announcement

বন্ধ হলো আইসিএসই ও আইএসসি পরীক্ষা

বন্ধ হলো আইসিএসই ও আইএসসি পরীক্ষা

আচমকাই স্থগিত হলো পরীক্ষা। আইসিএসই ও আইএসসি পরীক্ষা স্থগিত রাখার কথা ঘোষণা করা হল। ২০২১-২২ সালের প্রথম সেমেস্টারের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্তের কথা জানিয়ে দিল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সাম-র চিফ এগজিকিউটিভ গ্যারি আরাথুন। আগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ১৫ নভেম্বর থেকে পরীক্ষা হবে৷ এই বিষয়ে সিআইএসসিই-র পক্ষ থেকে বোর্ডের অর্ন্তগত সমস্ত স্কুলের প্রধানদের উদ্দেশে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে৷ পরীক্ষা স্থগিতের কারণ হিসেবে বলা হয়েছে, 'নিয়ন্ত্রণের বাইরে থাকার কারণের জন্য ২০২১-২২ সালের আইসিএসই ও আইএসসি-র প্রথম সেমেস্টারের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পরীক্ষায় বসার কথা রয়েছে, এমন সব পরীক্ষার্থীকে শীঘ্রই পরীক্ষা স্থগিতের ঘোষণার কথা জানাতে আবেদন জানানো হচ্ছে।'  'নিয়ন্ত্রণের বাইরে…
Read More
পূজার মরশুমে নাশকতা বৃদ্ধির আশঙ্কা

পূজার মরশুমে নাশকতা বৃদ্ধির আশঙ্কা

শুরু হয়েছে দেবীপক্ষের। প্রারম্ভ হয়েছে পূজার। এই উৎসবের মরসুমে বিভিন্ন জঙ্গি ক্রিয়াকলাপের আশঙ্কা রয়েছে। এই সময় বাড়তে পারে নাশকতা। এই পরিস্থিতিতে এবার পুজোয় জঙ্গিহানা বা নাশকতার আশঙ্কা এড়াতে রাজ্য সরকার পুলিশ প্রশাসনকে বিশেষ ভাবে সতর্ক করে দিয়েছে। পুজোর সময় রাস্তা ও মণ্ডপে কোভিড বিধি কার্যকর করার কাজে ব্যস্ততার কারণে জঙ্গি ও অপরাধমূলক কাজ কর্ম রোখার কাজ যাতে ব্যাহত না হয় সেকথা স্মরণ করিয়ে দিতেই এই সতর্ক বার্তা বলে স্বরাষ্ট্র দফতরের তরফে জানানো হয়েছে। একই সঙ্গে এদিন গোটা রাজ্যে দুর্গা প্রতিমা নিরঞ্জনের দিনক্ষণও ঘোষণা করা হয়েছে স্বরাষ্ট্র দফতরের তরফে। ১৫ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত প্রতিমা নিরঞ্জন করা যাবে বলে জানানো…
Read More
রাজ্য সরকারের তরফে খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য

রাজ্য সরকারের তরফে খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য

সূচনা হয়েছে দেবীপক্ষের। চারদিকে চলছে ছুটির আমেজ। এরই মাঝে খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য। আজ শুক্রবার অফিস হয়েই ছুটি পড়ে যাবে সরকারি অফিসে৷ রাজ্য সরকারের কর্মচারীরা এবছর টানা ১৬ দিন পুজোর ছুটি পাচ্ছেন। আগামীকাল থেকে শুরু হয়ে ২২ অক্টোবর পর্যন্ত টানা ছুটি পাবেন তাঁরা। অফিস খুলবে একেবারে লক্ষ্মীপুজোর পর৷ উৎসবের মরশুমে লম্বা ছুটি পেয়ে দারুণ খুশিতে রাজ্য সরকারের কর্মচারীরা৷ শনি ও রবিবার ধরে মোট ১৬ দিন সরকারি দফতরে ছুটি থাকবে বলে ঘোষণা করেছে নবান্ন৷ অফিসিয়ালি পুজোর ছুটি শুরু হচ্ছে পুজোর ১১ অক্টোবর৷ তবে তার আগে শনি ও রবিবার পরায় ছুটি শুরু হয়ে যাবে আগামী কাল অর্থাৎ ৯ অক্টোবর থেকে৷ তবে পুজোয় শান্তি-শৃঙ্খলা…
Read More
রেলের তরফে বড়ো ঘোষণা করা হলো

রেলের তরফে বড়ো ঘোষণা করা হলো

বড়ো ঘোষণা করা হলো রেলের তরফে। চলতি বছর পুজোর সময় রাতে কোন বাড়তি লোকাল ট্রেন চালু হবে না। স্পষ্ট করে দিল পূর্ব রেল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এখন যেভাবে ট্রেন চলছে পূজোর সময় ঠিক সেই ভাবেই ট্রেন চলবে। স্পেশাল ট্রেন বা বাড়তি লোকাল ট্রেন চালানোর কোনো পরিকল্পনা নেই পূর্ব রেলের। কলকাতা মেট্রো তরফে এক ঘন্টা বাড়তি মেট্রো পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করা হলেও সারা রাত মেট্রো চলারও কোনো পরিকল্পনা নেই। ঠিক একই ভাবে লোকাল ট্রেনের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে। অন্যান্য বছর যা সিদ্ধান্ত নেওয়া হয় তা এই বছর নেওয়া সম্ভব হচ্ছে না করোনাভাইরাস পরিস্থিতির জন্য। কারণ তৃতীয় ঢেউয়ের আশঙ্কা…
Read More
পূর্ব ঘোষিত সময় মেনেই হবে উপনির্বাচন

পূর্ব ঘোষিত সময় মেনেই হবে উপনির্বাচন

অবশেষে উপনির্বাচন প্রচার ঘটনায় নির্দেশ এলো কলকাতা হাইকোর্টের তরফে৷ নির্ধারিত সময় মতোই হবে উপনির্বাচন ৷ ভবানীপুরে উপনির্বাচন করাতে কোনও বাধা নেই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট৷ আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন হবে জানিয়ে দিলো কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ৷ এর কারণ হিসাবে বলা হয়েছে, নির্বাচনের উপর স্থগিতাদেশ চেয়ে বা নির্বাচন বন্ধ করা হোক, এমন কোনও দাবি জানিয়ে মামলা করা হয়নি৷ ফলে ভবানীপুরে উপনির্বাচন করতে কোনও রকম অসুবিধা নেই৷ আইনি বাধা কাটল ভবানীপুর উপনির্বাচনে। ভবানীপুরে উপনির্বাচন নিয়ে দায়ের হওয়া এই জনস্বার্থ মামলার জেরে নির্বাচন নিয়ে সংকট তৈরি হয়েছিল৷ তবে ভোটের ৪৮ ঘণ্টা আগে আদালত জানিয়ে দিল ভবানীপুরে…
Read More
আদালতের নির্দেশে বড়ো স্বস্তি মিলল রাজ্যের শাসক দলের

আদালতের নির্দেশে বড়ো স্বস্তি মিলল রাজ্যের শাসক দলের

এযাবৎকাল খবরের শিরোনামে ত্রিপুরা। ত্রিপুরা জয়ই এখন মূল লক্ষ্য রাজ্যের শাসক শিবিরের। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ত্রিপুরা যাওয়ার পর থেকেই আলোড়ন শুরু হয়। এই নিয়ে বিগত কয়েকদিন উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে ত্রিপুরায় যা সবারই জানা। বারংবার তাঁদের কর্মসুচিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ জানায় ঘাসফুল শিবির। অন্যদিকে, খোয়াই থানায় তৃণমূলের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ করে ত্রিপুরা প্রশাসন। সেই অভিযোগকেই চ্যালেঞ্জ করে ত্রিপুরা হাইকোর্টে মামলা করেছিল তৃণমূল। এবার সেই মামলাতেই বড় স্বস্তি পেল তারা। রাজ্যের শাসক শিবিরের সাথেই রায় গেলো আদালতের। আদালত স্পষ্ট জানিয়ে দিল, এই মামলায় নতুন করে কাউতে নোটিস দেওয়া যাবে না। ত্রিপুরা হাই কোর্টের রায়ে স্বস্তিতে…
Read More
স্বস্তি মিলল রেশন মামলায়

স্বস্তি মিলল রেশন মামলায়

অবশেষে কাটলো সব বাধা৷ এবার কোনো বাধা ছাড়াই রাজ্যবাসী রেশন পাবে দুয়ারে দুয়ারে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাইলট প্রজেক্ট ‘দুয়ারে রেশন’ প্রকল্পে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যের বেশ কয়েকজন ডিলার। ডিলারদের সেই আবেদন খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা৷ ফলে দুয়ারে রেশন নিয়ে আর বাধা রইল না৷ মামলাকারী ডিলারদের বক্তব্য ছিল, রাজ্য সরকারের এই প্রকল্প খাদ্য নিরাপত্তা আইনের পরিপন্থী৷ বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেওয়ার কথা আইনের কোথাও উল্লেখ নেই৷ দিল্লিতেও এমন কর্মসূচি চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছিল৷ কিন্তু তা চালু করা সম্ভব হয়নি৷ তবে এদিন রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আইনে নির্দিষ্ট ক্ষমতার মধ্যে আবদ্ধ নয়৷ প্রয়োজনে…
Read More
বাড়ানো হলো কোভিড বিধিনিষেধের সময়

বাড়ানো হলো কোভিড বিধিনিষেধের সময়

করোনা সংক্রমণ রোধে রাজ্যে চলছে কোভিড বিধি নিষেধ। তার ফলে অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণের সংখ্যা। করোনা নিয়ন্ত্রণে বহাল বিধি নিষেধ৷ এবার ফের বাড়ল কোভিড বিধিনিষেধের সময়সীমা। এই বিধিনিষেধ বলবৎ থাকবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগের ঘোষণা অনুযায়ী ১৫ সেপ্টেম্বর অর্থাৎ বুধবারই ছিল বিধিনিষেধের শেষ সময়সীমা। কিন্তু রাজ্যে কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করেই ফের ১৫ দিন সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নির্দেশিকায় বলা হয়েছে, দিনের অন্যান্য সময়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক থাকলেও রাত ১১ টা থেকে পরের দিন ভোর ৫ টা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু। ওই সময় জরুরি পরিষেবা ছাড়া কোনও গাড়ি রাস্তায় চলবে না। এই সময়ের মধ্যে চলবে না…
Read More
নতুন প্রেসিডেন্টের পর এই প্রথমবার মার্কিন সফর করতে চলেছেন প্রধানমন্ত্রী

নতুন প্রেসিডেন্টের পর এই প্রথমবার মার্কিন সফর করতে চলেছেন প্রধানমন্ত্রী

আমেরিকার নতুন প্রেসিডেন্ট মসনদে বসার পর এই প্রথমবার আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী৷ জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম আমেরিকা সফর করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আগামী ২৪ সেপ্টেম্বর মুখোমুখি বসবেন দুই দেশের রাষ্ট্র প্রধান৷ আফগানিস্তান নিয়ে উত্তেজনার আবহে প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ আফগানিস্তান নিয়ে আমেরিকার ভূমিকা নিয়ে ঘরে বাইরে সমালোচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ আফগানিস্তানে তালিবানের এই দৌরাত্ম উদ্বেগে রেখেছে নয়াদিল্লিকেও৷  বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর আমেরিকার সফর নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমনকল্যাণ লাহিড়ি বলেন, ‘‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর৷ আন্তর্জাতিক মহলে একটি বিস্তীর্ণ ঘটনার পরবর্তী সময়ে এই প্রথমবার মুখোমুখি বসবেন নরেন্দ্র মোদী এবং জো বাইডেন৷…
Read More
নিষেধাজ্ঞা পড়লো মদ-মাংসে

নিষেধাজ্ঞা পড়লো মদ-মাংসে

পবিত্র স্থানে জারি হলো নিষেদ্ধাজ্ঞা। এবার মদ-মাংসের দোকানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হল মথুরা এবং বৃন্দাবনে। ৩০ অগাস্ট ভগবান কৃষ্ণের জন্মাষ্টমীর অনুষ্ঠানে মথুরা-বৃন্দাবনে গিয়ে ওই পুরসভার ২২টি ওয়ার্ডকে আগেই ‘পবিত্র তীর্থস্থান’ তকমা দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তখনই তিনি জানিয়েছিলেন, ওই এলাকাগুলি যেহেতু ‘পবিত্র তীর্থস্থান’ বলে ঘোষণা করা হয়েছে, সেহেতু এলাকায় মদ-মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা উচিত। এরপরেই এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করে তিনি জানান, “এলাকার মানুষ চান ওই এলাকা যেহেতু ‘পবিত্র তীর্থস্থান’ বলে ঘোষিত হয়েছে, সেহেতু এলাকায় কোনও মদ-মাংসের দোকান থাকা উচিত নয়।” সেই কারণেই এলাকাবাসীদের দাবি অনুযায়ী আমি এই নির্দেশ দিয়েছি।” উত্তরপ্রদেশ সরকারের নতুন এই ঘোষণার…
Read More