Kolkata

কড়া চিঠি এলো কমিশনের তাদের তরফে

কড়া চিঠি এলো কমিশনের তাদের তরফে

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার নির্বাচন কমিশন ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে টানাপোড়েন ক্রমশ তীব্র হচ্ছে। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন এবং কটাক্ষ করে কমিশনকে “হোয়াটসঅ্যাপ কমিশন” বলেও আখ্যা দেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন রাজ্যের মুখ্যসচিবকে কড়া ভাষায় চিঠি পাঠাল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ মানা হয়নি এই অভিযোগ তুলে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। নির্বাচন কমিশনের অভিযোগ, রাজ্য সরকার কমিশনের একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ এখনও কার্যকর করেনি। চিঠিতে জানানো হয়েছে,…
Read More
মহানগরীতে বাড়ানো হলো মেট্রোর সংখ্যা

মহানগরীতে বাড়ানো হলো মেট্রোর সংখ্যা

ঘোষিত হয়েছিল পূর্বেই, ঘোষণা মতোই যথা সময়েই শুরু হয়েছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা। উদ্বোধন হল ৪৯ তম কলকাতা বইমেলার। এবারও করুণাময়ী মিলন মেলা গ্রাউন্ডেই বসেছে মেলা। আর মেট্রো যাত্রীদের যাতে সুবিধা হয় তার জন্য প্রথম থেকেই উদ্যোগী কর্তৃপক্ষ। মেলার গেট থেকেই পাওয়া যাবে মেট্রোর টিকিট। আর এবার বইপ্রেমীদের সুবিধার জন্য পয়লা ফেব্রুয়ারি থেকেই ব্লু লাইনে চলবে অতিরিক্ত মেট্রো। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ১৩০ টির বদলে ১৬০ টি মেট্রো চালানো হবে বইমেলা উপলক্ষে। মেট্রোর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, ১ লা ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার ব্লু লাইনে চলবে অতিরিক্ত মেট্রো। সকাল ৯ টায় পরিষেবা শুরু হবে দক্ষিণেশ্বর, শহিদ ক্ষুদিরাম, নোয়াপাড়া থেকে।…
Read More
বদলে ফেলা হচ্ছে মেট্রোর পরিকাঠামো

বদলে ফেলা হচ্ছে মেট্রোর পরিকাঠামো

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। নতুন বছরের শুরুতেই কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে ট্রেন ঘুরাতে গিয়ে মেট্রোপথে দমদম অভিমুখী ট্রেন ছাড়তে দেরি হয়। এই নিয়ে বহুদিন অভিযোগ করেছিলেন মেট্রোর নিত্য যাত্রীরা। তবে এবার শহীদ ক্ষুদিরাম স্টেশনে ক্রসওভার করে এর চাপ কমাচ্ছে কলকাতা মেট্রোরেল। এর ফলে পরিষেবা আরও মসৃণ হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। গত জুলাই মাসে শেষে নিউ গড়িয়া সংলগ্ন কবি সুভাষ মেট্রো স্টেশন এর বিপত্তির কারণে বন্ধ করে দেওয়া হয় সেই স্টেশনটি। তবে ওই স্টেশন থেকে যাত্রীদের ওঠানামা বন্ধ হয়ে যায়। যার ফলে উত্তর দক্ষিণ মেট্রো প্রান্তিক স্টেশন থেকে ট্রেন ঘোরানো সমস্যা হচ্ছিল। পরিস্থিতি মোকাবিলের…
Read More
আচমকাই বিশেষ বৈঠকের ডাক দিয়েছেন মেয়র

আচমকাই বিশেষ বৈঠকের ডাক দিয়েছেন মেয়র

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। কলকাতা পুরসভার অর্থনীতি এই মুহূর্তে চ্যালেঞ্জের মুখোমুখি। আয় বৃদ্ধি হলেও খরচ অনেক বেশি হওয়ায় সম্পত্তি কর থেকেই যে রাজস্ব আসে, তা যথেষ্ট হচ্ছে না। মেয়র ফিরহাদ হাকিম এই পরিস্থিতি পর্যালোচনা করতে বিশেষ বৈঠকের ডাক দিয়েছেন। কর আদায় বাড়ানো না গেলে শহরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও কর্মীদের বকেয়া গ্র্যাচুয়িটির সমস্যা সৃষ্টি হবে বলে জানা গিয়েছে। কলকাতা পুরসভার রাজস্ব বিভাগে সূত্র জানিয়েছে, চলতি অর্থবছরে (১ এপ্রিল, ২০২৫–১৫ জানুয়ারি, ২০২৬) পর্যন্ত সম্পত্তি কর থেকে আদায় হয়েছে ১,০৭৪ কোটি ২১ লক্ষ টাকার বেশি। গত বছরের একই সময়ে আদায় হয়েছিল ১,০৪৪…
Read More
কড়া নির্দেশ দেওয়া হলো রাজ্যকে

কড়া নির্দেশ দেওয়া হলো রাজ্যকে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গে স্থায়ী ডিজি নিয়োগ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তায় এবার কড়া অবস্থান নিল আদালত। নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে রাজ্য সরকারকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল। এই নির্দেশে স্থায়ী ডিজি নিয়োগ প্রক্রিয়ায় অবশেষে গতি আসতে চলেছে বলেই মনে করছে প্রশাসনিক মহল। ক্যাটের প্রিন্সিপাল বেঞ্চ নির্দেশ দিয়েছে, রাজ্য সরকারকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ডিজি নিয়োগ সংক্রান্ত প্রস্তাব Union Public Service Commission (UPSC)-এর কাছে পাঠাতে হবে। বর্তমানে তিনি রাজ্যের গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের মুখ্যসচিব হিসেবে কর্মরত। খুব শীঘ্রই তাঁর অবসর নেওয়ার কথা রয়েছে। ট্রাইবুনালে করা আবেদনে…
Read More
ঘোষিত হলো সুপারিশপত্র দেওয়ার দিনক্ষণ

ঘোষিত হলো সুপারিশপত্র দেওয়ার দিনক্ষণ

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে আবার চলছে SIR-এর কাজ। নির্ধারিত সময় থেকে পিছিয়ে গেলেও অবশেষে প্রকাশিত হতে চলেছে এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা। আর এক সপ্তাহের মধ্যেই অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগেই প্যানেলে নাম থাকা প্রার্থীদের রেকমেন্ডেশন লেটার দেওয়ার পরিকল্পনা করেছে কমিশন। জানা যাচ্ছে, চূড়ান্ত মেধাতালিকায় যে প্রার্থীদের নাম থাকবে তাদের আগামী ২৭ জানুয়ারির মধ্যেই সুপারিশপত্র দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে এসএসসি। তেমনটা হলে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে। গত বছরের ১৪ সেপ্টেম্বর হয়েছিল…
Read More
সরকারি সুবিধা পাবে কর্মীরা

সরকারি সুবিধা পাবে কর্মীরা

অভিযোগ উঠেছে বারংবার। উঠতে থাকা অভিযোগের ওপর ভিত্তি করে নির্দেশও দেওয়া হয়েছিল একাধিক। দীর্ঘদিনের দাবীকে মান্যতা দিয়ে এবার বড় পদক্ষেপ করতে চলেছে পুরসভা। কলকাতা পুরসভার কর্মীদের জন্য স্বাস্থ্যবিমার সুবিধা চালু করার জন্য উদ্যোগী হয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সম্প্রতি মেয়র পরিষদের বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহুদিন ধরে কলকাতা পুরসভার কর্মীদের দাবি ছিল, রাজ্য সরকারি কর্মীদের মতো তাঁদেরও যেন ভালো কোনও স্বাস্থ্যবিমার সুবিধা মেলে। এতদিন তা বাস্তবায়িত হয়নি। এবার সেই দাবি পূরণের পথে ধাপে ধাপে এগোচ্ছে পুরসভা। কলকাতা পুরসভার কর্মচারীদের জন্য ‘ওয়েস্ট বেঙ্গল হেল্‌‌থ স্কিম’ বা তার সমতুল্য কোনও স্বাস্থ্যবিমা প্রকল্প যাতে চালু করা হয় এই প্রস্তাব জানিয়ে…
Read More
সুখবর, নতুন বছরের শুরুতে

সুখবর, নতুন বছরের শুরুতে

নতুন বছরের শুরুতে মহা চমক, শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই উত্তরবঙ্গবাসীদের জন্য সুখবর। জানুয়ারি মাসের ১৬ তারিখ মাটিগাড়ায় ৫৪ বিঘা জমিতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। শুরু হয়েছে প্রস্তুতি। আগামী ১৬ জানুয়ারি মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি। শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণ ঘিরে প্রশাসনিক তৎপরতা বেড়ে গিয়েছে। মন্দিরটি মাটাগাড়ার মোট ৫৪ বিঘা জমিতে তৈরি করা হবে। এছাড়াও এই মন্দিরের নির্মাণের জন্য মন্ত্রিসভার অনুমোদন ইতিমধ্যে মিলেছে। পাশাপাশি পর্যটন দফতরের হাতে থাকা এই জমিতে শুধুমাত্র মন্দির নয়, একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে বলে আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
Read More
দ্রুত কাজ শুরু হলো কলকাতার হগ মার্কেটকে রক্ষা করার

দ্রুত কাজ শুরু হলো কলকাতার হগ মার্কেটকে রক্ষা করার

ভয়ঙ্কর পরিস্থিতি। বড় ভূমিকম্পের সম্মুখীন হয়েছে বাংলাদেশ। যদিও বাংলাদেশের ভূমিকম্পে কলকাতায় সেরকমভাবে কোন ক্ষতি হয়নি। কিন্তু কোনভাবেই কোন ঝুঁকি নিতে নারাজ কলকাতা পুরসভা। তাই শতাব্দী প্রাচীন কলকাতা হগ মার্কেট অর্থাৎ বর্তমানে যার নাম নিউ মার্কেট রক্ষা করার জন্য নিল এক পদক্ষেপ। জানা যায়, কলকাতার এই হগ মার্কেট রক্ষা করার জন্য ‘সিসমিক বার’ বসানোর পরিকল্পনা শুরু হয়ে গেছে। এমনকি চলতি সপ্তাহে পুর ইঞ্জিনিয়ার নিউমার্কেট তল্লাটে ঘুরে দেখবেন। কাজ শুরু করা হবে দ্রুত। বহুকাল আগে বিশেষজ্ঞরা জানিয়েছিলেন কলকাতা ভূমিকম্প প্রবণ। মেয়র পারিষদ আমিরউদ্দিন বাবি বলেছিলেন, “মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে দ্রুত পুর কমিশনার সুমিত গুপ্তার সঙ্গে এই বিষয়ে দ্রুত আলোচনায় বসব।” ১৫০ বছর…
Read More
বাড়ানো হলো একাধিক ট্রেনের সংখ্যা

বাড়ানো হলো একাধিক ট্রেনের সংখ্যা

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। শিয়ালদহ ডিভিশনের যাত্রীদের জন্য নতুন এসি ট্রেন থেকে দমদম স্টেশনে নির্দিষ্ট ট্রেনের জন্য প্ল্যাটফর্মও নির্দিষ্ট করে দেওয়া হল। কল্যাণী, কৃষ্ণনগর এসি ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। শিয়ালদহ থেকে কল্যাণী আপ ও ডাউন এবং শিয়ালদহ থেকে কৃষ্ণনগর আপ ও ডাউন নতুন এসি ট্রেন চালু করা হচ্ছে। ইতিমধ্যেই সামনে এসেছে এই দুই ট্রেনের সময়সূচী। শিয়ালদহ থেকে কল্যাণী ছাড়বে ৩ টে ১০ এ। ট্রেনটি থামবে বিধাননগর,দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি ও কাঁচরাপাড়া স্টেশনে। কল্যাণী থেকে শিয়ালদহ ট্রেন ছাড়বে ৫ টা ০২ মিনিটে। একই স্টেশনে…
Read More