পশ্চিমবঙ্গ

কোচবিহারে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের

কোচবিহারে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের

দীর্ঘদিন ধরে বেহাল কোচবিহার শহরের দুর্গাবাড়ি চৌপতি থেকে ধর্মতলা মোড় পর্যন্ত রাস্তাটি।তুফানগঞ্জ,দিনহাটা ,মাথাভাঙ্গা থেকে শহরে ঢোকার সমস্ত বড় ট্রাক অথবা বাস গুলি ওই রাস্তা দিয়ে শহরে প্রবেশ করে। যার ফলে বেহাল পরিস্থিতি হয়েছে রাস্তাটির।সেই রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেই প্রশাসনের।প্রতিনিয়ত গাড়ি চলাচল করায় প্রচন্ড ধুলায় নাজেহাল পরিস্থিতি এলাকাবাসীর।অবশেষে রাস্তা সংস্কারের দাবিতে সেই রাস্তা আটকে দিয়ে অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি দ্রুত রাস্তা সংস্কার করতে হবে।
Read More
এক ব্যক্তির টোটো চার্জ করতে গিয়ে ইলেকট্রিক শক লেগে  হলো মৃত্যু

এক ব্যক্তির টোটো চার্জ করতে গিয়ে ইলেকট্রিক শক লেগে  হলো মৃত্যু

টোটো চার্জ করতে গিয়ে ইলেকট্রিক শক লেগে মর্মান্তিক ভাবে মৃত্যু হলো তুফানগঞ্জ দোলমেলা মাঠ সংলগ্ন কামাতফুলবাড়ী এলাকার এক টোটো চালকের। মৃত ব্যক্তির নাম আলমগীর হোসেন (৩০)।জানা যায় তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাককাটিগছ গ্রাম পঞ্চায়েতের দোলমেলা মাঠ সংলগ্ন কামাতফুলবাড়ী এলাকার বাসিন্দা আলমগীর হোসেন পেশায় টোটো চালক।প্রত্যেক দিনের মতোই গতকাল রাতে টোটো চার্জ করতে যান আলমগীর, সেখানে ইলেকট্রিক শক লেগে ঘরে পড়ে থাকতে দেখতে পারেন পরিবারের সদস্যরা। পরবর্তীতে তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।হাসপাতাল থেকে দেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।ময়নাতদন্তের পর দেহটি পরিবারের…
Read More
মান্যতা পেলো মামলাকারীর করা মামলা

মান্যতা পেলো মামলাকারীর করা মামলা

আলোচনা চলছিল বেশ কয়েকদিন ধরেই, অবশেষে আশঙ্কাই সত্যি হলো। মান্যতা পেলো মামলাকারীর করা মামলা। চলতি মাসেই বাতিল হয়ে যেতে পারে কয়েক হাজার বেসরকারি বাস। হাইকোর্টের রায়ের পর এখন নিত্যদিন আশঙ্কায় দিন কাটছে বেসরকারি বাস মালিকদের। কিছু বছর আগে পরিবেশকর্মী সুভাষ দত্তের করা একটি মামলার ভিত্তিতে কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয় যে, ১৫ বছরের বয়ঃসীমা পেরিয়ে গেছে এমনি কোনও বাস আর কলকাতা শহর কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথিরিটি (কেএমডিএ)-র এলাকায় চালানো যাবে না। ১৫ বছরের বয়ঃসীমা পেরিয়ে গেছে এমনি ২৫০০ বাস পুজোর আগেই বসে যেতে চলেছে শহরে। বর্তমানে প্রায় ৪ হাজার বেসরকারি বাস চলে। এর মধ্যে আদালতের নির্দেশে ২৫০০ বাস বসে গেলে…
Read More
ই রিক্সা চালক ইউনিয়ন ছয় দফা দাবিতে মহকুমা শাসকের দপ্তরের স্মারকলিপি প্রদান করলো

ই রিক্সা চালক ইউনিয়ন ছয় দফা দাবিতে মহকুমা শাসকের দপ্তরের স্মারকলিপি প্রদান করলো

টোটো চালকদের উপর পুলিশের অত্যাচার এবং বিভিন্ন সময়ে তাদের হয়রানি করার প্রতিবাদে মোট ছয় দফা দাবি নিয়ে কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরের স্মারকলিপি প্রদান করলো সারা বাংলা ই রিক্সা (টোটো) চালক ইউনিয়ন। এই সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সদস্যরা আজ কোচবিহার শহরে একটি মিছিল করে এবং সদর মহকুমা শাসকের দপ্তরে এটি স্মারকলিপি প্রদান করে।
Read More
রাজ্যের অভিযোগ সঠিক বলে মেনে নেওয়া হলো আদালতে

রাজ্যের অভিযোগ সঠিক বলে মেনে নেওয়া হলো আদালতে

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করছে কেন্দ্র, রাজ্যের তরফ থেকে একাধিকবার এই অভিযোগ তোলা হয়েছে। এই অভিযোগ এনে সুপ্রিম কোর্টে মামলাও করেছিল রাজ্য সরকার। কেন্দ্রের তরফ থেকে পাল্টা মামলা খারিজ করার দাবি জানানো হয়। যদিও সেকথা শুনল না শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি কে ভি বিশ্বনাথন এবং বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চের পর্যবেক্ষণ, রাজ্য সরকার সিবিআইয়ের অপব্যবহারের যে অভিযোগ এনেছে তার গ্রহণযোগ্যতা রয়েছে। এমনকি CBI এফআইআর দায়ের করতে গেলে রাজ্যের তরফ থেকে অনুমতি দরকার, পশ্চিমবঙ্গ সরকারের এই দাবিরও গ্রহণযোগ্যতা…
Read More
নয়া সাজে গড়ে উঠছে দেশের ৯১ টি রেল স্টেশন

নয়া সাজে গড়ে উঠছে দেশের ৯১ টি রেল স্টেশন

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এই মুহূর্তে ভারতীয় রেলের ‘অমৃত ভারত স্টেশন’ স্কীমের অধীনেই এবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের মধ্যে মোট ৯১ টি রেল স্টেশনকে বিশ্বমানের সুযোগ সুবিধা দিয়ে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। যাত্রীদের আরও উন্নত মানের পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই প্রকল্পের জন্য ২০২৪-২৫ অন্তর্বর্তী বাজেটে মোট ১০,৩৬৯ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। এই নির্বাচিত স্টেশনগুলির মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার একটি গুরুত্বপূর্ণ স্টেশন হলো কালিয়াগঞ্জ রেলওয়ে স্টেশন। এই স্টেশনে যাত্রীদের জন্য বিশ্বমানের সুযোগ সুবিধা দিতে বরাদ্দ করা হয়েছে মোট ২৪ পয়েন্ট ৮৭ কোটি টাকা। স্টেশনটিকে…
Read More
অনিয়ম রুখতে সমস্ত শিক্ষকদের জন্য কড়া নির্দেশ রাজ্যের তরফে

অনিয়ম রুখতে সমস্ত শিক্ষকদের জন্য কড়া নির্দেশ রাজ্যের তরফে

অনবরত অনিয়মকে রুখতে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। অনেক সময়ই দেখা যায় স্কুল শিক্ষকরা স্কুল টাইমে অন্য কাজে ব্যস্ত হয়ে যান। কখনও অফিসিয়াল কাজ কখনও কিছু অ্যাকাডেমিক কাজও থাকে। আর এসব করতে গিয়ে মিস হয়ে যায় ক্লাস। ফলত বিভিন্ন সময় সমস্যায় পড়তে হয় স্কুলের ছাত্র ছাত্রীদের। এই নিয়েই এবার কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর। জানা গিয়েছে সম্প্রতি স্কুল শিক্ষকদের উদ্দেশে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে কমিশনার অফ স্কুল এডুকেশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি কোনও নির্দেশ, নির্বাচন সংক্রান্ত কোনও কাজ ছাড়া অন্য কোনও কারণে যদি কোনো শিক্ষক স্কুল সময়ে ছুটি নেন, তাহলে অতি অবশ্যই তাকে প্রধান শিক্ষক বা স্কুলের কার্যকরী…
Read More
বাসে ডাকাতি কাণ্ডের ঘটনায় গ্রেপ্তার পাঁচ

বাসে ডাকাতি কাণ্ডের ঘটনায় গ্রেপ্তার পাঁচ

গত ১ জুলাই ঘোকসাডাঙ্গা জাতীয় সড়কে বেসরকারি বাসে ডাকাতি কাণ্ডের ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।অবশেষে উন্মোচন হলো ডাকাতি কাণ্ডের রহস্য।পুলিশের পক্ষ থেকে জানানো হয় রানাঘাট থেকে কোচবিহারের উদ্দেশ্যে আসা বেসরকারি বাসটিতে আনা হচ্ছিল 5 কেজি রুপোর গয়না। আর সেই রুপোর গয়না লুট করতেই দুষ্কৃতীরা বাসে উঠে এই ডাকাতির ঘটনা ঘটায়। গত পয়লা জুলাই ঘোকসাডাঙ্গা রাইস মিল এলাকায় একটি বেসরকারি বাসে কয়েকজন দুষ্কৃতি উঠে পড়ে এবং বাসের ড্রাইভার এর কেবিনে থাকা কয়েকটি ব্যাগ তুলে নিয়ে চম্পট দেয়। দুষ্কৃতীদের হাতে ছিল ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র। অবশেষে আজ পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে জানান সেই ব্যাগে ছিল ৫ কেজি রুপোর…
Read More
জলপাইগুড়ি শহরে লাঠি খেলায় মেতে উঠেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা

জলপাইগুড়ি শহরে লাঠি খেলায় মেতে উঠেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা

 আজ মহরম উৎসব। এই উপলক্ষে জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় লাঠি খেলায় মেতে উঠেছেন মুসলিম সম্প্রদায়ের কিশোর ও যুবকেরা।জলপাইগুড়ি শহরের কদমতলা, মার্চেন্ট রোড, আনন্দপাড়া, দিনবাজার ও সমাজপাড়া সহ বিভিন্ন জায়গায় লাঠি খেলায় অংশগ্রহণ করেন তারা। লাঠি খেলার আনন্দদায়ক দৃশ্য উপভোগ করেন শহরের সর্বস্তরের মানুষ। মঙ্গলবার রাতেও বিভিন্ন জায়গায় লাঠিখেলার প্রদর্শন নজরে‌ আসে। আজ‌ সন্ধ্যায় জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম‌ পঞ্চায়েতের কারবালা‌ প্রান্তরে‌ রয়েছে লাঠিখেলার বিরাট‌ প্রদর্শন। রাতভর সেখানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণ করেন প্রদর্শনকারীরা।
Read More
সরকারের তৈরী প্রকল্প অনুযায়ী মিলবে দুর্দান্ত ছাড়

সরকারের তৈরী প্রকল্প অনুযায়ী মিলবে দুর্দান্ত ছাড়

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতেই আবার চড়চড় করে বেড়ে চলেছে ইলেকট্রিক বিল। তবে এবার বিদ্যুতের বিলের সমস্যার সুরাহা করতে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চালু করা হয়েছে একটি দারুণ স্কিম। সেই প্রকল্পের অধীনে থাকা গ্রাহকরা তিন মাসে ৭৫ ইউনিট অবধি বিদ্যুৎ একেবারে বিনামূল্যে পেয়ে থাকে। অর্থাৎ প্রায় ৩০০ টাকা সাশ্রয় হয় তাঁদের। রাজ্য সরকারের এই স্কিমের নাম হল ‘হাসির আলো’। এই প্রকল্পের সুবিধা সেই সকল উপভোক্তারা পাবেন যাদের ০.৩ কিলোওয়াটের ক্ষমতা সম্পন্ন গৃহস্থলীর জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ আছে। এই উপভোক্তারা যদি ‘হাসির আলো’ প্রকল্পে আবেদন করেন, তাহলে তাঁরা প্রত্যেক…
Read More