যতিক্রম, সরকারি অনুদান ঘোষণা হওয়ার পরেই পাল্টা সেই অনুদান ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করল খাস কলকাতার একটি নামী পুজো কমিটি সন্তোষ মিত্র স্কোয়ার। এই অনুদান গ্রহণ করছে…
Read More
অ্যান্টি র্যাগিং টোল ফ্রি নম্বর চালু করা হল রাজ্য সরকারের তরফে

অ্যান্টি র্যাগিং টোল ফ্রি নম্বর চালু করা হল রাজ্য সরকারের তরফে

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায়। এই ঘটনা এবার এই পরিস্থিতিতে এই অবস্থায় কড়া পদক্ষেপ গ্রহণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। র‍্যাগিং বন্ধে লালবাজারে টোল ফ্রি নম্বর জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যান্টি র‍্যাগিং টোল ফ্রি নম্বরটি হল ১৮০০-৩৪৫-৫৬৭৮। মুখ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্মক্ষেত্র, কোথাও র‍্যাগিং হলে ফোন করে জানান। অভিযোগকারীর নাম-পরিচয় গোপন থাকবে। কড়া ব্যবস্থা নেবে সরকার’। সম্প্রতি যাদবপুর মেন হস্টেলে ছাত্র মৃত্যু ঘিরে উঠে এসেছে ভয়াবহ ব়্যাগিংয়ের অভিযোগ। আর সেই সঙ্গেই জড়িয়েছে রাজনীতির রংও। গতকাল নেতাজি ইন্ডোরে ইমামদের সম্মেলনে মমতা বলেন,’যাদবপুর নিয়ে আগে গর্ব করতাম, অথচ একটা ছেলেকে সিপিএমের ইউনিয়ন মেরে ফেলল। এরা জীবনে…
Read More
আগামী ছয় মাসের মধ্যে আবার বিদেশ যাবেন

আগামী ছয় মাসের মধ্যে আবার বিদেশ যাবেন

সম্প্রতি গোটা রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে, উঠেছে একাধিক প্রশ্ন, একাধিক জল্পনা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা নিয়ে। চোখের চিকিৎসার জন্য গত ২৬ শে জুলাই সস্ত্রীক বিদেশ পাড়ি দিয়েছিলেন অভিষেক। এরপর গত রবিবার টানা ২৫ দিন পর কলকাতায় পৌঁছন নেতা। চোখের চিকিৎসার প্রথমে দুবাইয়ে গিয়েছিলেন অভিষেক। সেখান থেকে গিয়েছিলেন আমেরিকা হয়ে দেশে ফেরেন। প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা চোখের ‘অরবাইটাল ফ্র্যাকচার’ এর চিকিৎসা করেছেন বিশিষ্ট আই সার্জেন নিকোলাস মেহনি৷ অন্যদিকে যেভাবে ক্রমেই নেতার দৃষ্টি শক্তি কমে আসছিল সেই জায়গা থেকে চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক করার কঠিন কাজটি করেছেন আই সার্জন গাইটন৷ দেশে ফিরলেও এরই মধ্যে জানা যাচ্ছে ফের মাস ছয়েকের…
Read More
কড়া নির্দেশ, অবশেষে যাদবপুরে বসতে চলেছে সিসিটিভি

কড়া নির্দেশ, অবশেষে যাদবপুরে বসতে চলেছে সিসিটিভি

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায়। এই ঘটনা এবার অবশেষে কড়া সিদ্ধান্ত প্রশাসনের তরফে। সিসিটিভি বসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। প্রথম পর্যায়ে মেইন ক্যাম্পাসের ৫ গেট-সহ দশ জায়গায় বসবে। ইউজিসি নির্দেশিকার অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি থাকা বাধ্যতামূলক। নির্দেশিকা মেনে আমরা প্রত্যেকটা গেটে, পাঁচটা গেট আছে আর প্রত্যেকটা হস্টেলে ঢোকার মুখে, সমস্ত বিভাগে, প্রতি ফ্লোরে সিসিটিভি বসা চ্ছে। শুধু সিসিটিভি নয়, ক্যাম্পাসের গেটে বসানো হবে বিশেষ যন্ত্র। যে গাড়িগুলি ক্যাম্পাসের ভিতরে ঢুকবে, সেই গাড়ির নম্বর ওই যন্ত্রের মাধ্যমে স্ক্যান হয়ে তথ্যভান্ডারে সংরক্ষিত থাকবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢোকার ক্ষেত্রে আইডি কার্ড বাধ্যতামূলক বলে ঘোষণা করে কর্তৃপক্ষ। অন্যদিকে র‍্যাগিং রুখতে লালবাজারে টোল ফ্রি…
Read More
বাইপাস সার্জারির পরই বুকে ব্যথা কালীঘাটের কাকুর

বাইপাস সার্জারির পরই বুকে ব্যথা কালীঘাটের কাকুর

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গতকাল মঙ্গলবারই বাইপাস সার্জারির পর হাসপাতাল থেকে প্রেসিডেন্সি জেলে ফেরেন নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। তবে ফিরতে না ফিরতেই, প্রেসিডেন্সি জেলে ফেরার ঘণ্টা খানেকের মধ্যেই ফের বুকে ‘ব্যথা’ হচ্ছে বলে অভিযোগ করেন কাকু। এরপরই তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির তদন্তে সোমবার সকাল মঙ্গলবার ভোর পর্যন্ত সুজয়কৃষ্ণ ভদ্রের ‘লিপস অ্যান্ড বাউন্ডসের’ অফিসে তল্লাশি চালায় ইডির আধিকারিকরা। ঘন্টার পর ঘন্টা তল্লাশিতে ১ হাজার পাতার নথি, বেশ কয়েকটি লেজার…
Read More
বাড়ানো হবে না পার্কিং ফি

বাড়ানো হবে না পার্কিং ফি

সরকারের তরফে নয়া ঘোষণায় বড়সড় স্বস্তি পেল মহানগরীর মানুষ, খারিজ হল পুরসভার আবেদন। ঘোষণা অনুযায়ী বজায় রইল পুরোনো নিয়মই। সম্প্রতি কিছুদিন আগেই গোটা মহানগরীতে পার্কিং ফি বৃদ্ধি করার প্রস্তাব পাঠিয়েছিল কলকাতা পুরসভা, কিন্তু এই সিদ্ধান্তে রাজি হয়নি নবান্ন। তারপরে মে মাসে কলকাতা পুরসভার পক্ষ থেকে নবান্নে ভারতের কয়েকটি শহরের পার্কিং ফির রূপরেখা পাঠানো হয়। তবে কলকাতা পুরসভাকে নবান্নর পক্ষ থেকে জানাল হল কলকাতায় গাড়ি পার্কিং ফি বৃদ্ধি করা যাবে না, পার্কিং ফি পুরানো হাড়েই প্রযোজ্য হবে। অন্যদিকে কলকাতা পুরসভা একটি ই টেন্ডার তৈরি করেছে পার্কিং বে পরিচালনার জন্য অধিকার বরাদ্দ করার জন্য। গাড়ির জন্য প্রতি ঘণ্টায় ১০ টাকা এবং টু-হুইলারের…
Read More
বড় অভিযোগ এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে

বড় অভিযোগ এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায়। এই ঘটনা রহস্যে রঙ লেগেছে রাজনীতিরও। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সিসিটিভি নিয়ে চলছে জোর তরজা। কর্তৃপক্ষ যখন হস্টেল ও ক্যাম্পাসে সিসিটিভি লাগানোর সিদ্ধান্তে অনড়, তখন সেই সিদ্ধান্তের ফের বিরোধিতায় ছাত্র সংগঠন এসএফআই ৷ আবার তৃণমূল ছাত্র পরিষদের দাবি, অবিলম্বে সিসিটিভিতে মুড়ে ফেলা হোক গোটা হস্টেল চত্বর। আর তারমধ্যেই বড়সড় অভিযোগ এসেছে তৃণমূল ছাত্র পরিষদের দাবি, রাজ্যের তথা দেশের অন্যতম খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে নাকি চলে মধুচক্রের ব্যবসা। পড়াশোনার আড়ালে নাকি রমরমিয়ে চলছে দেহব্যবসা। যা শোনার পর থেকে কার্যত ঢি ঢি পড়ে গিয়েছে গোটা রাজ্যে। সামনে এসেছে এমন…
Read More
আরও চাপের মধ্যে পার্থ, নাকতলার পুজোয় এগিয়ে এলেন মন্ত্রী অরূপ

আরও চাপের মধ্যে পার্থ, নাকতলার পুজোয় এগিয়ে এলেন মন্ত্রী অরূপ

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় গত বছর ২৩ জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েকে তার নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা ইডি। তারপর একটা গোটা বছর পেরিয়ে গেলেও এখনও জেলবন্দি তৃণমূলের প্রাক্তন মহাসচিব। তবে এবারের পুজোয় নাকতলা উদয়ন সংঘের পুজোয় এগিয়ে এলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। গত মাসে নাকতলা উদয়ন সংঘের খুঁটিপুজো সময়ই হেভিওয়েট মন্ত্রী অরূপ বিশ্বাসকে ক্লাবের মুখ্য উপদেষ্টা করা হয়। জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কে চিরতরে সরিয়ে উপদেষ্টা হিসাবে স্থান দেওয়া হল টালিগঞ্জ কেন্দ্রের বিধায়ককে।…
Read More
চাপ বাড়ল আরও বেশি, সুজয়কৃষ্ণ ভদ্রকে নিয়ে মারাত্মক দাবি ইডির

চাপ বাড়ল আরও বেশি, সুজয়কৃষ্ণ ভদ্রকে নিয়ে মারাত্মক দাবি ইডির

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রাজ্যের শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রকে নিয়ে মারাত্মক দাবি ইডির। বাজার ছাড়া দামে মার্লিন গ্রুপকে জানলা বিক্রি করার অভিযোগ সুজয়কৃষ্ণর বিরুদ্ধে। যোগসূত্র পেতেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় মার্লিন গ্রুপের চেয়ারম্যান সুশীল মোহতাকে। দীর্ঘক্ষণ জেরা করছেন তাকে। গোয়েন্দাদের অনুমান, সুজয়কৃষ্ণের দুর্নীতির কালো টাকা মার্লিন গ্রুপেও বিনিয়োগ করা হয়েছে। ইডির অভিযোগ, সুজয়কৃষ্ণর নিয়ন্ত্রণাধীন সংস্থা SD কন্সালটেন্সির দফতরে একাধিক বৈঠকে বসেছেন মার্লিন গ্রুপের কর্তারা। কাকুর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তাদের। সুশীল মোহতার সংস্থা মার্লিন…
Read More