06
Dec
করোনা সংক্রমনের ভাইরাস নিয়ে একের পর এক গবেষণা চলছে বিশ্ব জুড়ে৷ করোনা আতঙ্ক যেন পিছু ছাড়ছে না৷ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই চোখ রাঙাচ্ছে নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন৷ এরই মধ্যে সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এল নতুন তথ্য৷ গবেষণায় দেখা গিয়েছে, করোনা ভাইরাসকে রুখে দিতে পারে চিউয়িং গাম৷ লালরসে আটকে শরীরে সার্স-কোভ-২ ভাইরাসের সংক্রমণ ঘটতে দেয় না এটি। সম্প্রতি এই গবেষণাপত্রটি একটি আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘মলিকিউলার থেরাপি’-তে প্রকাশিত হয়েছে৷ গবেষণা অনুযায়ী, আলফা, বিটা, ডেল্টা-সহ করোনাভাইরাসের প্রতিটি ভ্যারিয়েন্টকেই লালারসের মধ্যে আটকে দিতে সক্ষম চিউয়িং গাম। তবে করোনার নয়া রূপ ওমিক্রন-কেও লালারসে আটকে রাখা সম্ভব কি না, তা এখনও পর্যন্ত গবেষণা করে ওঠার সুযোগ পাননি…
