announcement

বড় নাশকতার ইঙ্গিত স্বাধীনতা দিবসে

বড় নাশকতার ইঙ্গিত স্বাধীনতা দিবসে

বিগত বেশ কিছুদিন ধরে চারিদিকে বাড়ছে জঙ্গি নাশকতা। চলতি মাসেই স্বাধীনতা দিবস। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (IB) স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লি পুলিশকে সতর্কতা জারি করেছে। আইবি রিপোর্ট অনুযায়ী, 15 আগস্টের মধ্যে জইশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তৈয়বার মতো সন্ত্রাসী সংগঠনগুলি বড়সড় হামলা চালানোর প্রক্রিয়ায় রয়েছে। আইবি দিল্লি পুলিশকে এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। আইবি তার 10-পৃষ্ঠার রিপোর্টে লস্কর, জইশ ছাড়াও উগ্রবাদী সংগঠনগুলি দ্বারা হুমকির বর্ণনা দিয়েছে। প্রতিবেদনে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের ওপর হামলার কথাও উল্লেখ করা হয়েছে। দিল্লি পুলিশকে দেওয়া নির্দেশে বলা হয়েছে, 15 আগস্ট অনুষ্ঠানস্থলে প্রবেশের নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে। উদয়পুর এবং অমরাবতীর সাম্প্রতিক ঘটনার উল্লেখ…
Read More
বুস্টার ডোজ দেওয়া শেষ হলেই লাগু হবে CAA, স্পষ্ট বার্তা অমিত শাহের তরফে

বুস্টার ডোজ দেওয়া শেষ হলেই লাগু হবে CAA, স্পষ্ট বার্তা অমিত শাহের তরফে

গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি। রোগের জ্বালায় জর্জরিত সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে অতীতে গোটা দেশজুড়ে সিএএ আইন কার্যকর করা প্রসঙ্গে মতপ্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। করোনা মহামারীর কারণে নাগরিকত্ব আইন বলবৎ পিছিয়ে যায়। তবে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক শেষে পুনরায় একবার সিএএ নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করে বসলেন শাহ। অমিতের দাবি, “দেশজুড়ে বুস্টার ডোজ দেওয়া শেষ হতেই সিএএ কার্যকর করা হবে।” এদিন অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি উড়ে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, বৈঠক শেষে শাহ আশ্বাস দিয়ে জানিয়েছেন, দেশে একবার বুস্টার ডোজ প্রদান সম্পন্ন হলেই…
Read More
চাকরিপ্রার্থীদের দ্রুত নিয়োগ করা হবে, বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

চাকরিপ্রার্থীদের দ্রুত নিয়োগ করা হবে, বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় নিয়োগ ইস্যু নিয়ে রাজ্য এখন তোলপাড়। ‌পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর এই নিয়ে আলোচনা যেন আরো কয়েকশো গুন বেড়ে গিয়েছে। কলকাতার রাস্তায় এখনও পর্যন্ত চাকরিপ্রার্থীরা আন্দোলন করছেন। ‌‌ যদিও সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দলের একটি বৈঠক হয়েছে যা ইতিবাচক বলেই জানা গিয়েছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ব্রাত্য বসুও। নিয়োগ ইস্যুতে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন তিনি। শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানান, প্রধান সচিব, বোর্ডের সভাপতি, বোর্ডের সেক্রেটারি, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সকলে মিলে তাদের একটি আলোচনা হয়েছে দ্রুত নিয়োগ নিয়ে এবং সেই আলোচনা ইতিবাচক হয়েছে। খুব তাড়াতাড়ি হেডমাস্টার পদে নিয়োগ সহ যে প্রায় ২১ হাজার নিয়োগ…
Read More
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় প্রার্থী তালিকা নিয়ে কড়া নির্দেশ আদালতের তরফে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় প্রার্থী তালিকা নিয়ে কড়া নির্দেশ আদালতের তরফে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে। জড়িত হয়েছে একাধিক মন্ত্রীর নাম। এই পরিস্থিতিতে কড়া নির্দেশ আদালতের তরফে। এসএসসি'কে ফের প্রকাশ করতে হবে প্রতিটি প্রার্থীর নাম ও প্রাপ্ত নম্বর। যাদের অতিরিক্ত প্রার্থী হিসেবে ডাকা হয়েছে তাঁদেরও। একই সঙ্গে এও নির্দেশ দেওয়া হয়েছে যে, যাদের ডাকা হয়েছিল তাদের নিয়োগের জন্য সুপারিশ দেওয়া হয়েছে কিনা, সেটা বলতে হবে। আগামী ১৬ অগাস্টের মধ্যে এই তথ্য জানাতে হবে আদালতকে। ১৮ অগাস্ট মামলার পরবর্তী শুনানি। এই নির্দেশ দেওয়ার পাশাপাশি আদালত আরও জানিয়েছে, এসএসসি ডেটা রুম শর্তসাপেক্ষে খোলা যেতে পারে, তবে সিবিআই এবং এনআইসি'র উপস্থিতিতে। অভিযোগ উঠেছে, ২০১৬ প্রথম SLST-তে আইন ভেঙে অতিরিক্ত সংখক প্রার্থীদের পার্সোনালিটি টেস্টে…
Read More
মন্ত্রিত্ব থেকে দলীয় পদ সবই খোয়াতে হলো পার্থকে

মন্ত্রিত্ব থেকে দলীয় পদ সবই খোয়াতে হলো পার্থকে

এই মুহূর্তে রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ মন্ত্রিত্ব থেকে অপসারিত করা হয়েছে তাঁকে। ঘরে-বাইরে চাপের কারণে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে গ্রেফতারির প্রায় ছয় দিনপর এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার বলে বিরোধীদের বক্তব্য। ওদিকে, দলীয় পদ থেকেও কি সরবেন পার্থ? এই প্রশ্নও উঠেছিল স্বাভাবিকভাবেই। অবশেষে তার উত্তরও মিলল এদিন। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ছিল। সেই বৈঠক ডেকেছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতেই এই নিয়ে সিদ্ধান্ত হল। দলের সমস্ত পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হল। এদিন অভিষেক জানান, দলের পাঁচটি পদে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, সেই সব পদ থেকে তাঁকে অপসারিত…
Read More
ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া যাবে না, জানানো হলো কেন্দ্রীয় সরকারের তরফে

ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া যাবে না, জানানো হলো কেন্দ্রীয় সরকারের তরফে

চলতি বছরের শুরু দিকে যুদ্ধ পরিস্থিতির সূত্রপাত হলেও তা থামার কোনো নামই নেই৷ এই পরিস্থিতিতে দেশে ফেরানো হয়েছিল ইউক্রেনে থাকা ডাক্তারি পড়ুয়াদের। এবার আচমকাই জানানো হলো যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন-ফেরত ডাক্তারি পড়ুয়াদের ভারতের কোনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ আপাতত নেই। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, আইন অনুযায়ী, এমন কোনও সংস্থান তাদের পক্ষে করা সম্ভব নয়৷ গত ২৪ ফেব্রুয়ারি, ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়া৷ যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনে কোর্স অসমাপ্ত রেখেই দেশে ফিরে আসতে হয় হাজার হাজার পড়ুয়াকে। তাঁদের মধ্যে অধিকাংশই ডাক্তারি পড়ুয়া। মাঝপথে পড়া বন্ধ হওয়ায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েন তাঁরা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের বাংলার বিভিন্ন মেডিক্যাল কলেজে ভর্তি…
Read More
বগটুই কাণ্ডে জারি হলো নতুন নির্দেশ

বগটুই কাণ্ডে জারি হলো নতুন নির্দেশ

রাজ্যের মধ্যে অন্যতম ঘটনা রামপুরহাটের বগটুই কাণ্ড। এই ঘটনায় এই নিয়ে এবার আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বগটুইয়ে ক্ষতিগ্রস্তদের মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আসলে বগটুই কাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত আদালতের। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে এই মামলায় দাবি করেছিলেন যে, চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ফলে বগটুই তদন্ত প্রভাবিত হবে। সেই কারণেই এর বিরোধিতা করেন তিনি। অন্যদিকে, ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকেও আবেদন করা হয় কলকাতা হাইকোর্টে। ক্ষতিগ্রস্তদের দাবি, তাদের না জানিয়ে এই মামলা দায়ের হয়েছে এবং…
Read More
দূষণ নিয়ন্ত্রণে আনতে এল নয়া নির্দেশ

দূষণ নিয়ন্ত্রণে আনতে এল নয়া নির্দেশ

দূষণের মাত্রা বাড়ছে প্রতিনিয়ত। এবার এই দূষণের মাত্রাও নিয়ন্ত্রণে আনতে এলো নয়া নির্দেশ। আগামী ৬ মাসের মধ্যে বাতিল হবে ১৫ বছরের পুরনো গাড়ি। ব্যক্তিগত এবং বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে এই নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা এবং হাওড়ার ক্ষেত্রে এই নির্দেশ দিয়েছে গ্রীন ট্রাইব্যুনাল। দূষণ নিয়ন্ত্রণের জন্য এই দুই জেলায় চলবে বিএস৬ গাড়ি, বাতিল হচ্ছে বিএস৪। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে পুলিশের সঙ্গে সমন্বয় রেখে অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। বায়ুদূষণের পাশাপাশি শব্দদূষণ রোধ করতেও পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, শব্দদূষণ রুখতে ব্যবহার করতে হবে 'সাউন্ড লিমিটার'। ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সমন্বয় রেখে এই কাজ করতে হবে। এর আগেও এই ইস্যুতে…
Read More
এবার ভ্যাকসিন আসছে মাঙ্কিপক্সেরও

এবার ভ্যাকসিন আসছে মাঙ্কিপক্সেরও

গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ এরই মধ্যে আবার মাঙ্কিপক্স নতুন করে উদ্বেগ বাড়িয়েছে গোটা পৃথিবীতে। বিশ্বের একাধিক দেশে নতুন ভাবে আতঙ্ক ছড়িয়েছে মাঙ্কিপক্স। ভারতেও একাধিক রোগীর হদিশ মিলেছে। তবে এই পরিস্থিতিতে এই রোগ নিয়ে বড় এবং স্বস্তিকর বার্তা দিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জানান হল, মাঙ্কিপক্স এখনও অতিমারি নয়। একই সঙ্গে জানা গিয়েছে, খুব জলদিই বাজারে আসছে মাঙ্কিপক্স ভ্যাকসিন। মাঙ্কিপক্স ভাইরাসের হাত থেকে মুক্তি পাওয়া যাবে কী ভাবে, এই প্রশ্ন সকলের মনে। তার মাঝে এই খবর সত্যিই আশার আলো সবার কাছে। সূত্রের খবর, 'ইমভ্যানেক্স' ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি। বাভারিয়ান নরডিকের তৈরি…
Read More
জল সরবরাহ নিয়ে বড়ো ঘোষণা কেন্দ্র সরকারের তরফে

জল সরবরাহ নিয়ে বড়ো ঘোষণা কেন্দ্র সরকারের তরফে

জলের চাহিদা পূরণ করতে চলতি মাসেই নয়া ঘোষণা কেন্দ্র সরকারের তরফে। 'ভাল' জলের অভাব আর ভোগ করতে হবে না। আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই অন্তত দেশের ১০ কোটি পরিবার পেয়ে যাবে জলের সংযোগ। এমনটাই প্রস্তুতি নিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। 'জল জীবন মিশন' প্রকল্পের মধ্যেই এই জল পৌঁছে দেওয়া হবে পরিবারগুলিতে। সম্প্রতি এমনটাই জানিয়েছেন এই প্রকল্পের সঙ্গে জড়িত এক আধিকারিক। কেন্দ্রীয় তথ্য অনুসারে, আগামী অগাস্ট মাসের মধ্যেই দেশের ১০ কোটি পরিবার এই 'ভাল' জলের সংযোগ পেয়ে যাবে।  দেশের ১১৭ টি জেলাকে এই প্রকল্পের আওতায় এনেছে কেন্দ্রীয় সরকার এবং ইতিমধ্যেই ৯.৮৪ কোটি পরিবার এই সুবিধা পেয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার। আগামী…
Read More