01
Feb
শুরু হয়েছে দেশের নতুন অর্থ বর্ষের অধিবেশন। দেশের অর্থনৈতিক মন্দা, কর্মসংস্থানের সংকট, আর্থিক বৈষম বৃদ্ধির প্রেক্ষাপটে লোকসভায় বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ বাজেটের শুরুতেই তিনি বলেন, যাঁরা অতিমারির মধ্যে অসুবিধায় পড়েছেন তাঁদের প্রতি সমবেদনা জানাই৷ আগামী ১০০ বছরে ভারত কী হবে, তাঁর রূপরেখা দিয়েছে প্রধানমন্ত্রী৷ অর্থমন্ত্রী জানান, চলতি বছর আর্থিক বৃদ্ধির হার ৯.২ শতাংশ হতে পারে৷ ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ দিতে ২লক্ষ ৭৩ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। সেই সঙ্গে কর্মসংস্থান নিয়েও বড় ঘোষণা করেন তিনি৷ জানান, আগামী পাঁচ বছরে ৬০ লক্ষ নতুন কর্মসংস্থান হবে৷ এছড়াও আর্থিক বৃদ্ধি অব্যাহত রাখতে পিএম গতিশক্তি মাস্টার প্ল্যান আনা হচ্ছে…
