Kolkata

আগামী মাসেই হবে উদ্বোধন

আগামী মাসেই হবে উদ্বোধন

নির্মাণ কাজ চলছিলো বহুদিন ধরেই এবার অবশেষে ঘোষিত হলো উদ্বোধনের দিন। নববর্ষের আগে কালীঘাটের স্কাইওয়াক উদ্বোধন করার সুখবর শোনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে তিনি জানিয়েছেন, চলতি মাসেই পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষের ঠিক আগের দিন ১৪ই এপ্রিল কালীঘাটের মায়ের মন্দিরে পৌঁছানোর স্কাইওয়াক উদ্বোধন করা হবে। অনেক আগেই দক্ষিণেশ্বরের রানি রাসমণি স্কাইওয়াকের আদলে কালীঘাটেও স্কাইওয়াক তৈরীর সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা। দিনটা ছিল ২০১৮ সালের ৫ নভেম্বর। ওইদিন দক্ষিণেশ্বরে স্কাইওয়াক উদ্বোধনের সময় কালীঘাটেও স্কাইওয়াক তৈরী করার কথা ঘোষণা করেছিলেন তিনি। অভিনব এই স্কাইওয়াক তৈরির জন্য মোট ১২৫ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। প্রসঙ্গত ২০১৮ সালে তৃণমূল সুপ্রিমোর ঘোষণার পরেই এসপি…
Read More
শুরু হবে নিয়োগ প্রক্রিয়া

শুরু হবে নিয়োগ প্রক্রিয়া

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই সুপ্রিম কোর্টে নির্দেশে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে যখন ধুন্ধুমার সেই সময়ই কিছু জনের জন্য আশার আলো। অভিযোগ উঠেছিল সুপারনিউমেরারি পদ তৈরি করে দুর্নীতি করেছিল মন্ত্রীসভা! প্রধান বিচারপতির এজলাসে মামলা উঠলে সেই নিয়ে হাইকোর্টের CBI তদন্তের নির্দেশ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। অতিরিক্ত শূন্যপদ তৈরির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিতেই নতুন করে নিয়োগের সম্ভাবনা দেখা দিয়েছে। সুপ্রিম নির্দেশে আশার আলো দেখছে যোগ্য চাকরিপ্রার্থীরা। কিছু সময় আগের…
Read More
মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই প্রাথমিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা, ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হল না কলকাতা হাই কোর্টে। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে’র ডি‌ভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলাটি তালিকাভুক্ত ছিল। ব্যক্তিগত কারণ দেখিয়ে এদিন টেট মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি সৌমেন সেন। মামলাটি হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে পাঠিয়ে দিয়েছেন জাস্টিস সেন। বিচারপতি সেন মামলা থেকে সরে দাঁড়ানোয় মামলাটি আর সংশ্লিষ্ট ডিভিশনের বেঞ্চের বিচারাধীন রইল না। এরপর…
Read More
নয়া মোড় নিলো নিয়োগ দুর্নীতি মামলা

নয়া মোড় নিলো নিয়োগ দুর্নীতি মামলা

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই একধাক্কায় চাকরি গিয়েছে ২৬০০০ জনের। এত সংখ্যক চাকরি বাতিল করে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, ‘ব্যাপক জালিয়াতি হয়েছে, যোগ্য-অযোগ্য আলাদা করা সম্ভব হয়নি।’ স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে গুচ্ছ-গুচ্ছ প্রশ্ন ওঠে। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের শীর্ষ আদালতে দ্বারস্থ হতে চাইছে কমিশন। এসএসসি মামলার রায় ঘোষণা করে প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ জানায় যারা দোষী নন, তারা নতুন করে চাকরির জন্য আবেদন…
Read More
তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় মিলেছে একজনেরই ডিএনএ

তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় মিলেছে একজনেরই ডিএনএ

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় সম্প্রতি কলকাতা হাইকোর্টের তরফ থেকেও প্রশ্ন করা হয়েছিল। উচ্চ আদালতে রিপোর্ট দিয়ে সিবিআই জানাল, তিলোত্তমার গণধর্ষণ হয়নি। এই ঘটনা একজনই ঘটিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিন হাইকোর্টে জানায়, ক্রাইম সিন থেকে একজনের ডিএনএ পাওয়া গিয়েছে, একাধিক নয়। সেদিন তিলোত্তমার সঙ্গে যারা ছিল, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, রিপোর্ট দেওয়া হয়েছে। সেদিনের নার্স, ডাক্তার, ক্লিনিং স্টাফকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানায় সিবিআই। এদিকে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে এদিন প্রশ্ন তোলেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরজি কর মামলায় রিজানুর কেসের তদন্তের গতির উদাহরণ টেনে আনেন তিনি। মামলায় সিবিআইয়ের কাছ…
Read More
শোকজ করা হল দুই আধিকারিককে

শোকজ করা হল দুই আধিকারিককে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক ভুয়ো কাস্ট সার্টিফিকেট ইস্যুর অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। ইতিমধ্যেই এই নিয়ে ‘অ্যাকশন’ নিয়ে শুরু করেছে রাজ্য। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেওয়ার অভিযোগে দু’জন অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। সঙ্গে আরও বেশ কয়েকজন নজরে রয়েছেন। তদন্তে সামনে এসেছে ব্যারাকপুর ও খড়্গপুরের দু’জন অফিসারের নাম। নড়েচড়ে বসেছে রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। ওই দু’জন আধিকারিককে শোকজ করা হয়েছে। দেখা গিয়েছে, বিগত দেড় বছরে জাল করার অভিযোগে বাতিল হয়েছে ১৪০০ কাস্ট সার্টিফিকেট। জানা যাচ্ছে, গত দেড় বছরে ৩৬,০০০ কাস্ট সার্টিফিকেট নিয়ে অভিযোগ এসেছিল।…
Read More
কড়া পদক্ষেপ রাজ্য সরকারের তরফে

কড়া পদক্ষেপ রাজ্য সরকারের তরফে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই বিগত কয়েকদিন ধরেই ভুয়ো কাস্ট সার্টিফিকেট ইস্যুতে সরগরম রাজ্য। এই ইস্যুতে পাহাড় প্রমাণ অভিযোগ জমা পড়ার পর এবার কার্যত নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। জানা যাচ্ছে, ভুয়ো কাস্ট সার্টিফিকেট কাণ্ডে বিভাগীয় তদন্ত শুরু করেছে রাজ্যের অনগ্রসর কল্যাণ সম্প্রদায় দফতর৷ তদন্ত শুরু হতেই, উঠে এসেছে খড়গপুর ও ব্যারাকপুরের দু’জন আধিকারিকের নাম। অভিযোগ বিগত দু’বছরে তারা এমন একাধিক ভুয়ো ওবিসি সার্টিফিকেট দেওয়ার কাজ করেছেন। ইতিমধ্যেই ইন্সপেক্টর র‍্যাঙ্কের ওই দুই আধিকারিককে শো-কজ করেছে…
Read More
নতুন অভিযোগ উঠছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে

নতুন অভিযোগ উঠছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই বিগত কিছু সময়ে ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে চাকরির একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে। এবার মালদহের বিভিন্ন স্কুলে কর্মরত ১৯ জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার তফসিলি জাতি এবং জনজাতির শংসাপত্রই ভুয়ো বলে অভিযোগে রীতিমতো শোরগোল। ভুয়ো কাস্ট সার্টিফিকেট ইস্যুতে দুই মহকুমাশাসকের (মালদহ সদর ও চাঁচল) পাশাপাশি, স্কুলশিক্ষা দফতর ও অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের সচিবের কাছে অভিযোগ করেছেন জেলার মানিকচকের দক্ষিণ চণ্ডীপুরের ফেকু চৌধুরী নামের এক বাসিন্দা। যদিও নিজেদের বিরুদ্ধে অভিযোগ মানতে নারাজ ওই শিক্ষক-শিক্ষিকারা।
Read More
আবেদনে সাড়া পেল মৃত তরুণী চিকিৎসকের বাবা-মা

আবেদনে সাড়া পেল মৃত তরুণী চিকিৎসকের বাবা-মা

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় আরও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন নির্যাতিতা তরুণী চিকিৎসকের পরিবার। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিলোত্তমার বাবা-মা। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত আরজি কর মামলায় আরও তদন্ত চেয়ে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিলোত্তমার পরিবার। কিন্তু সেসময় মামলাটি সুপ্রিম কোর্টের বিচারাধীন থাকায় পরিবারের আর্জি শুনতে চায়নি হাইকোর্ট। দীর্ঘ প্রায় দেড় মাস পর আরজি কর মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। ঐদিন সর্বোচ্চ আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পরিবার আবেদন জানালে কলকাতা হাইকোর্ট তা শুনতে পারবে।…
Read More
আগামী শনি ও রবি ছুটি নেই সরকারি কর্মচারীদের

আগামী শনি ও রবি ছুটি নেই সরকারি কর্মচারীদের

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে এবার ছুটিতেও কোপ! ইতিমধ্যেই জারি হয়েছে বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি জারি করে অর্থ দফতর জানিয়েছে শনিবারও হবে আর্থিক লেনদেন। চলতি অর্থবর্ষের যাবতীয় কাজ শেষ করতে হবে। তার জন্য শনিবারেও কাজ করতে হবে বলে জানিয়ে দেওয়া হল। জানানো হয়েছে, আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় কাজ ২৯ মার্চ করতে হবে। তবে এ নতুন কিছু নয়, অর্থবছরের শেষ দিন হলিডে অর্থাৎ শনিবার, রবিবার পড়লে বিভিন্ন দফতরের অর্থ বিভাগগুলিকে অতিরিক্ত কাজ করতেই হয়। এবারেও তাই হচ্ছে। জানিয়ে রাখি,…
Read More