26
Oct
বিগত কদিনের বাড়তে থাকা দেশের করোনা সংক্রমণ থেকে একটু হলেও স্বস্তি মিলল আজ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে দেশে দৈনিক আক্রান্তর সংখ্যা ১২ হাজার ৪২৮। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ২ হাজার ২০২। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ৩৫৬। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৫ হাজার ৬৮ জনের। এরমধ্যে গত একদিনে সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৫ হাজার ৯৫১। দেশে বর্তমানে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৬৩ হাজার ৮১৬। গত আটমাসে দৈনিক করোনা সংক্রমণ সর্বনিম্ন। ২৩৮ দিন পর দেশে সবচেয়ে কম হল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৫ অক্টোবর…
