India

আজই শপথ নিতে চলেছেন দেশের নতুন রাষ্ট্রপতি

আজই শপথ নিতে চলেছেন দেশের নতুন রাষ্ট্রপতি

অবশেষে উপস্থিত প্রতীক্ষিত সময়৷ দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসাবে আজ শপথ নিতে চলেছেন দ্রৌপদী মুর্মু৷ রবিবার রাষ্ট্রপতি পদে মেয়েদ শেষ হয় রামনাথ কোবিন্দের৷ আজ দিল্লিতে সংসদের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। দেশ পাবে তার প্রথম আদিবাসী রাষ্ট্রপতিকে৷ ইতিমধ্যেই শপথগ্রহণ অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সারা৷ আজ রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম বিড়লা, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল৷  দেশের সাংবিধানিক প্রধানের পদে বসলেও শিকড়কে ভোলেননি আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু৷ তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবে আদিবাসী ছোঁয়া৷ দ্রৌপদী মুর্মুর দাদা তরণীসেন টুডু জানিয়েছেন, এদিন দ্রৌপদীর জন্য একটি ‘ঝাল’ শাড়ি নিয়ে যাবেন তাঁর…
Read More
বাড়ছে আতঙ্ক, এবার দেশে খোঁজ মিলল চতুর্থ মাঙ্কিপক্স আক্রান্তের

বাড়ছে আতঙ্ক, এবার দেশে খোঁজ মিলল চতুর্থ মাঙ্কিপক্স আক্রান্তের

করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ এরই মধ্যে আবার মাঙ্কিপক্স নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা পৃথিবীতে। এবার দেশে খোঁজ মিলল চতুর্থ মাঙ্কি পক্স আক্রান্তের। দক্ষিণের রাজ্য কেরলের পর এবার দিল্লিতে সংক্রমিত হলেন এক ব্যক্তি। প্রসঙ্গত এর আগে কেরলে একই সপ্তাহে পরপর তিনজনের শরীরে এই সংক্রামক ভাইরাসের হদিশ মেলে। এই খবরে কার্যত নড়েচড়ে বসে কেন্দ্র। ইতিমধ্যেই কেন্দ্রের একটি বিশেষ দল কেরলে পাড়ি দিয়েছেন পরিস্থিতি পর্যালোচনা জন্য। এর মধ্যেই একেবারে খাস রাজধানীতে খোঁজ মিলল চতুর্থ আক্রান্তের। তবে এক্ষেত্রে সবথেকে উল্লেখযোগ্য বিষয়টি হল, প্রথম তিনজন মাঙ্কি পক্স আক্রান্তের সঙ্গে বিদেশ ভ্রমণের যোগ থাকলেও…
Read More
বৃষ্টির অভাবে কৃষিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

বৃষ্টির অভাবে কৃষিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

সময়ের আগেই দেশে প্রবেশ হয়েছে বর্ষার। বর্ষার আগমন ঘটলেও, বৃষ্টি কিন্তু হচ্ছে বিক্ষিপ্ত ভাবে। কখনও কাটফাটা রোদ৷ কখনও আবার সূর্য্যিমামা মুখ লুকাচ্ছে কালো মেঘের আড়ালে৷ কার পরেই দু’এক পশলা বৃষ্টি৷ গত কয়েক দিন ধরে এমনই রোদ-বৃষ্টির খেলা চলছে শহরে৷ আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস৷ দক্ষিনবঙ্গের জেলাগুলিতে এখনও পর্যন্ত স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত পরিমাণ অনেকটাই কম৷ যার জেরে ব্যাপক প্রভাব পড়েছে কৃষিক্ষেত্রে৷ কৃষিতে ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।  দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গতকাল পর্যন্ত ৪৭ শতাংশ কম বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কৃষি দফতর৷ সেচের মাধ্যমে জমিতে আমন ধান রোয়ার কাজ হলেও অন্যান্য সব্জির ক্ষেত্রে বিভিন্ন ব্লকে জলের সমস্যা দেখা…
Read More
রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জয়ের পর যশবন্ত সিনহার বক্তব্য

রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জয়ের পর যশবন্ত সিনহার বক্তব্য

বিপুল ভোটে জয়ী হয়ে গতকালই ঘোষিত হয়েছে নতুন রাষ্ট্রপতির নাম। ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন দ্রোপদী মুর্মু। দেশ পেয়েছে দ্বিতীয় মহিলা ও প্রথম সাঁওতাল সম্প্রদায়ভুক্ত রাষ্ট্রপতি। বৃহস্পতিবার বিপুল ভোটে বিরোধী পদপ্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে জয় পেয়েছেন মুর্মু। এদিন সন্ধ্যায় মুর্মুর জয়ের খবর প্রকাশ্যে আসতেই তাঁকে অভিনন্দন জানান বিরোধী রাষ্ট্রপতি পদপ্রার্থী তথা মুর্মুর প্রতিদ্বন্দ্বী যশোবন্ত সিনহা। এদিন সিনহা লেখেন, '২০২২ সালের রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে তাঁর বিজয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি যে ভারতের ১৫ তম রাষ্ট্রপতি হিসাবে তিনি ভয় বা পক্ষপাত ছাড়াই সংবিধানের রক্ষক হিসাবে তাঁর সমস্ত দায়িত্ব পালন করবেন।  উল্লেখ্য, দ্রৌপদী মুর্মু ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি। তাঁকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে মনোনীত করে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তথা এনডিএ। এদিন…
Read More
কার পক্ষে যাবে শিবসেনার দলের নিয়ন্ত্রণ

কার পক্ষে যাবে শিবসেনার দলের নিয়ন্ত্রণ

এই মুহূর্তে টালমাটাল পরিস্থিতিতে, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর গদি আগেই হারাতে হয়েছে, এবার কি দলের নিয়ন্ত্রণও পুরোপুরি চলে যাবে উদ্ধব ঠাকরের হাত থেকে? এমনটা হলে হয়তো অবাক হওয়ার মতো কিছু থাকবে না। শিবসেনা কার, এই নিয়ে এখন নতুন দ্বন্দ্ব শুরু হয়েছে একনাথ শিন্ডে এবং উদ্ধব ঠাকরের মধ্যে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে খুব শীঘ্রই। তবে পরিস্থিতি যা তাতে আদালতে খুব একটা সুখ পাবেন না উদ্ধব। দলের মধ্যে যে বিরোধী সৃষ্টি হয়েছিল তাতে উদ্ধব ঠাকরেকে গদি ছাড়তে হয়েছে। একনাথ শিন্ডে 'নতুন' শিবসেনার শুরু করেছেন যেন। যেভাবে একে একে বিধায়ক উদ্ধব ঠাকরের সঙ্গ ছেড়েছেন…
Read More
অবশেষে সোনিয়া সুস্থ হয়ে হাজিরা দিলেন ইডির দফতরে

অবশেষে সোনিয়া সুস্থ হয়ে হাজিরা দিলেন ইডির দফতরে

অসুস্থতার কারণেই পিছিয়ে গেছিলো হাজিরার সময়। দিন কয়েক আগেই করোনার ধাক্কা সামলেছেন। করোনা পরবর্তী জটিলতার কারণে যেতে হয়েছিল হাসপাতালেও। এইসব সামলেই বৃহস্পতিবার সকালে ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি দপ্তরে হাজিরা দিলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। এদিন সকাল ঠিক ১১ টায় দিল্লির ইডি অফিসে হাজির হন তিনি। সভানেত্রীর সঙ্গে ছিলেন মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী। ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করতে গত জুলাই মাসের শুরুতে কংগ্রেস নেত্রীকে তলব করেছিলেন ইডি আধিকারিকরা। কিন্তু তারপর থেকেই একের পর এক অসুস্থতায় জেরবার সোনিয়া ইডির ডাকে সাড়া দিতে পারেননি। তবে বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। তাই বৃহস্পতিবার সকালে তিনি ইডি আধিকারিকদের মুখোমুখি হলেন। উল্লেখ্য জুলাই মাসের ৪…
Read More
মিললো আশানুরূপ ফল, জয়ের হাসি হাসলেন দ্রৌপদী

মিললো আশানুরূপ ফল, জয়ের হাসি হাসলেন দ্রৌপদী

জয়ের আশা করা হয়েছিল পূর্বেই। এবার সেই মতো আশানুরূপ ফলও পেলেন তিনি। ২০০৭-এর পর ২০২২। রাষ্ট্রপতি নির্বাচনে ফের রচিত হল এক নয়া ইতিহাস। রেকর্ড ভোটে জয় পেয়ে দেশের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি তথা সর্বোচ্চ সাংবিধানিক প্রধান নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু। দেশ পেল প্রথম আদিবাসী সম্প্রদায়ভুক্ত রাষ্ট্রপতি। পাশাপাশি তিনি আবার এখনও পর্যন্ত সব থেকে কম বয়স্কা রাষ্ট্রপতিও বটে। প্রাক্তন কেন্দ্রীয় অর্থ এবং বিদেশ মন্ত্রী তথা বিরোধী দলের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী। এবারের রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএর পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুই যে শেষ হাসি হাসবেন তা একপ্রকার নিশ্চিত ছিল। কারণ এক দিকে তিনি এনডিএর প্রার্থী, ফলে সিংহভাগ বিজেপি…
Read More
দেশে করোনা পরিস্থিতিতে টিকাকর্মীদের কুর্ণিশ জানালেন প্রধানমন্ত্রী

দেশে করোনা পরিস্থিতিতে টিকাকর্মীদের কুর্ণিশ জানালেন প্রধানমন্ত্রী

বিগত দু বছরের বেশি সময় ধরে গোটা বিশ্বে তান্ডব চালাচ্ছে করোনা সংক্রমণ। বিভিন্ন দেশে করোনার পাশাপাশি ভারতেও চলছে এই সংক্রমণের তান্ডব। এই পরিস্থিতিতে করোনা ভাইরাস মোকাবিলায় ভারত প্রথম থেকেই টিকাকরণের ওপর জোর দিয়েছে। যে দিন থেকে টিকা দান শুরু হয়েছে মানুষ স্বতঃস্ফূর্তভাবেই টিকা নিয়েছে বলেই দেখা গিয়েছে। ইতিমধ্যে একাধিক মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে দেশ, টিকাকরণ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও প্রশংসা করেছে ভারতের। এবার আরও একটি মাইলফলক তৈরি করল ভারত। ২০০ কোটি টিকার ডোজ সম্পন্ন হয়েছে গত রবিবার। আর তাই জন্য দেশের সব টিকাকর্মীকে আলাদা আলাদা করে সম্মান জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব টিকা কর্মীর নামে আলাদা করে চিঠি দিয়েছেন তিনি।…
Read More
যাত্রীদের সুরক্ষা দিতে উদ্যোগী রেল

যাত্রীদের সুরক্ষা দিতে উদ্যোগী রেল

যাত্রীদের সুরক্ষা দিতে উদ্যোগী রেল, প্রাধান্য দেওয়া হচ্ছে নারী সুরক্ষায়। তাই এবার যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে রেল স্টেশন চত্বরে অপরাধ কমাতে রেল মন্ত্রক রাজ্যের ২৩৮ টি স্টেশনকে অত্যাধুনিক প্রযুক্তিতে ভিডিও নজরদারি ব্যবস্থায় আনার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ২৩৫ টি স্টেশন পূর্ব রেলের বিভিন্ন শাখায় রয়েছে বলে জানা গিয়েছে। বাকি তিনটি স্টেশন দক্ষিণ পূর্ব রেলের দীঘা, বালাসোর এবং হাতিয়া। নির্ভয়া তহবিলের অর্থে আগামী বছরের মধ্যে স্টেশনগুলিকে ফাইবার অপটিকের মাধ্যমে মুড়ে ফেলে এই ব্যবস্থা চালু করার লক্ষ্যমাত্র নেওয়া হয়েছে। অনেক আগেই জানা গিয়েছিল, পশ্চিমবঙ্গের ২০০-র বেশি রেল স্টেশন সম্পূর্ণ সিসিটিভি নজরদারির আওতায় আনছে রেল মন্ত্রক। সেই কাজই এগোচ্ছে গতিতে। ভারতীয় রেল…
Read More
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শুরু হল রাষ্ট্রপতি নির্বাচন

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শুরু হল রাষ্ট্রপতি নির্বাচন

পূর্বেই ঘোষিত হয়েছিল যে চলতি মাসেই হবে। এবার সেই ঘোষণা অনুযায়ী আজ শুরু হল রাষ্ট্রপতি নির্বাচন। সোমবার সকাল দশটা থেকে শুরু হয়েছে এই নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া। চলছে এনডিয়ের প্রার্থী দ্রৌপদী মুর্মু এবং বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার মধ্যেকার হাড্ডাহাড্ডি লড়াই। তবে রাজনীতিবিদের একাংশ মনে করছেন, এই লড়াইয়ে অনেকটাই এগিয়ে দ্রৌপদী। কারণ একদিকে তিনি এনডিয়ের প্রার্থী, অন্যদিকে ইতিমধ্যেই তিনি শিবসেনা, বিএসপির মতো একাধিক বিরোধীদলের নেতা-নেত্রীদের মন জিততেও সক্ষম হয়েছেন। ফলে প্রথম থেকেই এই লড়াইয়ে একটি আরামদায়ক জায়গা তৈরি করে রেখেছেন তিনি। বলে রাখা ভালো, দ্রৌপদী মুর্মু যদি এই নির্বাচনে জয়লাভ করেন তাহলে দেশ পাবে দ্বিতীয় মহিলা এবং প্রথম আদিবাসী সম্প্রদায়ভুক্ত রাষ্ট্রপতি। অন্যদিকে তিনিই ভারতের সবথেকে…
Read More