India

রায়গঞ্জ পুরসভায় উদ্বোধন করা হল “মমতার স্পর্শ” প্রকল্পের

রায়গঞ্জ পুরসভায় উদ্বোধন করা হল “মমতার স্পর্শ” প্রকল্পের

কোভিড আক্রান্তদের কাছে "মমতার স্পর্শ " প্রকল্পের খাদ্যসামগ্রী পৌঁছে দিল রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষ৷ বুধবার সকাল থেকে পুরসভার ২৭ টি ওয়ার্ডে কোভিড আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে " মমতার স্পর্শ " প্রকল্পের খাবার পৌঁছে দিলেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস এবং ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার সহ অন্যান্য কাউন্সিলরগন। করোনা অতিমারী ও লকডাউনের সময় সাধারন মানুষের পাশে দাঁড়িয়ে দিনরাত এক করে কাজ করে গিয়েছে রায়গঞ্জ পুরসভা। গত বছরের পর এবছরও ভয়াবহ আকার ধারন করেছে করোনা সংক্রমণ। বাধ্য হয়ে প্রায় পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পরিস্থিতিতে রায়গঞ্জ শহর এলাকায় করোনা আক্রান্ত মানুষদের জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে তৃনমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ…
Read More
করোণা রোগীদের চিকিৎসায় মশগুল হয়ে পড়েছেন পুরাতন মালদার স্নেহাংশু ভট্টাচার্য

করোণা রোগীদের চিকিৎসায় মশগুল হয়ে পড়েছেন পুরাতন মালদার স্নেহাংশু ভট্টাচার্য

করোণা রোগী দেখে যেখানে অনেকেই দূর দূর - ছাই ছাই করে, তার ঠিক উল্টো দিকেই নিজের বাড়িতে করোণা আক্রান্ত রোগীদের রেখে সেবা-যত্ন করছেন পুরাতন মালদা পুরসভা এলাকার জনৈক এক ব্যবসায়ী স্নেহাংশু ভট্টাচার্য। অক্সিমিটার থেকে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে পরিষেবা দেওয়া, সময়ে সময়ে করোণা আক্রান্ত রোগীদের ওষুধ খাওয়ানো, সকালের জলখাবার, দুপুর ও রাতের পেটপুরে খাবারের ব্যবস্থা করেছেন স্নেহাংশুবাবু । নিজের বাড়িতে একপ্রকার সেফ হাউস তৈরি করে চিকিৎসা চালাচ্ছেন অসহায় করোনা রোগীদের। তাঁর এই উদ্যোগ দেখে রীতিমতো হতবাক পুরাতন মালদা পুরসভা এবং প্রশাসন কর্তৃপক্ষ। বিষয়টি জানতে পেরে স্নেহাংশুবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পুরসভা প্রশাসনের কর্তারা। এমনকি করোনা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সব রকম ভাবে…
Read More
বাড়িতে বসে ১৫ মিনিটেই মিলবে কোভিড টেস্টের ফলাফল, দাবি মাই ল্যাব সংস্থার

বাড়িতে বসে ১৫ মিনিটেই মিলবে কোভিড টেস্টের ফলাফল, দাবি মাই ল্যাব সংস্থার

নয়া কিটের সাহায্যে মাত্র ২ মিনিটে ঘরে বসেই করা যাবে কোভিড পরীক্ষা - দাবি মহারাষ্ট্রের পুণের সংস্থা মাই ল্যাব ডিসকভারি সলিউশন লিমিটেড কর্তৃপক্ষের। কিছুদিনেই বাজারে আসতে চলেছে ‘কোভিসেল্ফ টিএম প্যাথোক্যাচ’ নামের ওই র‍্যাট কিট। সংস্থার প্রধান সুজিত জৈন বৃহস্পতিবার বলেন, ‘‘আগামী সপ্তাহে ভারতের ৭ লক্ষেরও বেশি ওষুধ দোকানে এবং অনলাইনে কোভিসেল্ফ পাওয়া যাবে। দেশের ৯০ শতাংশ পিন কোড অঞ্চলে মিলবে আমাদের কিট।’’ তিনি জানান, মাত্র ২ মিনিটে বাড়িতে বসে এই পরীক্ষা করা যাবে। কোভিসেল্ফের সাহায্যে র‍্যাট পরীক্ষার ফল মিলবে মাত্র ১৫ মিনিটে। কী ভাবে করোনা পরীক্ষা করা যাবে তা জানানো হয়েছে একটি মোবাইল অ্যাপে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরের…
Read More
শিলিগুড়ি পুরনিগমে গুরুত্বপূর্ণ মিটিং: করোনা মোকাবিলা নিয়ে আলোচনা

শিলিগুড়ি পুরনিগমে গুরুত্বপূর্ণ মিটিং: করোনা মোকাবিলা নিয়ে আলোচনা

মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমে একটা গুরুত্বপূর্ণ মিটিং হলো। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মন্ডলী, এস ডি ও শিলিগুড়ি, কমিশনার শিলিগুড়ি পুর নিগম, প্রসাশনিক এ ডি এম, ডি সি পি শিলিগুড়ি পুলিশ কমিশনারেট, বি সি ডি এ -র যারা হোল সেল মেডিসিন সরবরাহ কন্ট্রোল করে তারা এবং রিটেল ও হোল সেল অক্সিজেন সরবরাহকারী সংস্থা। মেডিসিনের কোনো সমস্যা নেই, ব্র্যান্ডের বদলে জেনেরিক নাম হয় তাহলে কোনো সমস্যা হবে না বলে বি সি ডি এ জানিয়েছে। অক্সিজেন নিয়ে সবিস্তারে আলোচনা হয়েছে। অক্সিজেন সরবরাহ বাড়ানো নিয়ে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও নোডাল অফিসার মনীশ জৈন মহাশয়ের সাথে কথা বলেছি ওভার টেলিফোনে। শিলিগুড়ি হসপিটাল কে উন্নত…
Read More
মুক্ত সংশোধনাগারে থাকা ২৫ জন বন্দীকে মুক্তি দিল রায়গঞ্জ সংশোধানাগার কর্তৃপক্ষ

মুক্ত সংশোধনাগারে থাকা ২৫ জন বন্দীকে মুক্তি দিল রায়গঞ্জ সংশোধানাগার কর্তৃপক্ষ

অতিমারি করোনা আবহের কারনে ২৫ জন আসামীকে প্যারোলে মুক্তি দিল রায়গঞ্জ জেলা সংশোধনাগার। রায়গঞ্জ মুক্ত সংশোধনাগারে থাকা এই ২৫ জন বন্দীকে পুলিশি নিরাপত্তায় তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যাবস্থা করল রায়গঞ্জ সংশোধানাগার কর্তৃপক্ষ। ৩২০ জন আসামীর মধ্যে ৮০ জন পুরুষ ও ৪ জন মহিলার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন রায়গঞ্জ সংশোধনাগারের জেলার রাজেশ কুমার মন্ডল। ২৫ জন আসামীকে প্যারোলে মুক্তি দিল রায়গঞ্জ জেলা সংশোধনাগার। করোনার বাড়বাড়ন্তের জন্যই ওই ২৫ জন আসামীকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে বলে জেল সূত্রে খবর। মঙ্গলবার রায়গঞ্জ জেলা সংশোধনাগার কর্তৃপক্ষ আসামীদের বাড়িতে পৌঁছে দেন। জানা গেছে, তিন মাসের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে মুক্ত সংশোধনাগারের এই…
Read More
মালদার চৌরঙ্গী মোড় এলাকা থেকে এক পূর্ণবয়স্ক অসুস্থ হনুমান উদ্ধার

মালদার চৌরঙ্গী মোড় এলাকা থেকে এক পূর্ণবয়স্ক অসুস্থ হনুমান উদ্ধার

পুরাতন মালদা পুরসভার মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড় এলাকার শনি মন্দিরের সামনে হঠাৎ হনুমানের আবির্ভাব। আর যাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে সাধারণ মানুষের মধ্যে। সয়ঙ বজরংবলী নাকি মন্দিরে বিরাজ করেছে। এই ধারণা নিয়ে মঙ্গলবার সকাল থেকে লকডাউনের মধ্যে হাজির হয় মন্দির প্রাঙ্গণে বহু মানুষ। জমায়েত ঠেকাতে পুলিশের কাল ঘাম ছুটে যায়। যদিও এদিন হনুমান কোন রকম ছোটাছুটি করে নি। সারা দিন একই ভাবে মন্দির প্রাঙ্গণে বসেছিল পূর্ণবয়স্ক ঐ হনুমান দাবি স্থানীয় বাসিন্দাদের। তবে খিদার জ্বালায় ছটফট করছিল হনুমানটি, সেই পরিস্থিতি দেখে বেশ কিছু সাধারণ মানুষ এগিয়ে এসে কলা, বিস্কুট সহ নানান ধরনের খাবারের ব্যবস্থা করে দেয় হনুমানটির জন্য। কিন্তু পুরাতন মালদা…
Read More
কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হৃদ্‌রোগ বিশেষজ্ঞ কে কে আগরওয়ালের

কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হৃদ্‌রোগ বিশেষজ্ঞ কে কে আগরওয়ালের

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট চিকিৎসক কে কে আগরওয়াল প্রয়াত হলেন কোভিড আক্রান্ত হয়ে। পদ্মশ্রীপ্রাপ্ত হৃদ্‌রোগ বিশেষজ্ঞের কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে চিকিৎসা চলছিল দিল্লির এমসে। সেখানেই সোমবার রাত্রে প্রয়াত হন তিনি। ভারতে করোনার থাবা প্রাণ কাড়ছে একের পর এক চিকিৎসকের। আক্রান্তদের সুস্থ করে তুলতে গিয়ে প্রাণ হারাতে হচ্ছে তাঁদের। এ পর্যন্ত কোভিডে দেশে ১০০০-এরও বেশি চিকিৎসক প্রয়াত হলেন। যার মধ্যে সর্বাধিক বিহারে। ৭৮ জনের মৃত্যু হয়েছে সেখানে। এক দিনে ভারতে করোনায় ৫০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইএমএ। এই সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। আইএমএ জানিয়েছে, রবিবার করোনা আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে ভারতে। কোভিডের দ্বিতীয় তরঙ্গে এখনও…
Read More
শীতলকুচিতে মৃত্যুর ঘটনার পুনর্নির্মান করাল সিআইডি

শীতলকুচিতে মৃত্যুর ঘটনার পুনর্নির্মান করাল সিআইডি

চতুর্থ দফার নির্বাচনের দিন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যুর ঘটনার পুনর্নির্মাণ করলেন ঘটনার তদন্তকারী সিআইডি আধিকারিকরা। সোমবার সকালে ডিআইজি সিআইডি স্পেশাল কল্যাণ মুখোপাধ্যায়ের নেতৃত্বে ওই পুনর্নির্মাণের কাজ করা হয়। ঘটনার সময় উপস্থিত বেশ কয়েকজনকে সেখানেই জিজ্ঞাসাবাদ করা হয়। আবার নূর মোহাম্মদ হোসেন, মুর্তজা মিয়াঁ, সফিউদ্দীন মিয়াঁ, লাবু হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য মাথাভাঙ্গা থানায় নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। ভূমি সংস্কার দফতরের আধিকারিককে দিয়ে মৃতদেহ পড়ে থাকার অবস্থান চিহ্নিত করতে রীতিমত ফিতে টেনে মাপযোগ করতেও দেখা যায় সিআইডি কর্তাদের। প্রায় দু ঘণ্টা ধরে চলা ওই পুনর্নির্মাণের কাজ সহ অন্যান্য তদন্ত চলে শীতলকুচি বিধানসভার ১২৬ নম্বর বুথ অর্থাৎ জোড়পাটকি গ্রাম…
Read More
অপ্রয়োজনীয় ভাবে গাড়ি নিয়ে রাস্তায় বেড়ানোয় মালদা পুলিশের হাতে আটক বিভিন্ন যানবাহন

অপ্রয়োজনীয় ভাবে গাড়ি নিয়ে রাস্তায় বেড়ানোয় মালদা পুলিশের হাতে আটক বিভিন্ন যানবাহন

অকারণে লকডাউনের মধ্যে রাস্তায় বেরিয়ে পুলিশের হাতে আটক হলো অটো, টোটো এবং বিভিন্ন ধরনের চার চাকার যানবাহন। রবিবার থেকে ১৫ দিনের জন্য শুরু হয়েছে রাজ্য জুড়ে লকডাউন । তারই মধ্যে মালদার ৩৪নং নম্বর জাতীয় সড়ক দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করতেই শুরু হয় পুলিশের নজরদারি।  বিভিন্ন অজুহাত দেখিয়ে পুলিশকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করে বহু যানবাহন চালকেরা বলে অভিযোগ। কথায় কথায় চিকিৎসকদের প্রেসক্রিপশন বার করে পুলিশের হাত থেকে ছাড়া পাওয়ার চেষ্টা চালায় বহু যানবাহন চলাকেরা। কিন্তু পুলিশি জেরার মুখে অনেক যানবাহন চালকদের অসংলগ্ন কথাবার্তা তেই বিষয়টি পরিষ্কার হয়ে যায়। মিথ্যা কথা বলে লকডাউনের মধ্যে অপ্রয়োজনীয় ভাবে চারচাকা গাড়ি নিয়ে রাস্তায় বেড়ানো…
Read More
চাঁচলে বিজ্ঞান বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরীর উদ্যোগ

চাঁচলে বিজ্ঞান বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরীর উদ্যোগ

চাঁচল মহাকুমা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরীর উদ্যোগ নেওয়া হলো। মহকুমা প্রশাসনের নির্দেশে চাচোলের বিভিন্ন এলাকার শিক্ষক ও ছাত্রছাত্রীরা এই কর্মসূচিতে সামিল হয়েছেন। সোমবার থেকে চাঁচল মহাকুমা প্রশাসনিক দপ্তরে শুরু হয়েছে করোণা মোকাবিলায় হ্যান্ড স্যানিটাইজার তৈরীর কাজ। আর এই কাজে রীতিমতো কর্মশালা করেই বিজ্ঞান বিভাগের শিক্ষক ছাত্র-ছাত্রীদের নিয়ে তৈরি করা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। যা তৈরি হওয়ার পর বিভিন্ন এলাকার সাধারণ মানুষের মধ্যে বিলি করার উদ্যোগ নেবে মহকুমা প্রশাসন বলে জানা গিয়েছে।  উল্লেখ্য, করোণা মোকাবিলায় সংক্রমণ রুখতে স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। করোণার দ্বিতীয় ঢেউয়ে বাজারে দ্বিগুণ হারে বিক্রি হচ্ছে স্যানিটাইজার। সাধারণ মানুষের কথা মাথায়…
Read More