06
Sep
বিগত বেশ কয়েকদিনের বাড়তে থাকা করোনা সংক্রমণের পর আজ একটু হলেও স্বস্তি মিললো সংক্রমণের সংখ্যায়। কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৮ জন। চল্লিশ হাজারের নিজে নামলো সংক্রমণের সংখ্যা। বেশ কয়েকদিনের টানা বাড়তে থাকা সংক্রমনের সংখ্যায় চিন্তা বাড়ছিলো চিকিৎসক মহলে। দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩০ লক্ষ ২৭ হাজার ৬২১। পাল্লা দিয়ে কমেছে দৈনিক মৃত্যুও। একদিনে করোনার বলি ২১৯ জন। এ বছর ৩০ মার্চের পর দৈনিক মৃতের সংখ্যা এই প্রথম এত কম হল। অতিমারি পর্বে দেশে মোট প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৪০ হাজার ৭৫২ জন। আর গত ২৪ ঘণ্টায় দেশে মহামারীর কবল থেকে…
