India

মালদা জেলা স্বাস্থ্য দপ্তরে কর্তাদের স্বস্তির নিঃশ্বাস

মালদা জেলা স্বাস্থ্য দপ্তরে কর্তাদের স্বস্তির নিঃশ্বাস

লকডাউনের জেরে অনেকটাই কমেছে করোনার সংক্রমণ। যার কারণে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে তৈরি হওয়া নতুন করোনা বিভাগে রোগীর সংখ্যা ধীরে ধীরে কমছে। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অনেক রোগী। এর ফলে জেলা স্বাস্থ্য দপ্তরে কর্তাদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস পড়েছে ।  জেলা স্বাস্থ্য দপ্তরের এক কর্তা জানিয়েছেন, লকডাউনের পর থেকে সংক্রমণ অনেকটাই কমেছে। লালারসের নমুনা সংগ্রহের পর যে পরিমাণ পজিটিভ রিপোর্ট আসছিল, এখন তা অনেকটাই কমেছ, ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস এসেছে। লকডাউনের মধ্যে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে স্যানিটাইজার ও মাক্স ব্যবহার করার জন্য মানুষকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে, পাশাপাশি খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেড়ানো জন্য প্রচার করা হচ্ছে। …
Read More
টোটো ছিনতাইয়ের আগেই গ্রেপ্তার চার

টোটো ছিনতাইয়ের আগেই গ্রেপ্তার চার

৩৪নম্বর জাতীয় সড়কে গাড়ি ছিনতাইয়র অভিযোগে গ্রেফতার হল চার ছিনতাইকারী। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছিনতাই করার সরজাম। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে,ধৃতদের নাম জীত দাস,অনিমেশ মন্ডল,বিপ্লব কর্মকার,অজয় রায়। এদের মধ্যে প্রথম জনের বাড়ি মালদার ইংরজবাজরে। বাকিদের বাড়ি মালদা থানা এলাকায়। একদিকে লক ডাউন অন্যদিকে কাজ নেই। স্বাভাবিক ভাবেই জেলায় ছোট-খাটো চুরি ছিনতাইয়ের ঘটনা প্রকাশ্যে আসে। শুক্রবার রাত্রিবেলা ইংরেজবাজার থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে রথবাড়ি এলাকায় অভিযান চালায়। সেখানেই ওই চারজন সন্দেহ ভাজন অবস্থায় ঘুরে বেড়াচ্ছিল। পুলিশ তাদের ধাওয়া করে চারজনকে আটক করে জিঞ্জাসাবাদ করলে গাড়ি…
Read More
করোনা আক্রান্তদের খাবারের পাশাপাশি ওষুধ দিবে বিজেপি

করোনা আক্রান্তদের খাবারের পাশাপাশি ওষুধ দিবে বিজেপি

দেরীতে হলেও এবার রাজনৈতিক দল হিসেবে করোনা আক্রান্ত রোগী থেকে রোগীর পরিবার এবং সাধারন মানুষের পরিষেবায় নামল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। টেলি মেডিসিন, বিনামূল্যে অক্সিজেন সহ একগুচ্ছ কর্মসূচি গ্রহণ উত্তর দিনাজপুর জেলা বিজেপির লকডাউনের মধ্যে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি৷ জরুরি পরিবহন পরিষেবা, বিনামূল্যে অক্সিজেন, ওষুধ, খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করল বিজেপির উত্তর দিনাজপুর জেলা কমিটি। লকডাউন পরিস্থিতিতে জেলা জুরে একাধিক পরিকল্পনা গ্রহণ করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। করোনা আক্রান্তদের বাড়িতে খাবার, ওষুধ পৌঁছে দেওয়ার পাশাপাশি টেলি মেডিসিন পরিষেবা শুরু করল বিজেপি৷ শনিবার সাংবাদিক বৈঠক করে একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি…
Read More
সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের ২৪৯ তম জন্মদিন

সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের ২৪৯ তম জন্মদিন

১৭৭২ সালের ২২ মে, হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহন করেন রাজা রামমোহন রায়৷ সারাজীবন অন্ধবিশ্বাস ও গোঁড়ামি থেকে সমাজকে মুক্ত করার লড়াই চালিয়ে গিয়েছেন তিনি। বাংলার নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়কেই বলা হয় ভারতের প্রথম আধুনিক পুরুষ বা আধুনিক ভারতের জনক। বুধবার তাঁর ২৪৯ তম জন্মদিনে এই মহাপুরুষের উদ্দেশ্যে টুইট করে শ্রদ্ধা জানালেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। https://twitter.com/MamataOfficial/status/1131008545208512512?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1131008547515355138%7Ctwgr%5E%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Feisamay.indiatimes.com%2Fwest-bengal-news%2Fkolkata-news%2Fmamata-bandyopadhya-showed-her-respect-tweeting-on-raja-ram-mohan-roys-birthday%2Farticleshow%2F69440724.cms রাম মোহন রায়ের আমলে বাংলা ডুবে গিয়েছিল কুসংস্কার, ধর্মান্ধতা এবং অশিক্ষার অন্ধকারে৷ এই অন্ধকার দূর করতেই অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তিনি। তাই নিরন্তর লড়াইয়ের ফলে সতীদাহ প্রথার মতো ঘৃণ্য সামাজিক প্রথার অবসান হয়। তার জন্য অনেক অত্যাচার সহ্য করতে হয়েছিল তাঁকে। ১৮১৪ সালে…
Read More
রাজনৈতিকভাবে নয়, ব্যক্তিগত ভাবে মানুষের জন্য কাজ করবেন বলে পদত্যাগ করলেন ভূষণ সিং

রাজনৈতিকভাবে নয়, ব্যক্তিগত ভাবে মানুষের জন্য কাজ করবেন বলে পদত্যাগ করলেন ভূষণ সিং

বিধানসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা কোচবিহার পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক ভূষণ সিং, পদত্যাগ করলেন বিজেপি থেকেও। ইতিমধ্যেই দলের কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা এবং দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে লিখিত পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়ে দেন ভূষণ সিং। তবে কোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন, তার ইঙ্গিত দেননি তিনি। বয়স হয়েছে তার, তাই রাজনৈতিকভাবে নয়, ব্যক্তিগত উদ্যোগেই মানুষের জন্য কাজ করে যাবেন নিরলসভাবে। এদিন এই বক্তব্যই তুলে ধরলেন ভূষণ সিং। এদিন ভূষণ সিং জানান, তৃণমূল কংগ্রেস তাকে পৌর প্রশাসক এর পদে বসিয়ে ছিল, দলের অভ্যন্তরে অন্য কোন সমস্যা…
Read More
সেপ্টেম্বর, অক্টোবর মাসে কোরোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে, জানালেন ডঃ সুনীল রায়

সেপ্টেম্বর, অক্টোবর মাসে কোরোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে, জানালেন ডঃ সুনীল রায়

আগামী ছয় মাস পর করোণার তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হতে পারে বাচ্চারা, এমনই আশঙ্কা করে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় পিকু বিভাগ (প্রেডিয়াটিক ইনসেন্টিভ কেয়ার ইউনিট) চালুর নির্দেশ দিয়ে গেলেন উত্তরবঙ্গের স্বাস্থ্যবিভাগের ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) ডঃ সুনীল রায়। মালদা জেলায় ২০ বেডের পিকু বিভাগ চালু করার নির্দেশ দিয়েছেন ওএসডি ডঃ সুনীল রায় । তবে সেই বিভাগটি কোথায় চালু হবে, তারজন্য জেলা স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের কর্তাদের জায়গা দেখার নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবার মালদা জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের কর্তাদের নিয়ে করোণা সম্পর্কিত তদারকি ও বৈঠক করতে আসেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের উত্তরবঙ্গের ওএসডি ডঃ সুনীল রায়। এদিন দুপুর বারোটা নাগাদ মালদা মেডিক্যাল…
Read More
করোনা মহামারীতে ডালখোলার চার যুবকের কর্মকান্ডে উদ্ভুদ্ধ এলাকাবাসী

করোনা মহামারীতে ডালখোলার চার যুবকের কর্মকান্ডে উদ্ভুদ্ধ এলাকাবাসী

করোনা মহামারীর জেরে যখন রাজ্য তথা দেশে অক্সিজেনের অভাবে মানুষ মারা যাওয়ার মতো ঘটনা ঘটছে, তখন স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে রুগীদের বিনা শুল্কে অক্সিজেন পৌঁছে দিতে দিন রাত্রি কাজ করে চলেছে ডালখোলার চার যুবক। শুধু তাই নয় মানুষের স্বার্থে জন সমাগম হয় এমন সব জায়গায় নিজেদের উদ্যোগে নিজেরাই স্যানিটাইজার মেশিন নিয়ে সনেটাইজ করার কাজ করছে। ডালখোলার এই চার যুবকের কর্মকান্ডে উদ্ভুদ্ধ এলাকাবাসী। মূলত এলাকা বাসীর সহায়তায় তারা অক্সিজেন সিলিন্ডার জোগাড় করে দিন রাত্রি মানুষের সেবা করার কাজ করে চলেছে। তাদের এই উদ্যোগে পাশে এসে দাঁড়িয়েছে কলেজ ও হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী। ডালখোলা এই…
Read More
করোনার বিরুদ্ধে প্রথম থেকে লড়াই করে যাচ্ছিলেন, এবার নিজেই করোনা আক্রান্ত হলেন সৈকত চ্যাটার্জি

করোনার বিরুদ্ধে প্রথম থেকে লড়াই করে যাচ্ছিলেন, এবার নিজেই করোনা আক্রান্ত হলেন সৈকত চ্যাটার্জি

শুক্রবার বিকালে সৈকত চ্যাটার্জি নিজেই জানান তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তিনি জানান, "গতকাল একটু কাশি সহ শরীর খারাপ ছিল, তাই আজ র‍্যাপিট এন্টিজেন টেস্ট করাই। সেই রিপোর্টে পজিটিভ এসেছে।" তিনি প্রথম বছর থেকেই সামনে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। এলাকা স্যানিটাইজ থেকে শুরু করে করোনা আক্রান্তদের খাবার, করোনা আক্রান্তের হাসপাতালে পৌচ্ছানো এমন কি রাত জেগে করোনায় মৃতদের সৎকারেও তাকে দেখা গিয়েছে। এই মুহুর্তে করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশন থাকতে হবে জন্য মন খারাপ সৈকত বাবুর। তিনি বলেন, "আমি করোনা আক্রান্ত জন্য নয়, করোনার দ্বিতীয় ঢেউ এ মানুষের জন্য কাজ না করে বাড়িতে বসে থাকতে হবে।" তিনি আরও বলেন,…
Read More
দুটি টিকার ব্যবধান বাড়লে বাড়বে অ্যান্টিবডি, দাবি আমেরিকার বেসরকারি গবেষণার

দুটি টিকার ব্যবধান বাড়লে বাড়বে অ্যান্টিবডি, দাবি আমেরিকার বেসরকারি গবেষণার

কোভিডের প্রথম ও দ্বিতীয় টিকা নেওয়ার সময়ের মধ্যে ব্যবধান বাড়িয়েছে বিশ্বের অনেক কয়েকটি দেশ। একটি বৈজ্ঞানিক গবেষণায় দাবি করা হচ্ছে, প্রথম এবং দ্বিতীয় টিকার মধ্যে সময় ব্যবধান বাড়লে বাড়ে অ্যান্টিবডি। ওই গবেষণায় দাবি করা হয়েছে, দ্বিতীয় টিকা দেওয়ার ক্ষেত্রে দেরি শরীরের প্রতিরক্ষামূলক শক্তি বাড়বে। ওই গবেষণায় দেখা গিয়েছে, দ্বিতীয় টিকা দেরিতে নিলে অ্যান্ডিবডির পরিমাণ ২০% থেকে ৩০০% বেশি থাকে। আমেরিকার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটারি এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের তরফে এই গবেষণা করা হয়েছে। গবেষণাপত্রটি এখনও ‘পিয়ার রিভিউ’-এর পর্যায়ে রয়েছে। করোনা টিকা কোভিশিল্ডের ক্ষেত্রে সম্প্রতি দ্বিতীয় ডোজ নেওয়ার সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। প্রাথমিক ভাবে প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন…
Read More
৩১০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে হাইওয়ের নির্মাণকাজ শেষ করল চিন

৩১০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে হাইওয়ের নির্মাণকাজ শেষ করল চিন

৩১০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে, তিব্বতে ব্রহ্মপুত্র গিরিখাতের মধ্যে দিয়ে একটি হাইওয়ের নির্মাণকাজ শেষ করল চিন। এই অরুণাচল প্রদেশ সীমান্ত লাগোয়া এলাকায়, বাঁধ তৈরিরও পরিকল্পনা রয়েছে তাদের। ৬ হাজার ৯ মিটার গভীরতার বিশ্বের অন্যতম গভীর গিরিখাত হিসাবে পরিচিত ইয়ারলুং জাংবো গ্র্যান্ড ক্যানিয়নের মধ্য দিয়ে গেছে হাইওয়েটি। ব্রহ্মপুত্র নদী তিব্বতে ইয়ারলুং জাংবো নামে পরিচিত। চিনের সংবাদমাধ্যমগুলির খবর অনুযায়ী, এই হাইওয়ে নির্মাণে সময় লেগেছে ৭ বছর। নির্মাণকাজ গত শনিবার শেষ হয়েছে। শনিবার সকালে ২,১১৪ মিটার টানেল খনন করা হয়। হাইওয়ের মোট দূরত্ব ৬৭.২২ কিলোমিটার। বাইবুং কাউন্টি থেকে শুরু হয়ে এই হাইওয়েটি ভারতীয় সীমান্তে অবস্থিত মেডোগ কাউন্ডির বিষিং গ্রামের কাছে এসে শেষ…
Read More