শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীন বাগডোগরা থানার পুলিশের বিশেষ উদ্যোগে উদ্ধার করা হল ৩০টি হারানো মোবাইল ফোন। নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) মেনে তদন্ত ও যাচাইয়ের পর মোবাইল ফোনগুলির প্রকৃত মালিকদের চিহ্নিত করা হয়।
এরপর উদ্ধার হওয়া ৩০টি মোবাইল ফোনই তাঁদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে পুলিশ সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। হারানো ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারের ক্ষেত্রেও পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
SOP মেনে তদন্তে সাফল্য, ৩০টি হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা
