India

অবৈধ নির্মাণের বিরুদ্ধে সোচ্চার হলো শিলিগুড়ি পৌরসভা

অবৈধ নির্মাণের বিরুদ্ধে সোচ্চার হলো শিলিগুড়ি পৌরসভা

অবৈধ নির্মাণের বিরুদ্ধে সোচ্চার হলো শিলিগুড়ি পৌরসভা। বোর্ড মিটিং বা টক টু মেয়র সহ বিভিন্ন সময় সাধারণ মানুষ বা কাউন্সিলরদের মুখ থেকে ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ উঠে এসেছে অবৈধ নির্মাণের। শাসক দলের কাউন্সিলরের মুখ থেকেও এমন অবৈধ নির্মাণের অভিযোগ শোনা যায়। তবে অবৈধ নির্মাণের বিরুদ্ধে করা ব্যবস্থা গ্রহণ করেছে শিলিগুড়ি পৌরসভা। ইতিমধ্যে শহরের বহু অবৈধ নির্মাণ ভেঙে দিয়েছেন তারা। শুক্রবার পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের আশ্রম পাড়ায় এমনই এক অবৈধ নির্মাণ ভেঙে দিল শিলিগুড়ি পৌরসভা। ঘটনার পরপরই অবৈধ নির্মাণকারী একরাশ ক্ষোভ উড়ে দেন এলাকার কাউন্সিলর মানিকদের উপর।
Read More
এবার অ্যাটলির সিনেমা কাঁপাবে শাহরুখ-বিজয়ের জুটি

এবার অ্যাটলির সিনেমা কাঁপাবে শাহরুখ-বিজয়ের জুটি

ইতিমধ্যেই দক্ষিণের হিটমেকার খেতাব পেয়েছেন অ্যাটলি। এবার বলিউডে এসে ইতিহাস গড়লেন পরিচালক। অ্যাটলি এখন দুর্দান্ত অ্যাকশন ড্রামা এবং মসলা বিনোদন তৈরিতে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় নাম। সম্প্রতি তার পরিচালিত ছবি 'জওয়ান' বক্স অফিসে সুনামি তৈরি করেছে। শাহরুখ খান এবং অ্যাটলি প্রথমবার হিন্দি ছবিতে কাজ করেছেন। আর প্রথম কাজেই বাজিমাত এই পরিচালকের। শাহরুখের সঙ্গে আবার কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন অ্যাটলি। চমকে সঙ্গে থাকছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। সবকিছু ঠিকঠাক থাকলে কিং খান এবং থালাপতি বিজয়তে নিয়ে অ্যাটলি তার পরবর্তী সিনেমা তৈরি করতে পারেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খোলেন অ্যাটলি। অ্যাটলি বলেছেন, “বিজয় স্যার এবং শাহরুখ স্যার দুজনেই আমাকে একই…
Read More
নয়া পদক্ষেপ, কেন্দ্র সরকারের তরফে পাশ করা হলো নতুন বিল

নয়া পদক্ষেপ, কেন্দ্র সরকারের তরফে পাশ করা হলো নতুন বিল

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে লোকসভায় পেশ করা হল মহিলা সংরক্ষণ বিল। নতুন সংসদ ভবনে প্রথম এই বিলটিই পেশ করা হল। বিলটি পেশ করলেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। এই বিলের নাম দেওয়া হয়েছে ‘নারী শক্তি বন্দন’। প্রধানমন্ত্রী বলেন, ‘হয়তো ভগবান আমাকে নারীদের অধিকার দেওয়া এবং ক্ষমতা দেওয়ার মতো পবিত্র কাজের জন্য বেছে নিয়েছেন। আবারও আমাদের সরকার এই দিকে পদক্ষেপ নিচ্ছে। নারী শক্তিকে নীতি প্রণয়নের সম্পৃক্ত করা খুবই জরুরি। এর উদ্দেশ্য হল লোকসভা এবং বিধানসভায় নারীদের অংশগ্রহণ সম্প্রসারণ করা।’ এই বিল অনুযায়ী, লোকসভা এবং সব রাজ্যের বিধানসভায় মহিলাদের জন্য ৩৩…
Read More
রাজ্য সরকারের আবেদনে সাড়া দিলো কেন্দ্র সরকার

রাজ্য সরকারের আবেদনে সাড়া দিলো কেন্দ্র সরকার

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। তবুও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে সাড়া কেন্দ্রের। পালসিট থেকে ডানকুনি পর্যন্ত জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ হচ্ছে। কেন্দ্রের ‘ভারতমালা’ প্রকল্পের আওতায় সেই চালু প্রকল্পের মাঝপথেই কিছু সংশোধনের জন্য অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সেই আর্জিতে সায় দিল মোদী সরকার। বর্ধমানের পালশিট থেকে হুগলির ডানকুনি পর্যন্ত ৬ লেনের রাস্তা সম্প্রসারিত হচ্ছে। জানা গিয়েছে এই প্রকল্পটি পরিমার্জন করতে প্রায় ১০০ কোটি টাকার বাড়তি খরচ হতে পারে। রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্য়ায়ও কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গডকড়িকে চিঠি পাঠিয়েছিলেন।…
Read More
দুইটি সিনেমা মিলে তৈরি ‘জওয়ান’!

দুইটি সিনেমা মিলে তৈরি ‘জওয়ান’!

শাহরুখ খান অভিনীত 'জাওয়ান' প্রেক্ষাগৃহে দেখার পর দর্শকরা সিনেমাটিকে দুটি সিনেমার অনুলিপি বলে অভিহিত করছেন।দুটি সিনেমার মধ্যে একটি তামিল সিনেমা। এর নাম 'থাই নাড়ু'। এর শব্দের অর্থ মাতৃভূমি। এই সিনেমায় নায়কের ভূমিকায় অভিনয় করেছেন তামিল সিনেমার জনপ্রিয় নায়ক সত্যরাজ। সেই সিনেমায় বাবা ও ছেলের দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন সত্যরাজ।অনেক নেটিজেন মন্তব্য করেছেন যে শাহরুখ তামিল সিনেমাটিকে হিন্দি সংস্করণে নিয়ে এসেছেন। একজন নেটিজেন ইন্টারনেটে লিখেছেন, ‘জওয়ানের আসল তামিল সংস্করণ - ১৯৮৯।’ সিনেমাটি দেখার পরে, অনেকে বলছেন যে 'জওয়ান' সিনেমার গল্পটি সম্পূর্ণ মৌলিক যদিও ধারণাটি ১৯৮৯ সালে নির্মিত তামিল সিনেমা থেকে নেওয়া হয়েছে। তবে অনেক নেটিজেন আবার পরিচালক অ্যাটলির সমালোচনা করেছেন। কারণ,…
Read More
মুক্তির প্রথম দিনেই পাইরেসির শিকার ‘জওয়ান’

মুক্তির প্রথম দিনেই পাইরেসির শিকার ‘জওয়ান’

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির প্রথম শোতেই পাইরেসির কবলে পড়ল 'জওয়ান'। এরই মধ্যে সিনেমাটির ফুল এইচডি মানের প্রিন্ট ছড়িয়ে পড়েছে বেশ কয়েকটি ওয়েবসাইটে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমা হলের অনুমতি ছাড়াই মোবাইল ফোনে বা ক্যামেরায় নতুন সিনেমার ভিডিও রেকর্ড করা হয়েছে। এরপর ভিডিওটি দর্শকদের জন্য নেট দুনিয়ায় আপলোড করা হয়। শাহরুখ অভিনীত এই সিনেমার জন্য দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। তাই ‘জওয়ান’ সিনেমা মুক্তির আগেই পাইরেসি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় মালিক কর্তৃপক্ষ। কিন্তু শেষ রক্ষা হয়নি। সিনেমাটির ভিডিও এখন ইউটিউবে সহজেই দেখা যাচ্ছে। উল্লেখ্য, 'জওয়ান' ছবির আগে শাহরুখের শেষ ছবি 'পাঠান'ও পাইরেসির কবলে পড়েছিল।
Read More
বেশ কিছুটা স্বস্তি, নির্বাচনের আগে বড় ঘোষণা

বেশ কিছুটা স্বস্তি, নির্বাচনের আগে বড় ঘোষণা

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দেশবাসীকে একটি বড় উপহার দিয়েছে কেন্দ্রীয় সরকার। ঘরোয়া LPG সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর ঘোষণা করা হয় সরকারের তরফে। এরপর সারাদেশে ১৪.২ কেজির LPG সিলিন্ডারের দাম কমেছে। দাম কমার পর ভর্তুকি ছাড়া ঘরোয়া সিলিন্ডারের দাম ৯ বছর আগের পর্যায়ে নেমে এসেছে। পাশাপাশি, সরকারের উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা এই সিলিন্ডারগুলি আরও সস্তায় পাচ্ছেন। দেশে উজ্জ্বলা সুবিধাভোগীর সংখ্যাও ৯.৬০ কোটি থেকে বেড়ে ১০.৩৫ কোটি হবে। ২০১৪ সালে দেশে ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের দাম সাম্প্রতিক সময়ের তুলনায় অনেক কম ছিল। সেই সময়ের কথা হলে, সিলিন্ডারে ভর্তুকি দেওয়ার…
Read More
দ্রুততম ৫০০ কোটি আয়ের রেকর্ড গড়ল ‘গদর ২’

দ্রুততম ৫০০ কোটি আয়ের রেকর্ড গড়ল ‘গদর ২’

বারবার ব্যর্থতার পর অভিনয় থেকে মুখ ফিরিয়ে নেন সানি দেওল। তবে খুব ভালোভাবেই ফিরেছেন তিনি। ফিরে এসে সাফল্যের মুখ দেখলেন। 'পাঠান', 'বাহুবলী'কে পিছনে ফেলে 'গদর ২' দ্রুততম হিসাবে ৫০০ কোটি টাকা আয় করেছে। পরিসংখ্যান অনুসারে, 'গদর ২' এখন হিন্দি সিনেমার ইতিহাসে দ্রুততম সময়ে ৫০০ কোটি টাকা আয়ের রেকর্ড করেছে। মাত্র ২৪ দিনে এই রেকর্ড গড়েছে সানি দেওলের ছবি। অভিনেতা-অভিনেত্রীদের সাফল্যে সাধুবাদ জানাচ্ছেন সবাই। তবে সবাই সানি দেওলের বেশি প্রশংসা করছেন। এর আগে 'পাঠান' ২৮ দিন সময় নিয়েছিল ৫০০ কোটি টাকা আয় করতে। 'বাহুবতাক২' ৩১তম দিনে এটি করেছে। সবচেয়ে বেশি আয় করা হিন্দি ছবির তালিকায় ‘গদর ২’ রয়েছে তিন নম্বরে। প্রথম…
Read More
বিজয় রাজী, তবে বিয়ের মুড নেই তামান্না ভাটিয়ার

বিজয় রাজী, তবে বিয়ের মুড নেই তামান্না ভাটিয়ার

এটা নিশ্চিত যে বলিউড অভিনেতা বিজয় ভার্মা দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার সাথে সম্পর্কে রয়েছেন। দুজনের সম্পর্ক এখন খোলা বইয়ের মতো। একে অপরের সাথে প্রেম করা, ডেটে যাওয়া। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে হাজির হচ্ছেন দুজনই। এই জুটির চার হাত এক হওয়ার অপেক্ষায় পুরো বলিউড। তবে প্রেম করলেও এখনই বিয়ে করতে রাজি নন তামান্না! সম্প্রতি এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী। 'নিউজ ১৮'-কে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না বলেন, আমি এখন বিয়ের মুডে নেই। আমার কেরিয়ার এখন ভালো যাচ্ছে, সেটাই আমি ফোকাস করতে চাই। তবে হ্যাঁ, আমি বিয়ে নামক সামাজিক বন্ধনে বিশ্বাস করি। অবশ্যই আমি করব; তবে এখন শুটিং, সেটটাই আমার খুশির জায়গা। আমার কাছে…
Read More
রেশন ব্যবস্থায় কেন্দ্র সরকারের তরফে নেওয়া হচ্ছে এক নয়া উদ্যোগ

রেশন ব্যবস্থায় কেন্দ্র সরকারের তরফে নেওয়া হচ্ছে এক নয়া উদ্যোগ

সমগ্র দেশবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বদল আসতে পারে। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল, চিনি ইত্যাদি পেয়ে থাকেন। এই পরিস্থিতিতে এবার আরও বৃদ্ধি পাবে রেশন ব্যবস্থার পরিধি। যাদের রেশন কার্ড রয়েছে তারা রেশন দোকানে আরো দুটি বিশেষ পরিষেবা পেতে চলেছেন। সরকার চাইছে রেশন দোকানকে সার্ভিস সেন্টারের রূপ দিতে। সরকার খুব শীঘ্রই রেশন দোকানে ব্যাংকিং পরিষেবা ও রান্নার গ্যাস পরিষেবা শুরু হতে চলেছে। রেশন দোকানে এবার থেকে পাওয়া যাবে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের সুবিধা। গ্রাহকরা রেশন দোকানেই টাকা জমা, টাকা তোলা…
Read More