India

গোসাইপুরে  তিনটি দোকানে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি

গোসাইপুরে তিনটি দোকানে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার অন্তর্গত গোসাইপুরে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটলো মঙ্গলবার রাতে। লোয়ার বাগডোগরার গোসাইপুরের একটি মোবাইলের দোকান, একটি সাউন্ড সিস্টেমের দোকান এবং একটি ইলেকট্রনিক্স মেকানিক্যাল দোকানে এই চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাগডোগরা থানার পুলিশ, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মাঝেমধ্যেই এলাকাতে ঘটছে চুরির ঘটনা, তিনটি দোকানে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা, ব্যবসায়ীরা জানিয়েছেন দোকানের চাল কেটে দোকানের ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা এবং দোকান থেকে দামি জিনিসপত্র নিয়ে চম্পট দেয়, বাগডোগরা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে,
Read More
৩৪ নম্বর জাতীয় সড়কে যাত্রী বোঝাই ভুটভুটি ভ্যানকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পণ্যবাহী লরি

৩৪ নম্বর জাতীয় সড়কে যাত্রী বোঝাই ভুটভুটি ভ্যানকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পণ্যবাহী লরি

  যাত্রী বোঝাই ভুটভুটি ভ্যানকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পণ্যবাহী লরি । জখম হয়েছে ওই লরি চালক এবং খালাসী। তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বুধবার সকাল নটা নাগাদ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার সাহাপুর এলাকার বাইপাস সড়কে। এই দুর্ঘটনার পর আহত লরিচালক এবং খালাসীকে উদ্ধার করে আশপাশের এলাকার মানুষ। পড়ে ঘটনার খবর পেয়ে তদন্তে আসে পুরাতন মালদা থানার পুলিশ। এই দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাস রোড অবরুদ্ধ হয়ে থাকে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শী এক গাড়ির চালক স্বপন কর্মকার জানিয়েছেন, প্লাইউড বোঝাই করে পণ্যবাহী লরিটি কোলকাতা থেকে বালুরঘাটের দিকে…
Read More
পুরনো শত্রুতার জেরে হোলির রাতে এলাকার দুষ্কৃতীদের হাতে খুন

পুরনো শত্রুতার জেরে হোলির রাতে এলাকার দুষ্কৃতীদের হাতে খুন

মালদা,  ৩০ মার্চ । হোলির রাতে পুরনো শত্রুতার কারণে এক গাড়িচালকের রক্তাক্ত দেহ উদ্ধার করলো পুলিশ। মৃতের পরিবারের দাবি,  তারা তৃণমূল করে। আর পুরনো শত্রুতার কারণে এলাকার দুষ্কৃতীরা তাদের পরিবারের ছেলেকে খুন করেছে। যদিও পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, পরকীয়া সম্পর্কের জেরে এই খুনের ঘটনাটি ঘটেছে । সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার বাহান্ন বিঘা এলাকায়। মৃত ওই ব্যক্তির বাড়ি ইংরেজবাজারের বাগবাড়ি এলাকায়। বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। এরপর অচৈতন্য অবস্থায় ওই ব্যক্তিকে গভীর রাতে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকরা তার মৃত্যুর কথা জানিয়ে দেয়। পুরো বিষয়টি নিয়ে মৃতের পরিবার ইংরেজবাজার…
Read More
গাড়ি হাইজ্যাক  করে  চালক এবং মালিককের মুক্তিপণ দাবি করে ৫ লক্ষ টাকা

গাড়ি হাইজ্যাক করে চালক এবং মালিককের মুক্তিপণ দাবি করে ৫ লক্ষ টাকা

গাড়ি সহ চালক এবং মালিককে অপহরণের অভিযোগে বাগডোগরা থানার পুলিশ দুই দুষ্কৃতী গ্রেফতার করল।ঘটনাটি ঘটে ২৪শে মার্চ।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ২৪ তারিখ শিলিগুড়ি থেকে একটি ওয়াগনার গাড়িতে করে চারজন বিহারে গিয়েছিলেন।সেই সময়ে আশুতোষ যাদব এবং শিব সংকর যাদব সহ বেশ কয়েকজন দুষ্কৃতী এই গাড়িটি হাইজ্যাক করে।দুষ্কৃতীদের হেফাজত থেকে দুজন পালিয়ে যেতে সক্ষম হয়।তবে দুষ্কৃতীরা বন্দি করে একরামুল হক এবং শেখ আলী কে। দুজনের বাড়ি শিলিগুড়ির বাগডোগরায়।পালাতক গাড়ির যাত্রীরা বিষয়টি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানায় জানায়।অপরদিকে দুষ্কৃতীরা গাড়ির চালক শেখ আলি এবং গাড়ির মালিক একরামুল হককে বন্দি করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।এদিকে গোটা ঘটনার…
Read More
বাইসনের হামলায় গুরুতর জখম দুই জন।

বাইসনের হামলায় গুরুতর জখম দুই জন।

আলিপুরদুয়ার : ভোরের আলো ফোটার কিছু পরেই আচমকা বাইসনের হামলায় গুরুতরভাবে জখম দুই জন। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের চেপানি এলাকায়। চেপানি গ্রামের পাশেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের ছিপড়া জঙ্গল । জানাগেছে সেই জঙ্গল থেকেই ভোরবেলা একটি বাইসন বেরিয়ে চেপানি গ্রামে ঢুকে তাণ্ডব চালায় । প্রাতঃভ্রমন করতে বেড়নো 75 বছর বয়সী রেণুবালা দেবনাথ কে আক্রমণ করে বাইসনটি । ওই বৃদ্ধার তলপেটে সিং ঢুকিয়ে নাড়িভুঁড়ি বের করে দেয় ।তারপর মহিতশ রায় নামে আরেক গ্রামবাসী কেও আক্রমণ করে জখম করে । দুজনেরই অবস্থা আশঙ্কাজনক । প্রথমে তাদের জাসোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ,তাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয় । ঘাটনাস্থলে শামুক্তলা…
Read More
কালী মায়ের মন্দিরে পূজা দিয়ে ভোটের প্রচার শুরু করলেন উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা আসনের বিজেপি পার্থী অমিত কুমার কুন্ডু

কালী মায়ের মন্দিরে পূজা দিয়ে ভোটের প্রচার শুরু করলেন উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা আসনের বিজেপি পার্থী অমিত কুমার কুন্ডু

প্রার্থী পদ ঘোষণা হতেই কালী মায়ের মন্দিরে পূজা দিয়ে ভোটের প্রচার শুরু করলেন উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা আসনের বিজেপি পার্থী অমিত কুমার কুন্ডু। সব জল্পনা কাটিয়ে অবশেষে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের অন্যান্য কিছু বিধানসভার পাশাপাশি মঙ্গলবার সকালে উত্তর দিনাজপুর জেলার বাকী দুটি ইটাহার ও করণদিঘী বিধানসভা আসনের পার্থী ঘোষণা করে। ইটাহারে পার্থী করা হয়েছে ইটাহার ব্লকের দূর্গাপুর অঞ্চলের বাসিন্দা অমিত কুমার কুন্ডুকে ও করণদিঘীতে পার্থী করা হয়েছে সুভাষ সিনহাকে। অমিত কুমার কুন্ডু ইটাহার বিধানসভা সহ জেলায় একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি বিজেপির ট্রেড সেলের উত্তর দিনাজপুর জেলার কো-কনভেনরের পদে ছিলেন। স্বাভাবিক ভাবে পার্থী ঘোষনা হতেই উচ্ছাসে মেতে…
Read More
প্রচারের ধরনটা একটু আলাদা প্রার্থী শঙ্কর ঘোশের

প্রচারের ধরনটা একটু আলাদা প্রার্থী শঙ্কর ঘোশের

উন্নয়ন হবে, কেন্দ্র রাজ‍্য এবং পুরনিগমে এক সঙ্গে দখন করেই উন্নয়নের পারদ ছড়িয়ে দিবে বিজেপি দাবি শঙ্করের।শঙ্করবাবু ও অন‍্যান‍্য প্রার্থীদের প্রচারের পারদ এখন চরমে, প্রচারের ধরনটা একটু আলাদা হলেও মানুষের মধ্যে প্রবেশ করতে হবে। আগামী ১৮ মার্চ প্রার্থী তালিকা ঘোষণা হবার পর থেকে এই প্রচার মাত্রা বাড়িয়ে দিয়েছে শঙ্কর ঘোষ। আজ তরাই স্কুলের মাঠে প্রাতোভ্রূমণ করতে আসা সকলের সঙ্গে দেখা করেন এবং বেশ কিছুক্ষণ আড্ডা মারলেন।শঙ্করবাবু কে প্রচার ও উন্নয়ন নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন প্রচারে অভুতপূর্ব সারা পাবার পাশাপাশি কেন্দ্র বিজেপির সরকার রয়েছে রাজ‍্যে এবার বিজেপির সরকার হবে এবং এই নির্বাচন জেতে জেতেই পুরনিগমের নির্বাচন হবে এই তৃস্তরে বিজেপির…
Read More
কোচবিহার, দিনহাটার শহর মন্ডল সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য

কোচবিহার, দিনহাটার শহর মন্ডল সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য

কোচবিহার দিনহাটা : ভোটার দুই সপ্তাহ আগে বিজেপির শহর মন্ডল সভাপতি অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল।বুধবার সকালে দিনহাটা শহরের ডাকবাংলো পাড়ায় পশু হাসপাতালের ভিতর ঘরের বারান্দায় তার ঝুলন্ত দেহ উদ্ধার। বিজেপির পক্ষ থেকে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। আর এই ঘটনায় দিনহাটার তৃণমূলের নেতৃত্ব জড়িত বলেও তাদের অভিযোগ।বিজেপির নেতা কর্মী সমর্থকরা ছুটে আসে সেখানে। তৃণমূল নেতৃত্বে সরাসরি খুনের অভিযোগ আনলেন। তারা বলেন কোনভাবে আটকানো যাচ্ছে না বিজেপিকে। তাই খুনের রাজনীতি শুরু করেছে।
Read More
জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে প্রার্থীদের মনোনয়ন পেশ করার প্রক্রিয়া শুরু হয়।

জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে প্রার্থীদের মনোনয়ন পেশ করার প্রক্রিয়া শুরু হয়।

জলপাইগুড়ির সাতটি বিধানসভা কেন্দ্রের মনোনয়ন পত্র জমা করার প্রক্রিয়া শুরু হল মঙ্গলবার থেকে। জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে এবং সদর মহকুমা শাসকদের দফতরে বিধানসভা রাজনৈতিক ও নির্দল দলের প্রার্থীদের মনোনয়ন পেশ করার প্রক্রিয়া শুরু হয়। এদিন নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা ছিল। এদিন এস ইউসি দলের তরফে মিছিল করে ডাবগ্রাম ফুলবাড়ী, রাজগঞ্জ, জলপাইগুরি সদর, ময়নাগুড়ি ও ধুপগুড়ি এই পাঁচটি বিধানসভার প্রার্থীরা মনোনয়ন পত্র জমা করেন প্রার্থীরা। পাশাপাশি এদিন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র এবং ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী সহ অন্যান্য দল থেকে কিছু মনোনয়ন জমা পড়েছে বলে প্রশাসন সূত্রে জানাগিয়েছে।
Read More
শিলিগুড়ির বিধাননগর বাজারে এক ভাড়াটিয়ার ঘর থেকে ৫০০ গ্রাম ব্রাউন সুগার ও নগদ ১০,৫০০ টাকা উদ্ধার

শিলিগুড়ির বিধাননগর বাজারে এক ভাড়াটিয়ার ঘর থেকে ৫০০ গ্রাম ব্রাউন সুগার ও নগদ ১০,৫০০ টাকা উদ্ধার

শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর বাজার সংলগ্ন এলাকা‌ থেকে ব্রাউন সুগার উদ্ধার করল বিধান নগর তদন্ত কেন্দ্রের পুলিশ। সোমবার বিকেল নাগাদ বিধান নগর তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিধান নগর বাজার সংলগ্ন একটি বাড়িতে হানা দেয়। ঐ বাড়ির মালিকের তিনতলার একটি ঘরে জনৈক এক ভাড়াটিয়ার ঘর থেকে পুলিশ প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার ও নগদ ১০,৫০০ টাকা এবং কিছু কাগজপত্র উদ্ধার করে। পুলিশ ঐ ভাড়াটিয়াকে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য বিধান নগর থানায় নিয়ে আসে। ঐ‌ ধৃত ব্যক্তির নাম মহ: আজিজুল রহমান(৫১)। ধৃত ব্যক্তি মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত শেরশাহী গ্রামের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। উদ্ধার…
Read More