India

কৃষক আন্দোলন বন্ধের আর্জি সর্বোচ্চ আদালতের

কৃষক আন্দোলন বন্ধের আর্জি সর্বোচ্চ আদালতের

লড়াই চলছে বিগত কয়েক মাস ধরে। এ লড়াই নতুন তৈরী হয় কৃষি আইনের বিরুদ্ধে লড়াই। কিন্তু বহু লড়াই বহু বিক্ষোবের পরেও কোনো সুরাহা হয়নি, দেশজুড়ে চলছে কৃষক আন্দোলন। এই আন্দোলন গভীর থেকে গভীরতর হয়েছে। কৃষকরা নিজেদের প্রতিবাদে অনড়। দিল্লির সিংঘু সীমান্তে প্রায় এক বছর ধরে রাস্তা আটকে বিক্ষোভ করছে কৃষক সংগঠনগুলি। রাস্তা থেকে তাদের সরাতে একাধিকবার দায়ের হয়েছে জনস্বার্থ মামলা কিন্তু আদতে কিছুই করা সম্ভব হয়নি। এবার এই ইস্যুতে কৃষকদের উদ্দেশ্যে বার্তা দিল সুপ্রিম কোর্ট। বিক্ষোভ চলতেই পারে কিন্তু অনির্দিষ্টকালের জন্য রাস্তা বন্ধ করে আন্দোলন করা যেতে পারে না! কৃষকদের উদ্দেশ্যে এমনই বার্তা দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। পাশাপাশি এই ইস্যুতে…
Read More
যোগী রাজ্যে আচমকাই আটক করা হলো প্রিয়াঙ্কা গান্ধীকে

যোগী রাজ্যে আচমকাই আটক করা হলো প্রিয়াঙ্কা গান্ধীকে

আচমকাই পুলিশের হাতে আটক হলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। আগ্রা যাওয়ার পথে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী আটক করল পুলিশ৷ লখনউ-আগরা এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করে তাঁকে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের দাবি, আগ্রায় ১৪৪ ধারা জারি থাকায় তাঁকে বাধা দেওয়া হয়৷ তুলকালাম উত্তরপ্রদেশে৷ প্রসঙ্গত, উত্তরপ্রদেশের অম্বেডকরনগরে লকআপে পুলিশি হেফাজতে এক সাফাইকর্মীকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে৷ বুধবার দুপুরে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে আগ্রা যাচ্ছিলেন প্রিয়াঙ্কা৷ সেই সময়েই তাঁকে বাধা দেওয়া হয়৷ প্রায় ২ ঘণ্টা আটকে রাখা হয় প্রিয়াঙ্কা গান্ধী ও উত্তরপ্রদেশ প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় কুমার লাল্লুর কনভয় । শেষমেশ প্রিয়ঙ্কাোকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশের বক্তব্য, ১৪৪ ধারা জারি করা রয়েছে৷…
Read More
যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেলেন রাম রহিম

যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেলেন রাম রহিম

এবার আরো এক দোষের জন্য দোষী সাব্যস্ত হলেন তিনি৷ যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেলেন গুরমিত রাম রহিম সিং৷ ২০১৭ সালে দুই শিষ্যাকে ধর্ষণে দোষী সাব্যস্ত হওয়া ইস্তক রোহতকের সুনারিয়া জেলে বন্দি গুরমিত রাম রহিম সিং৷ সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে খুনের দায়ে দু’বছর আগে যাবজ্জীবন কারাদণ্ডেও দণ্ডিত হয় রাম রহিম৷ এবার ১৯ বছরের পুরনো হত্যা-মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হল ডেরা সাচা সৌদা প্রধানকে৷ ডেরা সাচা সৌদার প্রাক্তন ম্যানেজার রণজিৎ কুমারকে খুনের দায়ে রাম রহিমের পাশাপাশি আরও চার জনকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি শুনিয়েছেন পাঁচকুলার বিশেষ সিবিআই আদালতের বিচারক৷ বাকি সাজাপ্রাপ্তরা হল- অবতার সিং, কৃষাণ লাল, যশবীর সিং ও সবদিল সিং৷…
Read More
পূজার শেষে সব চেয়ে বড়ো স্বস্তি দেশের করোনা সংক্রমণের গ্রাফে

পূজার শেষে সব চেয়ে বড়ো স্বস্তি দেশের করোনা সংক্রমণের গ্রাফে

দীর্ঘ সময় বাদে সব চেয়ে বড়ো স্বস্তি মিললেও দেশের আজকের করোনা সংক্রমণের গ্রাফে। গত ২৪ ঘণ্টার দৈনিক সংক্রমণ তুলনামুলক কম তো বটেই, গত ২৩০ দিনে সর্বনিম্ন। কারণ আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের নিচে চলে গিয়েছে আজ। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৫৯৬ জন। একই সময় ১৯ হাজার ৫৮২ জন সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যু হয়েছে ১৬৬ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৮১ হাজার ৩১৫ জন। মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ৩৪ লক্ষ ৩৯ হাজার ৩৩১ জন। এতদিনে মোট প্রাণ হারিয়েছেন মোট ৪ লক্ষ ৫২ হাজার ২৯০ জন। সব মিলিয়ে এই মুহূর্তে…
Read More
পূজায় সংক্রমণের সংখ্যায় স্বস্তি মিলছে

পূজায় সংক্রমণের সংখ্যায় স্বস্তি মিলছে

পূজার মরসুমে স্বস্তি মিলছে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৭৪০জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৯ লক্ষ ৩৫ হাজার ৩০৯। একদিনে মৃত্যু হয়েছে ২৪৮ জনের। করোনার বলি ২৪৮ জন। যা গত ৭ মাসে সর্বনিম্ন। দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫০ হাজার ৩৭৫ জনের। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ৬৪৩। এরইমধ্যে দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩২ লক্ষ ৪৮ হাজার ২৯১ জন। একদিনে সুস্থ হয়েছেন ২৩ হাজার ৭০ জন। এই মুহূর্তে দেশে মহামারীর সঙ্গে লড়াই করেছে সুস্থতার হার ৯৭.৯৬ শতাংশ। …
Read More
বিগত ছয় মাস পর বড়ো বস্তি দেশের করোনা সংক্রমণের গ্রাফে

বিগত ছয় মাস পর বড়ো বস্তি দেশের করোনা সংক্রমণের গ্রাফে

আসন্ন উৎসবের মরশুম। পূজার বাকি আর মাত্র কটাদিন। বিগত ছয় মাস পর সবচেয়ে বড়ো স্বস্তি দেশের করোনা সংক্রমণের গ্রাফে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের দৈনিক কোভিড সংক্রমণ থাকল ২০ হাজারের নীচেই। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৩৩ জন। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩৮ লক্ষ ৭১ হাজার ৮৮১। স্বস্তি দিয়ে কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ২ লক্ষ ৪৬ হাজার ৬৮৭ জন। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ছ’হাজারের বেশি। এদিকে দেশে একদিনে কোভিড-১৯-এ প্রাণ হারিয়েছেন ২৭৮ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৪৯ হাজার ৫৩৮ জন।…
Read More
গত দুদিনের স্বস্তির পর আবার বাড়লো দেশের করোনা সংক্রমণের সংখ্যা

গত দুদিনের স্বস্তির পর আবার বাড়লো দেশের করোনা সংক্রমণের সংখ্যা

গত দুদিন বড়োসড়ো স্বস্তি দেওয়ার পর ফের কিছুটা বাড়লেও দেশের করোনা সংক্রমণের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ২৩ হাজার ৫২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত দু’দিন তা ছিল ১৮ হাজারের ঘরে। দেশে মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৭ লক্ষ ৩৯ হাজার ৯৮০ জন। একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩১১ জন। এই সংখ্যাটা অবশ্য আগের দিনের থেকে খানিকটা কম। গোটা অতিমারি পর্বে দেশে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৮ হাজার ৬২ জনের। এর মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৬৫ লক্ষের বেশি নাগরিক। গত মঙ্গলবার ২৪.৬১ শতাংশ প্রাপ্তবয়স্ক ভারতবাসী পেয়ে গিয়েছেন করোনা টিকার দুটি ডোজ। অন্তত একটি ডোজ…
Read More
স্বস্তি দিচ্ছে দেশের সংক্রমনের সংখ্যা

স্বস্তি দিচ্ছে দেশের সংক্রমনের সংখ্যা

আসন্ন পূজার সামনে নিয়ন্ত্রিতই রইলো দেশের করোনা সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ১৮ হাজার ৮৭০ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৭ লক্ষ ১৬ হাজার ১৫১ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩৭৮ জনের। দেশে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৭ হাজার ৭৫১ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ২৮ হাজার ১৭৮ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৮২ হাজার ৫২০ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২৯ লক্ষ ৮৬ হাজার ১৮০ জন। মোট টিকাকরণ হয়েছে ৮৭ কোটি ৬৬ লক্ষ ৬৩ হাজার ৪৯০। গত…
Read More
বিরাট স্বস্তি মিলল দেশের করোনা সংক্রমণের গ্রাফে

বিরাট স্বস্তি মিলল দেশের করোনা সংক্রমণের গ্রাফে

বিগত ছয় মাস পর বড়ো স্বস্তি মিলল দেশের করোনা সংক্রমণের সংখ্যায়। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২০ হাজারের নিচে নামলো দেশের করোনা সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৭৯৫ জন। ছয় মাস আগে শেষ বার এই সংখ্যা। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১৭৯ জনের। এর মধ্যে কেরলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৯৯ জন, মৃত্যু হয়েছে ৫৮ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ২৬ হাজার ০৩০ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৯২ হাজার ২০৬ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৬…
Read More
নিম্নমুখী হলো দেশের করোনা আক্রান্তের সংখ্যা

নিম্নমুখী হলো দেশের করোনা আক্রান্তের সংখ্যা

বেশ কিছুদিন ঊর্দ্ধমুখী থাকার পর কিছুটা স্বস্তি দিল দেশের করোনা সংক্রমণ। পাশাপাশি আরও কিছুটা কমেছে দৈনিক মৃত্যু। কমছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। যদিও আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ২৬ হাজার ০৪১ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৬ লক্ষ ৭৮ হাজার ৭৮৬ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২৭৬ জনের। দেশে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৭ হাজার ১৯৪ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ২৯ হাজার ৬২১ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৯৯ হাজার ৬২০…
Read More