পশ্চিমবঙ্গ

নয়া মোড় নিলো নিয়োগ দুর্নীতি মামলা

নয়া মোড় নিলো নিয়োগ দুর্নীতি মামলা

বিগত বেশ কিছু বছর ধরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি পশ্চিমবঙ্গ রাজ্যে। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে খাস কলকাতার গড়িয়াহাট অঞ্চলের একটি ক্যাফেটেরিয়া। সংস্থার দাবি, নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির গড়িয়াহাটের অফিস থেকে খানিকটা দূরে অবস্থিত এই ক্যাফেটেরিয়া। সেখানেই নাকি প্রাথমিক শিক্ষা পর্ষদের একাধিক আধিকারিকদের সঙ্গে সংস্থার কর্তাদের নিয়মিত বৈঠক হতো। CBI-র দাবি, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা মানিক ভট্টাচার্যও নাকি বেশ কয়েকবার ওই ক্যাফেটেরিয়ায় বৈঠক করেছেন। ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থার আধিকারিক এবং কর্তাদের সঙ্গে মানিকের…
Read More
জলস্ফীতি হওয়ায় বাঙড়ি নদীর জল রাস্তার উপর দিয়ে বইছে

জলস্ফীতি হওয়ায় বাঙড়ি নদীর জল রাস্তার উপর দিয়ে বইছে

মাদারিহাট ব্লকের জামতলা সংলগ্ন বাঙড়ি নদীতে জলস্ফীতি বৃদ্ধি পাওয়ায় রাস্তার উপর দিয়ে জল বইছে। ফলে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ।মাদারিহাট এর সঙ্গে টোটোপাড়া, বল্লাল গুঁড়ি, হানটা পাড়া সহ বিস্তীর্ণ এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন।
Read More
সুখবর এয়ার ইন্ডিয়া কতৃপক্ষের তরফে

সুখবর এয়ার ইন্ডিয়া কতৃপক্ষের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর এয়ার ইন্ডিয়া কতৃপক্ষের তরফে। যাত্রীদের জন্য মেগা উপহার দিতে চলেছে এয়ার ইন্ডিয়া এখন থেকে যাত্রাপথ হতে চলেছে আরও মসৃণ ও খুব সহজেই আর কম সময়ে পৌঁছানো যাবে আন্দামানে। এই প্রথম রাতে বিমান নামাল আন্দামানের পোর্ট ব্লেয়ার বিমানবন্দরে। বিমানবন্দরে অবতরণ করল ৬৮ জন যাত্রী। এই উদ্যোগের মাধ্যমে আন্দামানের সাথে বিমান পথে যোগাযোগে উন্নতি ঘটল। এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে আন্দামান ও নিকোবর কমান্ডের তরফে। বলা হয়েছে, এই বিমানটি কলকাতা বিমানবন্দর থেকে ছাড়ে ৫.৪০ মিনিট নাগাদ। সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে সেটি অবতরণ করে পোর্ট ব্লেয়ারে। তারপর বিমানটি এগিয়ে যায় বীর সাভারকার ইন্টারন্যাশানাল টার্মিনালের দিকে। এই বিমান…
Read More
নিবেদিতা স্কুল সংস্কারের উদ্যোগ গ্রহণ করলো কোচবিহার পৌরসভা

নিবেদিতা স্কুল সংস্কারের উদ্যোগ গ্রহণ করলো কোচবিহার পৌরসভা

কোচবিহার নিবেদিতা প্রাথমিক বাংলা এবং ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের কে সংস্কারের উদ্যোগ গ্রহণ করলো কোচবিহার পৌরসভা। মূলত কোচবিহার পৌরসভা পরিচালিত এই বিদ্যালয় ২ টি কোচবিহার ব্রাহ্ম মন্দির ক্যাম্পাস এলাকায় রয়েছে। দীর্ঘদিন থেকে সংস্কারের দাবি উঠেছিল বিদ্যালয়ের থেকে। প্রায় তিনশোর কাছাকাছি ছাত্র-ছাত্রী এই বিদ্যালয়ে পড়াশোনা করে। এদিন কোচবিহারের পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ এবং তার সঙ্গে অন্যান্য আধিকারিকরা বিদ্যালয়ে পরিদর্শনে যান। রবীন্দ্রনাথ ঘোষ জানান, বিদ্যালয়ের বেশ কিছু সংস্কার প্রয়োজন যা অবিলম্বে টেন্ডার এর মাধ্যমে শুরু হবে। বিদ্যালয় ভবনের ওপর তলায় আরো একটি ভবন তৈরি করার পরিকল্পনা রয়েছে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ-গান শিক্ষা থিয়েটার চর্চার মতো অনুষ্ঠান গুলি করা সম্ভব হবে। আজ এই সমস্ত…
Read More
তদন্তের মাঝেই উঠে এলো নয়া নাম

তদন্তের মাঝেই উঠে এলো নয়া নাম

বিগত বেশ কিছু বছর ধরে একাধিকদুর্নীতিরঅভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি পশ্চিমবঙ্গ রাজ্যে। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে দুর্নীতি মামলার তদন্তে নেমে প্রোমোটার অয়ন শীলকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখনও জেলবন্দি তিনি। এরই মাঝে এবার অয়ন শীল ঘনিষ্ঠ দালাল দেবেশ চক্রবর্তীকে তলব করল সিবিআই। ইতিমধ্যেই পুরনিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট জমা করেছেন সিবিআই। পেশ করা চার্জশিটে নাম রয়েছে দেবেশ চক্রবর্তীর। দেবেশকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, মিডলম্যানের কাজ করতেন এই দেবেশ। এবার তাকে জেরা করে মিডলম্যান হিসাবে আর কে কে এই কাজে নিযুক্ত ছিল। এবার…
Read More
ব্যর্থ হয়েছে সিবিআই, কড়া নির্দেশ আদালতের তরফে

ব্যর্থ হয়েছে সিবিআই, কড়া নির্দেশ আদালতের তরফে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে চলতে থাকা নিয়োগ দুর্নীতি মামলায় যথেষ্ট সময় দিলেও তথ্য খুঁজে দিতে ব্যর্থ হয়েছে সিবিআই। তাই এবার বিরাট সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট। প্রাথমিকে নিয়োগের মামলায় ওএমআর শিট তথ্য উদ্ধার করতে অন্য সংস্থার হাতে দায়িত্ব দেওয়ার নির্দেশ দিল, এই মামলা শুনানির জন্য হাইকোর্টে উঠলে বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, সিবিআই সার্ভারের মূল তথ্য উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। বিচারপতি বলেন, প্রয়োজন হলে দেশের তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির কোনো সংস্থা, উইপ্রো…
Read More
সকাল থেকেই জলপাইগুড়ি, ধুপগুড়ি সহ বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত

সকাল থেকেই জলপাইগুড়ি, ধুপগুড়ি সহ বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত

উত্তরে দুর্যোগ। সকাল থেকেই জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত। মেঘলা আকাশ, অন্ধকার নেমে এসেছে গোটা এলাকায়।ভোররাত থেকেই জলপাইগুড়ি, ধুপগুড়ি সহ বিস্তীর্ণ এলাকায় এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। বিগত কয়েকদিন থেকে একটানা বৃষ্টিতে সাধারণ জনজীবন ব্যাহত। জলপাইগুড়ি করলা নদীর জল বাড়ার কারণে গতকাল রাতে ফের পুরসভার ২৫ নম্বর ওয়ার্ড নেতাজিপাড়া পরেশমিত্র কলোনির বেশ কিছু এলাকায় করলা নদীর জল ঢুকে পরে। চিন্তা বাড়াচ্ছে নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের।  আজও ফুঁসছে  তিস্তা,জলঢাকা সহ জেলার একাধিক নদী।আজও তিস্তার মেখলিগঞ্জ অসংরক্ষিত এলাকায় এবং  জলঢাকা এনএইচ ৩১  নদীতে লাল সর্তকতার পাশাপাশি এবং জলঢাকা নদীর সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা রয়েছে। তিস্তা নদীর দোমহানীতে  অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে।…
Read More
সুখবর, ছুটির ঘোষণা সরকারের তরফে

সুখবর, ছুটির ঘোষণা সরকারের তরফে

মাস পড়তেই খুশির খবর, ছুটির ঘোষণা রাজ্যে। ছুটি বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের। লোকসভা ভোটের পালা মিটেছে। এবার উপ-নির্বাচন। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১০ জুলাই বুধবার রাজ্যের চারটি বিধাসনভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। যাতে সকল নাগরিক ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য এনআই অ্যাক্ট অনুযায়ী ছুটি ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। উল্লেখ্য, মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা এই চারটি কেন্দ্রে ১০ জুলাই উপনির্বাচন হতে চলেছে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। বলা হয়েছে, আগামী ১০ তারিখ ওই চারটি কেন্দ্রের অধীনে সমস্ত সরকারি অফিস, সরকারি- সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, দফতর এবং সংস্থায় ছুটি থাকবে। যদি এই সকল কেন্দ্রের কোনও ভোটার বেসরকারি প্রতিষ্ঠান বা…
Read More
সরকারের তরফে নয়া উদ্যোগ

সরকারের তরফে নয়া উদ্যোগ

বেশ কিছু অসুবিধার কারণে সম্প্রতি মুখ্যমন্ত্রীর এক নির্দেশে রাজ্যজুড়ে চলছে ফুটপাথ থেকে হকার উচ্ছেদের কাজ। যদিও হকার উচ্ছেদের পাশাপাশি ইতিমধ্যেই তাদের পুনর্বাসনের জন্য জমি খোঁজা শুরু করে দিয়েছে কলকাতা পুরসভা। তবে এবার কলকাতা পুরসভার নজর ফুটপাত বাসীদের ওপর। কলকাতার রাস্তাঘাটে বেশিরভাগ রেলস্টেশনের ধারে কিংবা ব্রিজের নিচে ঝুপড়িতে দিন কাটান বহু ফুটপাতবাসী। যার ফলে সাধারণ মানুষের চলাচল করার ক্ষেত্রেও ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। এই সমস্ত ফুটপাতবাসীদের রাস্তা থেকে উৎখাত করতেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে একাধিক ঝুপড়ি।  তবে ফুটপাতবাসীদের থাকার ব্যবস্থাও করতে চলেছে পুরসভা। তাদের থাকার জন্য শহরে মোট ১১ টি নাইট শেল্টারের ব্যবস্থা করা হবে। পুরসভার মেয়র পারিষদ মিতালী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,’পুজোর…
Read More
বারংবার মামলা পেছানোর কারণে এবার রাজনৈতিক হস্তক্ষেপের দাবি জানাল যৌথ মঞ্চ

বারংবার মামলা পেছানোর কারণে এবার রাজনৈতিক হস্তক্ষেপের দাবি জানাল যৌথ মঞ্চ

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ভাতা বেড়েই চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। সেখানে দীর্ঘ প্রায় দেড় বছর ধরে কেন্দ্রীয় হারে ডিএ ইস্যুতে আন্দোলন চালাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। হাইকোর্টে জয় মিললেও বর্তমানে মামলা ঝুলছে সুপ্রিম কোর্টে। তবে সর্বোচ্চ আদালতে বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি। এবার রাজ্য সরকারের ওপর চাপ বাড়াতে আরও কড়া পদক্ষেপ নিয়েছে সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ। পশ্চিমবঙ্গ বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে ডিএ ইস্যু নিয়ে সরব হওয়ার আবেদন জানিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চিঠি লিখল…
Read More