ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ক্যাজুয়াল ডাইনিং চেইন ‘বারবিকিউ নেশন’ পশ্চিমবঙ্গের বহরমপুর টাউনের গোরাবাজারের শহীদ সূর্য সেন রোডের মোহন মলে তাদের ২০তম আউটলেট চালু করেছে। ৩,০৭৯ বর্গফুটজুড়ে বিস্তৃত এবং প্রাণবন্ত ও আধুনিক অভ্যন্তরীণ সজ্জার এই আউটলেটটিতে একসঙ্গে ৯৭ জন অতিথি বসার ব্যবস্থা রয়েছে, যা কর্পোরেট লাঞ্চ এবং পারিবারিক জমায়েতের জন্য একটি নিখুঁত জায়গা।
বারবিকিউ নেশন হসপিটালিটি লিমিটেডের রিজিওনাল ম্যানেজার (ইস্ট) শ্রী সুমন মুখার্জি বলেন, “বহরমপুর টাউনের গোরাবাজারের শহীদ সূর্য সেন রোডের মোহন মলে আমাদের ২০তম আউটলেট চালুর মাধ্যমে পশ্চিমবঙ্গে আমাদের সম্প্রসারণ ধারা অব্যাহত রাখতে পেরে আমরা আনন্দিত।”
বারবিকিউ নেশনের ‘ইট-অল-ইউ-ক্যান’ বাফেতে নিরামিষ ও আমিষ পদের বিশাল সমাহার রয়েছে। স্টার্টার থেকে ডেজার্ট, অতিথিরা প্রতিটি স্বাদ ইন্দ্রিয়কে তৃপ্ত করার জন্য বিভিন্ন স্বাদের, বিখ্যাত স্থানীয় সুস্বাদু খাবার উপভোগ করতে পারেন। স্টার্টারগুলির মধ্যে রয়েছে মটর কি টিক্কি, কাজুন স্পাইসড পটেটো, কর্ন পেপার সল্ট, পনির খাড়া মসালা টিক্কা, চিকেন হট ইন বেসিল সোর্স, ভাট্টি কামরুঘ, ফিশ ফিঙ্গার। মেইন কোর্সে পনির মসালা, সবজ্ মিলনি, ডাল তরকা, ইত্যাদি। ডেজার্টে রয়েছে সেমাই ক্ষির, পাইনঅ্যাপল পেস্ট্রি, ফ্রুট কেক, আঙুরি গোলাপ জামুন এবং বিভিন্ন ধরণের আইসক্রিম। এবং লাইভ কাউন্টারে থাকছে পানি পুরি, দহি পুরি। রেস্তোরাঁর এই বিস্তৃত পদের খাবার অতিথিদের মন ভরিয়ে তুলবে।
ঠিকানা: মোহন মল, দ্বিতীয় তল, ২২/এ, গোরাবাজার, শহীদ সূর্য সেন রোড, বহরমপুর টাউন, পি.ও: বহরমপুর, স্টেশন রোড, জেলা: মুর্শিদাবাদ, পিন কোড: ৭৪২১০১।
পশ্চিমবঙ্গের বহরমপুরে এবার বারবিকিউ নেশনের নতুন শাখা
