India

তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মার সমর্থনে রোড শো  করলেন  সাংসদ মিমি চক্রবর্তী

তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মার সমর্থনে রোড শো করলেন সাংসদ মিমি চক্রবর্তী

তৃণমূল প্রার্থী‌র সমর্থনে জলপাইগুড়ি শহরে রোড শো করলেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ির অসম মোড় এলাকায় হেলিকপ্টারে এসে পৌঁছান মিমি। পরে জলপাইগুড়ি শহরের পুলিস লাইনের টিকিয়াপাড়া এলাকা থেকে সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মার সমর্থনে রোড শো করেন তিনি। যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী‌কে দেখার জন্য এদিন হাজারো মানুষের ভিড় ছিল রাস্তার দু'পাশে। মানুষের মধ্যে এমন উচ্ছ্বাস দেখে খুশি প্রকাশ করেন মিমি। রোড শো করার সময় সকলকেই তৃণমূলের দিকে ভোট দেওয়ার আবেদন জানান তিনি। এক‌ইদিনে ময়নাগুড়িতে রোড শো করার কথা রয়েছে মিমির।
Read More
জোরপাটকিতে ভোট দিতে গিয়ে নিহত ৪ জনের মৃত্যুর প্রতিবাদে, শিলিগুড়ি শহরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাড় হয় ধিক্কার মিছিল

জোরপাটকিতে ভোট দিতে গিয়ে নিহত ৪ জনের মৃত্যুর প্রতিবাদে, শিলিগুড়ি শহরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাড় হয় ধিক্কার মিছিল

চতুর্থ দফা নির্বাচনে শীতলকুচির জোরপাটকিতে ভোট দিতে গিয়ে নিহতদের ৪ জনের মৃত্যুর প্রতিবাদে মিছিল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল। সারা রাজ্যর পাশাপাশি এদিন শহরের বাঘাযতিন ময়দানে সামনে থেকে ধিক্কার মিছিল বার হয়ে হিলকার্ড রোড হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের প্রতিবাদ ধিক্কার মিছিল জেলা সভাপতি রঞ্জন সরকার সহ তৃণমূল আইনজীবী সেলের পক্ষ থেকে অমরিতা মুখার্জি বিশ্বাস সহ জেলা নেতৃত্ব ও তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা অংশ গ্রহন করে। জেলা সভাপতি রঞ্জন সরকার জানান গতকালের ঘটনার প্রতিবাদ জানানো পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানো অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করে।
Read More
অচেনা এক মদ্যপ যুবকের হাতে ছুরিবিদ্ধ হল আর এক যুবক

অচেনা এক মদ্যপ যুবকের হাতে ছুরিবিদ্ধ হল আর এক যুবক

স্ত্রীকে কটূক্তির অভিযোগ তুলে এক যুবককে ছুরি মারলো মদ্যক আরেক যুবক ।রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার শহরের উত্তর বালুচর এর শ্মশান কালী মন্দিরের সংলগ্ন এলাকায়। ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ অভিযুক্ত ওই মদ্যক যুবক ও তার আরেক সঙ্গীকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানায় নিয়ে আসে। এদিকে আহত যুবককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয়রা নিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আক্রান্ত যুবকের নাম সঞ্জয় চৌধুরী তার বয়স 25 বছর সে পেশায় রাজমিস্ত্রির কাজ করে। অভিযুক্ত ওই মদ্যক যুবকের নাম এখনো জানা যায়নি। রবিবার দুপুরে ইংরেজবাজার শহরের উত্তর বালুচর শ্মশান কালী মন্দিরে আক্রান্ত সঞ্জয় চৌধুরী ও তার বন্ধু সুব্রত দাস…
Read More
তৃণমূল সমর্থকেরা শুভেন্দু অধিকারীকে দেখালেন কালো পতাকা

তৃণমূল সমর্থকেরা শুভেন্দু অধিকারীকে দেখালেন কালো পতাকা

চোপড়া থেকে দাসপাড়া স্কুল ময়দান যেখানে ছিল কাল শুভেন্দু অধিকারীর সভা।দেখা গেল জায়গায় জায়গায় মানুষ দল বেঁধে দাঁড়িয়ে রয়েছে হাতে কালো পতাকা মহিলাদের হাতে ঝাঁটা হাতা খুন্তি ইত্যাদি। তাদের বক্তব্য শুভেন্দু অধিকারী একটা মীরজাফর বাংলার মানুষের সাথে প্রতারণা করেছেন তাই উনাকে আমরা ঝাঁটা জুতো মেরে কালো পতাকা দেখিয়ে এখান থেকে তারাবো। এবং আমাদের আওয়াজ যাতে দিল্লি অব্দি যায় যাতে দিল্লির মানুষ বুঝতে পারে বাংলা শুধু মমতা ব্যানার্জির জন্য বাংলা নিজের মেয়েকে চায়। চোপড়ার তৃণমূল প্রার্থী হামিদুর রহমান জানিয়েছেন উনার কপাল ভালো। যদি আজকে উনি হেলিকপ্টারের না এসে বাই রোড যেত তাহলে এখানকার মানুষ শুভেন্দু অধিকারীর ডেড বডি নন্দীগ্রামে পাঠাতো। আর…
Read More
মেলা থেকে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হলো দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের

মেলা থেকে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হলো দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের

মেলা দেখে বাড়ি ফেরার পথে বাইকের সঙ্গে লরির ধাক্কায় মৃত্যু হলো দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের । শনিবার সকালে এই পথে দুর্ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ মোড়ে রাজ্য সড়কে। এই পথ দুর্ঘটনার পর স্থানীয় গ্রামবাসীরাই রক্তাক্ত ছাত্রকে উদ্ধার করে নিকটবর্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন । সেখানেই  চিকিৎসকেরা ওই ছাত্রের মৃত্যুর কথা জানিয়ে দেয়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম নাসির ইকবাল (১৮)। সে তুলসীহাটা উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলো। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের সালালপুর গ্রামে। ওই ছাত্রের অকাল মৃত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজন সহ হরিশ্চন্দ্রপুর এলাকায়  শোকের ছায়া নেমে…
Read More
বিধান সভা নির্বাচনের ৪র্থ দফায় কোন জেলায় কত শতাংশ ভোট পরেছে, জেনেনিন

বিধান সভা নির্বাচনের ৪র্থ দফায় কোন জেলায় কত শতাংশ ভোট পরেছে, জেনেনিন

১ টা পর্যন্ত ভোট পড়েছে ৫২.৮৯% আলিপুরদুয়ার ৫৬.৯৩%হাওড়া ৫১.২৩%হুগলি ৫৪.২০%দক্ষিণ ২৪ পরগণা ৪৮.৩৯%কোচবিহার ৫৬.৮৭%
Read More
আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভায়  ভোট প্রক্রিয়া শুরু হল  সকাল ছয়টা

আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভায় ভোট প্রক্রিয়া শুরু হল সকাল ছয়টা

আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভায় সকাল থেকে শুরু হল ভোট প্রক্রিয়া সকাল ছয়টা থেকে ভোটারদের লাইন দেখতে পাওয়া যায় বিভিন্ন বুথ কেন্দ্রে । সকাল সকাল প্রার্থীরা নিজের ভোট দিয়ে নিজেদের বিধানসভার বিভিন্ন এলাকায় বেড়িয়ে পড়েন । কালচিনি বিধানসভার তৃণমূল প্রার্থী পাসাং লামা সকাল সকাল নিজের ১১/১৬৫ বুথে ভোট দেন।
Read More
দুস্কৃতী হামলায় মৃত্যু হল কিষানগঞ্জ থানার এক পুলিশ ইন্সপেক্টরের

দুস্কৃতী হামলায় মৃত্যু হল কিষানগঞ্জ থানার এক পুলিশ ইন্সপেক্টরের

উত্তর দিনাজপুর জেলায় আসামী ধরতে এসে দুস্কৃতী হামলায় মৃত্যু হল বিহারের কিষানগঞ্জ থানার এক পুলিশ ইন্সপেক্টরের। গোয়ালপোখর থানার পান্তপাড়া গ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃত বিহারের পুলিশ ইন্সপেক্টরের নাম অশ্বিনী কুমার ( ৫০) । খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে এসেছে বিহার রাজ্যের পদস্থ পুলিশ আধিকারিক সহ উত্তর দিনাজপুর জেলার পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশবাহিনী। উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা জানিয়েছেন, ওই পুলিশ অফিসারের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। শুক্রবার গভীর রাতে একটি মামলায় যুক্ত থাকা এক আসামীকে গ্রেপ্তার করতে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পান্তাপাড়া…
Read More
সরকারি কর্মীর ওপর হামলার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

সরকারি কর্মীর ওপর হামলার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

মানিকচকের সরকারি কর্মীর ওপর হামলার অভিযোগ উঠলো স্থানীয় এক বিজেপি নেতার বিরুদ্ধে । গুরুতর অসুস্থ অবস্থায় ওই সরকারি কর্মীকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে । এই ঘটনায় অভিযুক্ত মানিকচকের বিজেপি নেতা বরুন মন্ডলকে সরকারি কাজে বাধা এবং সরকারি কর্মীর ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার এই ঘটনাকে ঘিরে এখন মানিকচকে রাজনৈতিক অস্থিরতা চরমে উঠেছে। আক্রান্ত ওই সরকারি কর্মী অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে মানিকচক পুলিশ ও ব্লক প্রশাসন।পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে , অভিযুক্ত বিজেপি নেতা বরুন মণ্ডলের স্ত্রী রেনু মন্ডল মানিকচক পঞ্চায়েত সমিতির বিজেপির বিরোধী দলনেত্রী রয়েছেন ।…
Read More
কালিয়াগঞ্জ  শহরে সংযুক্ত মোর্চার সমর্থনে নির্বাচনী জনসভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী

কালিয়াগঞ্জ শহরে সংযুক্ত মোর্চার সমর্থনে নির্বাচনী জনসভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী

পুরোনো মদ খেতে ভালো, পুরোনো দোস্তিতে ভরসা বেশি, তাই তৃনমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের পুরোনো বন্ধু বিজেপি সাথে থাকবে বলে কটাক্ষ করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী প্রভাস সরকারের সমর্থনে এক জনসভায় যোগ দিতে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কালিয়াগঞ্জ শহরের নাট মন্দিরের মাঠে সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থীর সমর্থনে বিশাল নির্বাচনী জনসভায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও ছিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পাল সহ কংগ্রেস ও বামফ্রন্টের শীর্ষ নেতৃত্ব। লোকসভার বিরোধী…
Read More