announcement

বাড়তে চলেছে বেতন, খুশির খবর শ্রমিকদের জন্য

বাড়তে চলেছে বেতন, খুশির খবর শ্রমিকদের জন্য

পূর্ব ঘোষণা অনুযায়ী উত্তরবঙ্গ সফরে গেছেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ারের হাসিমারায় গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে ধামসা মাদলের তালে নাচতে দেখা গিয়েছে, পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়ে চা শ্রমিকদের জন্য বড় ঘোষণাও করেছেন তিনি। বর্তমান রাজ্য সরকার চা শিল্পের উন্নয়নে যেমন নজর দিয়েছে তেমনই শ্রমিকদের নিয়েও ভেবেছে, এমনটাই দাবি করেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ীই ঘোষণা করেন, চা শ্রমিকদের বেতন বৃদ্ধির কথা। এদিন অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা জানান, চা শ্রমিকদের বেতন বাড়ানো হচ্ছে ১৫ শতাংশ। কিন্তু এই বেতন বৃদ্ধি অন্তর্বর্তীকালীন। যদিও কবে থেকে বেতন বৃদ্ধির নির্দেশ কার্যকর হবে, তা এখনও জানা যায়নি। বর্তমানে দিনপ্রতি তাঁরা বেতন পান ২০২ টাকা। এবার সেই…
Read More
এবার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হলো শিক্ষক নিয়োগ মামলা

এবার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হলো শিক্ষক নিয়োগ মামলা

রাজ্যে চলতে থাকা এক একটি বড়ো মামলা, এক এক করে তুলে দেওয়া হচ্ছে সিবিআই-এর হাতে৷ এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ এসএসসির মতো প্রাথমিকেও নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে৷ অভিযোগ, পাশ না করা ও মেধা তালিকায় নাম না থাকা প্রার্থীদের প্রাথমিকে চাকরি দেওয়া হয়েছে৷ এসএসসি-র মতো ২০১৬ সালের প্রাথমিক টেটের নিয়োগ দুর্নীতির তদন্তেও রাজ্য পুলিশের উপর আস্থা না রেখে সিবিআই-এর হাতে তদন্তভার দিল কলকাতা হাইকোর্ট। এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে তদন্তের দায়িত্ব দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ এদিন আদালত জানায়, রঞ্জন কি কাল্পনিক চরিত্র৷ আদৌ তাঁর অস্তিত্ব আছে কিনা তা তদন্ত করবে সিবিআই৷  রাজ্যের মন্ত্রী উপেন বিশ্বাসের বিরুদ্ধে যে…
Read More
বিজ্ঞান শাখায় ভর্তির জন্য পঁয়ত্রিশ শতাংশ পেলেই চলবে

বিজ্ঞান শাখায় ভর্তির জন্য পঁয়ত্রিশ শতাংশ পেলেই চলবে

বিগত দু বছরের বেশি সময় ধরে চলছে করোনা সংক্রমণের তান্ডব৷ অতিমারির এই পরিস্থিতিতে গত দুই বছর পর্বে কাটছাঁট হয়েছিল পাঠ্যক্রমে৷ যা নিয়ে তখনই সংশয় প্রকাশ করেছিল শিক্ষা মহলের একাংশ৷ তাঁদের বক্তব্য ছিল, পাঠ্যক্রমে কাটছাঁট করে এখনকার মতো পড়ুয়ারা উতরে গেলেও উচ্চতর শিক্ষার ক্ষেত্রে কী হবে? করণ পুরো পাঠ্যাংশ তাঁদের অধিগত নয়৷ এবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর ঘোষণা করা হয়েছে, ৩৫ শতাংশ নম্বর পাওয়া পড়ুয়ারাও উচ্চমাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়ত পারবে৷ ফলে আরও একটা প্রশ্ন উঠেছে৷ ৩৫ শতাংশ নম্বর পাওয়া পড়ুয়ারা বিজ্ঞান নিয়ে পড়ার সুযোগ পেলেও কতখানি সফল হতে পারবে তারা? সরকারের এই সিদ্ধান্তে সংশয়ে শিক্ষক-শিক্ষিকারা৷ তাঁরা বলছেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা…
Read More
সবুজ সংকেত মিললো মন্দিরের আর্জিকে

সবুজ সংকেত মিললো মন্দিরের আর্জিকে

অবশেষে স্বীকৃতি মিললো মন্দিরের আর্জি। জগন্নাথ মন্দির করিডোর নির্মাণে সবুজ সঙ্কেত দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সম্প্রতি এই করিডোর নির্মাণের কাজ স্থগিত রাখার আবেদন জানিয়ে একটি পিটিশন জমা পড়েছিল সুপ্রিমকোর্টে। কিন্তু সেই আর্জি খারিজ করে দিল আদালত। পিটিশনকারীদের অভিযোগ ছিল বেআইনিভাবে এই নির্মাণকাজ চলছে। নিয়মানুযায়ী ওড়িশা সরকারের এনওসি সার্টিফিকেট নিয়ে তবেই কাজ শুরু করার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কিন্তু আদতে রাজ্য সরকারের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। আর তাই অবিলম্বে এই নির্মাণের কাজ বন্ধ করা হোক। কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্টে সরকারের এই আর্জি খারিজ করে দিয়েছে। আমাদের তরফ থেকে জানানো হয়েছে আমজনতার সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিল শীর্ষ আদালত।…
Read More
বড়ো ঘোষণা শিক্ষা সংসদের তরফে, বাড়ানো হচ্ছে একাদশ শ্রেণীর ভর্তি আসন

বড়ো ঘোষণা শিক্ষা সংসদের তরফে, বাড়ানো হচ্ছে একাদশ শ্রেণীর ভর্তি আসন

গতকাল অর্থাৎ শুক্রবারই রাজ্যে প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। যথারীতি নির্ধারিত সময়েই প্রকাশ করা হয়েছে ফলাফল। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন। পাশ করেছে মোট ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী। মাধ্যমিকের ফল ঘোষণার পরেই বড় ঘোষণা করে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জানান হল, নয়া শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বাড়তে চলেছে আসন সংখ্যা। অর্থাৎ ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বেশি পড়ুয়া ভর্তি হতে পারবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, চলতি বছর একাদশ শ্রেণিতে আসন সংখ্যা ২৭৫ থেকে বাড়িয়ে ৪০০ করা হচ্ছে। হিসেব করে দেখতে গেলে প্রতিটি স্কুলে সর্বোচ্চ আসন সংখ্যা প্রায় ৪৫ শতাংশ করে…
Read More
পথ শিল্পীদের জন্য সরকারের তরফে নতুন উদ্যোগ

পথ শিল্পীদের জন্য সরকারের তরফে নতুন উদ্যোগ

রাজ্যের অলিতে গলিতে বহু প্রতিভা দেখা যায় অবহেলিত হতে৷ স্বীকৃতির অভাবে প্রকাশিত হয়না সেই সব প্রতিভা৷ দিনের শেষে তাঁদের প্রাপ্তি শুধুই অবহেলা৷ তবে এবার সেই দিন পাল্টাতে চলেছে৷ ভুবন বাদ্যকর, রানু মণ্ডলদের সৌজন্যে এরাজ্যের হাটে-বাজারে, স্টেশনে, অলিতে গলিতে অবহেলায় দিন কাটানো পথশিল্পীরা পেতে চলেছেন সরকারি স্বীকৃতি৷  রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে প্রতিটি জেলায় সংশ্লিষ্ট অফিসে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, পথে ঘাঁটে পড়ে থাকা এই ধরনের শিল্পীদের খুঁজে বার করে তাঁদের এক মিনিটের একটি গানের ভিডিও তৈরি করতে হবে৷ তাতে শিল্পীর নাম, ঠিকানা, পেশা, বয়স ও ফোন নম্বর উল্লেখ করে পাঠাতে হবে। লোকপ্রসার প্রকল্পে লোকশিল্পীদের জন্য পেনশনের…
Read More
ঘোষণা করা হলো আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ

ঘোষণা করা হলো আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শুক্রবার চলতি বছরের মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে৷ ঠিক সকাল ন’টায় সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়৷ ওই বৈঠকেই ঘোষণা হয়ে গেল ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি৷ আগামী বছর মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি৷ জানানো হয়েছে আগামী বছর ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা৷ শেষ হবে ৪ মার্চ। প্রথম দিন হবে প্রথম ভাষার পরীক্ষা। ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা৷  মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি আরও জানিয়েছেন, ২৫ ফেব্রুয়ারি হবে ভূগোল, ২৭ ফেব্রুয়ারি ইতিহাস, ২৮ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান, ২ মার্চ অঙ্ক, ৩ মার্চ ভৌতবিজ্ঞান এবং ৪ মার্চ হবে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা৷ অন্যান্য বছরের মতো এ…
Read More
বড়ো উদ্দ্যোগ রাজ্যের মুখ্য মন্ত্রীর তরফে

বড়ো উদ্দ্যোগ রাজ্যের মুখ্য মন্ত্রীর তরফে

বিনোদন জগতের জন্য বড় এক সুখবর মুখ্যমন্ত্রীর তরফে। পূর্ব ঘোষণা অনুযায়ী তিনদিনের জঙ্গলমহল সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার প্রশাসনিক সভা থেকে বড় ঘোষণা করলেন তিনি। জানিয়ে দিলেন এবার পুরুলিয়াতে তৈরি হবে ফিল্ম সিটি। সম্প্রতি পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী বলেছিলেন, পুরুলিয়া এমন একটি জায়গা, যেখানেই ক্যামেরা বসানো হোক না কেন সেখানেই ফ্রেম তৈরি হবে। তাঁর সেই কথা মতোই পুরুলিয়ার প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, এবার পুরুলিয়াতে গড়ে উঠবে ফিল্ম সিটি। রাজ্যের পর্যটন বিভাগ ও পুরুলিয়া জেলা প্রশাসনের মদতে ফিল্ম সিটি তৈরির জন্য বেসরকারি বিনিয়োগে ১০ একর জমি দেওয়া হবে। পুরুলিয়ার প্রশাসনিক সভায় উপস্থিত রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে কথা…
Read More
রাজ্য সরকারের তরফে কড়া হুঁশিয়ারি বেআইনি প্লাস্টিক ব্যবহার নিয়ে

রাজ্য সরকারের তরফে কড়া হুঁশিয়ারি বেআইনি প্লাস্টিক ব্যবহার নিয়ে

পূর্বেও বেশ কয়েক বার কড়া হুঁশিয়ারি জারি হয়েছিল রাজ্য সরকারের তরফে। কিন্তু তার পরেও আদতে কাজ হয়নি কিছুই। 'নির্মল বাংলা' গড়ে তুলতে হলে শুধুই প্রশাসনকে এগিয়ে এলে হবে না, সাধারণ মানুষকেও দায়িত্ব নিতে হবে। নাগরিক পরিষেবা প্রদানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বদ্ধপরিকর, এমনটাই বার্তা দেওয়া হচ্ছে রাজ্যের তরফে। সেই কারণে বেআইনি পাতলা প্লাস্টিক, থার্মোকলের থালা, বাটি যারা বিক্রি করছেন এবং যারা তার ব্যবহার করছেন, দুজনের বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা গ্রহণ করতে চলেছে একাধিক পুরসভাগুলি। নাগরিক সচেতনতা বৃদ্ধিতে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। সামনেই আসছে বর্ষা কাল। প্রতি বছর বর্ষা এলেই শহর শহরাঞ্চলে শুরু হয় জল যন্ত্রণা। শহর ও শহরাঞ্চলে নিকাশি ব্যবস্থা…
Read More
কেন্দ্র সরকারের তরফে নতুন নির্দেশিকা জারি করেও বাতিল করা হলো

কেন্দ্র সরকারের তরফে নতুন নির্দেশিকা জারি করেও বাতিল করা হলো

চারিদিকে গোপন তথ্য সংক্রান্ত জিনিষ নিয়ে বাড়ছে জালিয়াতি। এই জালিয়াতির কারণে বিপদে পড়েছে বহু মানুষ। যেখানে সেখানে আসল আধার কার্ড কিংবা আধার কার্ডের জেরক্স ব্যবহার করে বাড়ছে সাইবারক্রাইম তথা তথ্য চুরির মত ঘটনা। আর তাই আধার কার্ড ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র। কিন্তু সেই নির্দেশনা জারির দুদিন কাটতে না কাটতেই শেষমেশ ফের পিছু হটতে হল মোদি সরকারকে। কেন্দ্রের এই নয়া নির্দেশিকা এবং পরে সেই নির্দেশিকা প্রত্যাহারের ঘটনায় আরও জটিলতা বাড়ল আধার কার্ড ব্যবহারের ক্ষেত্রে। উল্লেখ্য আধার কার্ড ব্যবহারের ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়, তথ্য চুরির ঘটনা রুখতে যত্রতত্র আধার কার্ড কিংবা আধার কার্ডের ফটোকপি ব্যবহার…
Read More