08
Dec
আচমকাই ঘটে গেলো দুর্ঘটনা৷ মাঝ আকাশ দুর্ঘটনার কবলে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত৷ এদিন তামিলনাড়ুর ঘন জঙ্গলে ভেঙে পড়ে সেনা কপ্টার৷ মাঝ আকাশ থেকেই কোয়েম্বাটুর থেকে সুলুরের মধ্যে চপার ভেঙে পড়ে। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ওই হেলিকপ্টারে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ৷ জেনারেল বিপিন রাওয়াত ছা়ড়াও চপারে ছিলেন তাঁর স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো এবং আইএএফ পাইলট সহ মোট ১৪ জন৷ কোয়াম্বাটুর থেকে সুলুরের মধ্যে চপারটি ভেঙে পড়ে৷ উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় সেনা ক্যাম্প৷ জানা গিয়েছে, মাত্র কুড়ি মিনিটের সফর ছিল তাঁদের কিন্তু আকাশে ওড়ার আট দশ মিনিটের মাথাতেই এই বিরাট দুর্ঘটনা ঘটে যায়। সূত্রের খবর, স্থানীয়রা ৮০ শতাংশ দগ্ধ অবস্থায় দুটি মৃতদেহ…
