ডিজিটাল পদ্ধতিতে শুরু জনগণনা

২০১১ সালের পর দেশে শুরু হয়েছে নতুন জনগণনা প্রক্রিয়া। এবার নাগরিকরা নিজেরাই অনলাইনে জনগণনার ওয়েবসাইটে গিয়ে নিজেদের তথ্য জমা দিতে পারবেন।

শিলিগুড়ি পৌরনিগমের উদ্যোগে প্রথম দিন বিধায়ক শংকর ঘোষের বাড়ি থেকে এই প্রক্রিয়ার সূচনা হয়। তিনি নিজেই মোবাইলের মাধ্যমে নিজের তথ্য আপলোড করে সাধারণ মানুষকে স্বনির্ভরভাবে তথ্য দেওয়ার আহ্বান জানান।

বিধায়ক বলেন, অনলাইনে তথ্য জমা দেওয়ার পদ্ধতি খুবই সহজ। এতে সরকারি আধিকারিকদের কাজও সহজ হবে এবং জনগণনার তথ্য আরও নির্ভুল হবে। আগামী ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত অনলাইনে এই তথ্য জমা দেওয়ার সুযোগ থাকবে।