23
Apr
নিয়ন্ত্রনে এসেও কিছুতেই আয়ত্তে আসছে না করোনা সংক্রমণ। মাঝে একদম কমে গিয়েছিল করোনার বাড়াবাড়ি। সকলে ভেবেছিল যে আগের মতো দিন আবার ফিরে আসছে কারণ বিধিনিষেধ শিথিল করা হয়েছিল দু'বছর পর। অনেক রাজ্যে নিয়ম উঠে গিয়েছে, মাস্কও বাধ্যতামূলক নেই। কিন্তু এই আবহে আবার ফিরে আসছে কোভিড আতঙ্ক। দিল্লি সহ বেশ কয়েকটি রাজ্যে বেড়েছে দৈনিক সংক্রমণ। আর তাই সব প্রাপ্ত বয়স্ককে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা নিচ্ছে কেন্দ্র। আপাতত রাজধানী দিল্লিতে এই নিয়ম চালু হয়েছে। বেশ কয়েক সপ্তাহ হয়ে গেল দেশে শুরু হয়েছে বুস্টার টিকাকরণ। বয়স্ক তো বটেই, ১৮ বছরের ঊর্ধ্বে সকলেই বুস্টার টিকা পাচ্ছেন। ওমিক্রন, তার নতুন রূপ এবং পাশাপাশি রয়েছে…
